ডিএফসির অর্থায়ন পাওয়ার যোগ্যতা অর্জন করেছে বাংলাদেশ: মাহদী আমিন
যুক্তরাষ্ট্রের
আন্তর্জাতিক উন্নয়ন অর্থায়ন সংস্থা ডেভেলপমেন্ট ফাইন্যান্স করপোরেশনের (ডিএফসি) অর্থায়ন পাওয়ার যোগ্যতা অর্জন করেছে বাংলাদেশ। এর ফলে দেশে
মার্কিন বিনিয়োগ বাড়বে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর
উপদেষ্টা মাহদী আমিন।মঙ্গলবার
সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা
জানান। মাহদী আমিন বলেন, বাংলাদেশে
নিযুক্ত যুক্তরাষ্ট্রের সাবেক রাষ্ট্রদূত পিটার ডি. হাস ঢাকা
সফরে এসে সরকারকে এ
বিষয়ে অবহিত করেছেন।প্রধানমন্ত্রীর
উপদেষ্টা বলেন, জ্বালানি, প্রযুক্তি ও ডিজিটাল প্ল্যাটফর্মের
মতো গুরুত্বপূর্ণ খাতে মার্কিন বিনিয়োগ
বাড়বে। এতে বাংলাদেশ অর্থনৈতিকভাবে
স্বাবলম্বী হওয়ার পাশাপাশি ব্যাপক কর্মসংস্থানের সুযোগ তৈরি করতে পারবে।তিনি
আরও বলেন, শ্রমবান্ধব নীতিমালা প্রণয়নের কারণেই বাংলাদেশ ডিএফসির অর্থায়ন পাওয়ার যোগ্যতা অর্জন করেছে।আওয়ামী লীগ
নিয়ে
মন্তব্যসাংবাদিকদের
এক প্রশ্নের জবাবে মাহদী আমিন বলেন, আওয়ামী
লীগ দেশে ও বিদেশে
নাশকতা চালাচ্ছে। তবে গণতন্ত্রের পক্ষের
সব শক্তি ঐক্যবদ্ধ থাকলে সব বাধা দূর
হবে বলে তিনি মনে
করেন।