ঢাকা    শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩
দৈনিক নবকাল
Topic Ads 1
তারেক রহমানের ৬২তম জন্মদিন আজ, আড়ম্বর নয় মানবকল্যাণে গুরুত্ব বিএনপির

তারেক রহমানের ৬২তম জন্মদিন আজ, আড়ম্বর নয় মানবকল্যাণে গুরুত্ব বিএনপির

প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের ৬২তম জন্মদিন আজ শুক্রবার (২০ নভেম্বর)। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার জ্যেষ্ঠ সন্তান তারেক রহমানের জন্মদিন উপলক্ষে এবার কোনো আড়ম্বরপূর্ণ আয়োজন না করার সিদ্ধান্ত নিয়েছে বিএনপি। আনুষ্ঠানিকতা ও উৎসবের পরিবর্তে নেতাকর্মীদের মানবকল্যাণমূলক কর্মকাণ্ডে অংশ নেওয়ার আহ্বান জানিয়েছে দলটি।দলীয় সূত্রে জানা গেছে, জন্মদিন উপলক্ষে কেক কাটা, পোস্টার-ব্যানার লাগানো কিংবা আলোচনা সভাসহ কোনো ধরনের উৎসব আয়োজন না করতে ঢাকাসহ সারা দেশের বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের নির্দেশনা দেওয়া হয়েছে। এসব আয়োজনে অর্থ ব্যয় না করে তা অসহায়, দুস্থ ও সুবিধাবঞ্চিত মানুষের কল্যাণে দান করার আহ্বান জানানো হয়েছে।১৯৬৫ সালের ২০ নভেম্বর জন্মগ্রহণ করেন তারেক রহমান। সামরিক ও রাজনৈতিক আবহে তাঁর শৈশব কাটে। ঢাকার বিএফ শাহীন স্কুলে তাঁর শিক্ষাজীবন শুরু হয়। পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগে অধ্যয়ন করেন। রাজনীতির পাশাপাশি সক্রেটিস, প্লেটো, অ্যারিস্টটল, থমাস হবস, জন লক, রুশো, ভলতেয়ার ও কার্ল মার্কসের রাজনৈতিক দর্শনের প্রতিও তাঁর আগ্রহ ছিল।বগুড়ায় রাজনীতির হাতেখড়ি১৯৮৮ সালে বগুড়ার গাবতলী উপজেলায় বিএনপির প্রাথমিক সদস্য হওয়ার মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে রাজনীতিতে যুক্ত হন তারেক রহমান। ১৯৯১ সালের জাতীয় সংসদ নির্বাচনে দলীয় প্রচারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন তিনি। ১৯৯৩ সালে বিএনপির বগুড়া জেলা কমিটির সদস্য হন। এরপর ধীরে ধীরে দলের সাংগঠনিক কর্মকাণ্ডে সক্রিয় হয়ে ওঠেন।২০০৭ সালে ওয়ান-ইলেভেনের সেনা-সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের সময় গ্রেপ্তার হন তারেক রহমান। বিএনপির অভিযোগ, সে সময় তাঁকে ‘আয়নাঘর’-এ নির্যাতনের শিকার হতে হয় এবং রাজনৈতিক উদ্দেশ্যে মিথ্যা মামলায় জড়ানো হয়। পরে চিকিৎসার জন্য যুক্তরাজ্যে যান তিনি। দীর্ঘ সময় সেখান থেকেই দলের রাজনৈতিক কর্মকাণ্ড ও নেতৃত্ব পরিচালনা করেন।রাষ্ট্র সংস্কারে ৩১ দফা প্রস্তাবদীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতার আলোকে রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কারের প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন তারেক রহমান। প্রায় ১৬ বছরের কর্তৃত্ববাদী শাসনের প্রেক্ষাপটে রাষ্ট্র মেরামতের লক্ষ্যে ৩১ দফা প্রস্তাব উপস্থাপন করেন তিনি।এসব প্রস্তাবে নির্বাহী বিভাগ, বিচার বিভাগ ও আইনসভার সংস্কার, গণতন্ত্র প্রতিষ্ঠা, নাগরিক অধিকার নিশ্চিত করা, জলবায়ু সহনশীলতা এবং যোগ্যতাভিত্তিক সমাজ গঠনের পরিকল্পনা তুলে ধরা হয়।দীর্ঘ প্রবাসজীবন শেষে দেশে ফেরা, প্রধানমন্ত্রীদীর্ঘ প্রবাসজীবনের অবসান ঘটিয়ে ২০২৫ সালের ২৫ ডিসেম্বর দেশে ফেরেন বিএনপির এই চেয়ারম্যান। এরপর চলতি বছরের ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-৬ ও ঢাকা-১৭ আসনে প্রতিদ্বন্দ্বিতা করে উভয় আসনেই সংসদ সদস্য নির্বাচিত হন তিনি।পরবর্তী সময়ে ১৭ ফেব্রুয়ারি প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন তারেক রহমান। দীর্ঘ রাজনৈতিক পথপরিক্রমা শেষে দেশের সরকারপ্রধানের দায়িত্ব গ্রহণের পর এবারই তাঁর জন্মদিন নতুন রাজনৈতিক প্রেক্ষাপটে পালিত হচ্ছে।