সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা মেজর (অব.) আখতারুজ্জামান ১ দিনের রিমান্ডে
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে লাগেজ
ও ট্রলি সংকটকে কেন্দ্র করে
বিশৃঙ্খলা সৃষ্টি
এবং
সরকারি
কাজে
বাধা
দেওয়ার
অভিযোগে গ্রেপ্তার হওয়া
সাবেক
সংসদ
সদস্য
(এমপি)
ও বীর মুক্তিযোদ্ধা মেজর
(অব.)
আখতারুজ্জামানের এক
দিনের
রিমান্ড মঞ্জুর
করেছেন
আদালত।আজ শনিবার দুপুরে
ঢাকার
মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আলবিরুনী মীরের
আদালত
শুনানি
শেষে
এই
রিমান্ড আদেশ
দেন।এর আগে, মামলার
সুষ্ঠু
তদন্তের স্বার্থে আসামিকে জিজ্ঞাসাবাদ করতে
পাঁচ
দিনের
রিমান্ড চেয়ে
আবেদন
করেন
ঢাকার
বিমানবন্দর থানার
উপপরিদর্শক (এসআই)
মাজেদুল ইসলাম।পুলিশের রিমান্ড আবেদনে বলা হয়,
হযরত
শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের মতো
একটি
অত্যন্ত স্পর্শকাতর স্থানে
সরকারি
কর্মচারীদের দায়িত্ব পালনে
বাধা
দেওয়া,
হুমকি
ও ভয়ভীতি প্রদর্শন এবং
আঘাত
করার
মাধ্যমে বিমানবন্দরের স্বাভাবিক শৃঙ্খলা ও নিরাপত্তা পরিস্থিতি বিঘ্নিত করা হয়েছে। এর
ফলে
বিদেশফেরত যাত্রীদের স্বাভাবিক আগমন
ও সেবা প্রাপ্তি ব্যাহত
হয়।আবেদনে আরও উল্লেখ
করা
হয়,
বিমানবন্দরের অভ্যন্তরে এই
ধরনের
কর্মকাণ্ডের পেছনে
দেশের
ভাবমূর্তি ক্ষুণ্ন করার
উদ্দেশ্যে কোনো
কুচক্রী মহলের
ইন্ধন
ছিল
কি
না,
তা
উদঘাটন
করা
প্রয়োজন। সময়
স্বল্পতার কারণে
প্রাথমিক জিজ্ঞাসাবাদে বিস্তারিত তথ্য
পাওয়া
যায়নি।
তাই
ঘটনার
পেছনের
মূল
রহস্য
ও কারণ উদঘাটনে আসামিকে নিবিড়ভাবে জিজ্ঞাসাবাদের জন্য
পাঁচ
দিনের
পুলিশ
রিমান্ড একান্ত
প্রয়োজন।
উল্লেখ্য, গতকাল ২ অক্টোবর রাজধানীর ক্যান্টনমেন্ট সংলগ্ন
ধামাল
কোট
এলাকার
১০
নম্বর
রোডের
৩৫
নম্বরের নিজ
বাসা
থেকে
মেজর
(অব.)
আখতারুজ্জামানকে গ্রেপ্তার করে
পুলিশ।
আজ
আদালত
উভয়
পক্ষের
শুনানি
শেষে
তাঁর
এক
দিনের
রিমান্ড মঞ্জুর
করেন।