ঢাকা    শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩
দৈনিক নবকাল
Topic Ads 1
মধ্যবর্তী নির্বাচনের পরই ইরান যুদ্ধ শেষ হতে পারে: ট্রাম্প

মধ্যবর্তী নির্বাচনের পরই ইরান যুদ্ধ শেষ হতে পারে: ট্রাম্প

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের পরপরই ইরানের সঙ্গে যুদ্ধ শেষ হতে পারে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, যুদ্ধ ‘খুব শিগগিরই’ শেষ হতে পারে, এমনকি তা মধ্যবর্তী নির্বাচনের পরপরই হওয়ার সম্ভাবনা রয়েছে।আলাবামার মোবাইলে এক সমাবেশে বক্তব্য দেওয়ার সময় ট্রাম্প এ কথা বলেন। একই সঙ্গে ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র কার সঙ্গে আলোচনা করবে, তা নিয়েও প্রশ্ন তোলেন তিনি। তবে ট্রাম্প স্পষ্ট করে বলেন, ইরানকে কোনোভাবেই পারমাণবিক অস্ত্র অর্জনের সুযোগ দেওয়া হবে না।ট্রাম্প বলেন, ইরানের সঙ্গে আলোচনার জন্য তিনি ‘কাউকে খুঁজে পাচ্ছেন না’। তাঁর ভাষায়, ‘আমি জানি না কার সঙ্গে কথা বলব। কথা বলার মতো কেউ নেই। কেউ প্রেসিডেন্ট হতে চায় না।’ইরানের পারমাণবিক সক্ষমতা প্রসঙ্গে ট্রাম্প বলেন, ‘ইরানের কখনোই পারমাণবিক অস্ত্র থাকবে না। পারমাণবিক অস্ত্র থাকতে পারে না।’ইরানের সামরিক সক্ষমতা নিয়ে ট্রাম্পের দাবিইরানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপের প্রয়োজনীয়তার কথা তুলে ধরে ট্রাম্প বলেন, ‘এটি কয়েক বছর আগেই অন্য প্রেসিডেন্টদের করা উচিত ছিল। আমাদের সব সময় কঠিন কাজটি করতে হয়।’ইরানের সামরিক সক্ষমতা নিয়েও মন্তব্য করেন তিনি। ট্রাম্পের দাবি, দেশটির কোনো নৌবাহিনী, বিমানবাহিনী, রাডার বা বিমান প্রতিরক্ষাব্যবস্থা নেই।ইরানের অর্থনীতি নিয়েও কথা বলেন মার্কিন প্রেসিডেন্ট। তাঁর দাবি, দেশটির অর্থনীতি ‘ধ্বংসের পথে’ এবং সেখানে মূল্যস্ফীতি প্রায় ৩১০ শতাংশ।যুদ্ধ শেষ হলে কমবে তেলের দামইরানকে ঘিরে অবরোধের প্রসঙ্গও তুলে ধরেন ট্রাম্প। তিনি বলেন, ‘অবরোধের কথা কী? আমরা এটিকে ইস্পাতের প্রাচীর বলি।’যুদ্ধ শেষ হলে তেলের দাম দ্রুত কমে আসবে বলেও মন্তব্য করেন তিনি। ট্রাম্প বলেন, ‘যুদ্ধ শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই তেলের দাম দ্রুত কমে আসবে।’ এ সময় যুক্তরাষ্ট্রের কৌশলগত তেল মজুত বা স্ট্র্যাটেজিক পেট্রোলিয়াম রিজার্ভ (এসপিআর) আবার পূরণ করার কথাও জানান তিনি। ট্রাম্প বলেন, ‘আমরা খুব শিগগিরই আমাদের কৌশলগত মজুত আবার পূরণ করব, বিনা মূল্যে।’ তবে এ বিষয়ে বিস্তারিত কিছু জানাননি তিনি।