ঢাকা    বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩
দৈনিক নবকাল
Topic Ads 1
চলে গেলেন বিএনপির বাণিজ্যবিষয়ক সম্পাদক সালাউদ্দিন আহমেদ

চলে গেলেন বিএনপির বাণিজ্যবিষয়ক সম্পাদক সালাউদ্দিন আহমেদ

বিএনপির বাণিজ্যবিষয়ক সম্পাদক ও সাবেক সংসদ সদস্য সালাউদ্দিন আহমেদ মারা গেছেন। মঙ্গলবার রাতে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।)সালাউদ্দিন আহমেদের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন তাঁর বড় ছেলে তানভীর আহমেদ। তিনি ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্যসচিব হিসেবে দায়িত্ব পালন করছেন।তাঁর মৃত্যুর খবরে বিএনপির নেতা-কর্মী ও শুভাকাঙ্ক্ষীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। তবে তাঁর মৃত্যুর কারণ এবং জানাজা ও দাফনের বিষয়ে বিস্তারিত তথ্য তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

৭৫ বছরে মারা গেলেন অভিনেতা নানা পাটেকর

ভারতের বর্ষীয়ান অভিনেতা ও চলচ্চিত্র নির্মাতা নানা পাটেকর মারা গেছেন। বৃহস্পতিবার ভোরে বাড়িতে বুকে ব্যথা অনুভব করলে তাঁকে গোয়ার মণিপাল হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৫ বছর।অভিনয়ে পথচলা ‘গমন’ দিয়েনানা পাটেকরের আসল নাম বিশ্বনাথ পাটেকর। ১৯৫১ সালের ১ জানুয়ারি মহারাষ্ট্রের মুরুদ-জঞ্জিরায় জন্মগ্রহণ করেন তিনি। ১৯৭৮ সালে ‘গমন’ সিনেমার মাধ্যমে অভিনয়জীবন শুরু করেন নানা পাটেকর। দীর্ঘ ক্যারিয়ারে হিন্দি ও মারাঠি চলচ্চিত্রে অসংখ্য গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করে দর্শকের কাছে নিজের শক্ত অবস্থান তৈরি করেন তিনি।অভিনেতার পাশাপাশি পরিচালক ও লেখকঅভিনয়ের পাশাপাশি চলচ্চিত্র নির্মাণ ও লেখালেখির সঙ্গেও যুক্ত ছিলেন নানা পাটেকর। তাঁর দীর্ঘ চলচ্চিত্রজীবনে বিভিন্ন ধরনের চরিত্রে অভিনয়ের মাধ্যমে নিজের স্বতন্ত্র অভিনয়শৈলীর পরিচয় দিয়েছেন তিনি। জাতীয় চলচ্চিত্র পুরস্কার ও ফিল্মফেয়ারে সেরা সহ-অভিনেতার পুরস্কারও পেয়েছেন এই অভিনেতা।ক্রান্তিবীর -এ তুমুল প্রশংসাক্রান্তিবীর সিনেমায় প্রতাপনারায়ণ তিলকের চরিত্রে অভিনয় করে ব্যাপক প্রশংসা পান নানা পাটেকর। চরিত্রটির ক্রোধ, ক্ষোভ ও প্রতিবাদের তীব্র প্রকাশ তাঁর অভিনয়কে আলাদা মাত্রা দেয়। এই সিনেমার জন্য সেরা অভিনেতার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান তিনি।এরপর অগ্নিসাক্ষী সিনেমায় মানসিকভাবে বিপজ্জনক এক স্বামীর চরিত্রে অভিনয় করেও জাতীয় পর্যায়ে স্বীকৃতি পান নানা পাটেকর। দীর্ঘ অভিনয়জীবনে শক্তিশালী ও বৈচিত্র্যময় চরিত্রে অভিনয়ের জন্য ভারতীয় চলচ্চিত্রে নিজের আলাদা পরিচয় তৈরি করেছিলেন এই বর্ষীয়ান অভিনেতা। 

৭৫ বছরে মারা গেলেন অভিনেতা নানা পাটেকর

২৪ ঘণ্টায় হামের উপসর্গে ১১ মৃত্যু, আক্রান্ত ১,২৭০

দেশে হামের সংক্রমণ পরিস্থিতি এখনো উদ্বেগজনক। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ১১ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে হামের উপসর্গ ও নিশ্চিত হাম মিলিয়ে আক্রান্ত হয়েছেন ১ হাজার ২৭০ জন। বুধবার স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।প্রতিবেদন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ঢাকা বিভাগে হামের উপসর্গ নিয়ে ছয়জনের মৃত্যু হয়েছে। এ ছাড়া চট্টগ্রামে দুজন এবং সিলেট, খুলনা ও রংপুর বিভাগে একজন করে মারা গেছেন।স্বাস্থ্য অধিদপ্তরের হিসাবে, গত ১৫ মার্চ থেকে দেশে হাম ও হামের উপসর্গে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ৭৬ জনে। তাঁদের মধ্যে নিশ্চিত হামে মারা গেছেন ১০১ জন। আর হামের উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে ৯৭৫ জনের।গত ২৪ ঘণ্টায় ১ হাজার ১৫৭ জনের শরীরে হামের উপসর্গ পাওয়া গেছে। এ নিয়ে দেশে সন্দেহভাজন সংক্রমণের সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৮৩ হাজার ৪৪৯ জনে। একই সময়ে নিশ্চিত হামে আক্রান্ত হয়েছেন ১১৩ জন। ফলে এ পর্যন্ত নিশ্চিত হামে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২০ হাজার ৮৫১ জনে।এদিকে, গত ১৫ মার্চ থেকে হাম সন্দেহে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ১ লাখ ৬২ হাজার ৪৮ জন। একই সময়ে চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১ লাখ ৫৫ হাজার ৬১২ জন।

২৪ ঘণ্টায় হামের উপসর্গে ১১ মৃত্যু, আক্রান্ত ১,২৭০

কক্সবাজারের হোটেলকক্ষে পুলিশ সদস্যের ঝুলন্ত লাশ

কক্সবাজার শহরের একটি আবাসিক হোটেলের কক্ষ থেকে মোহাম্মদ আতাউল কবির নামের এক পুলিশ সদস্যের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। তিনি জেলার টেকনাফ উপজেলার হোয়াইক্যং হাইওয়ে পুলিশ ফাঁড়িতে কনস্টেবল হিসেবে কর্মরত ছিলেন।শুক্রবার (১৪ আগস্ট) বিকেল পৌনে পাঁচটার দিকে শহরের বাস টার্মিনালসংলগ্ন দি গ্র্যান্ড ঢাকা হোটেলের চতুর্থ তলার ৪০১ নম্বর কক্ষ থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়। কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আলী বিষয়টি নিশ্চিত করেছেন।পুলিশ জানায়, জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে ফোন পেয়ে খবর পেয়ে পুলিশ হোটেলে যায়। পরে এসআই মো. বেলাল হোসেন কক্ষের দরজা ভেঙে আতাউল কবিরের ঝুলন্ত লাশ উদ্ধার করেন।হোটেল কর্তৃপক্ষের বরাত দিয়ে পুলিশ জানায়, বৃহস্পতিবার রাত ৯টার দিকে আতাউল কবির হোটেলটিতে ওঠেন। এরপর তিনি আর কক্ষ থেকে বের হননি। শুক্রবার দুপুর ১২টার পর হোটেল কর্তৃপক্ষ কয়েকবার দরজায় ডাকাডাকি করলেও কোনো সাড়া পাননি। পরে তাঁরা ৯৯৯ নম্বরে ফোন করে পুলিশকে বিষয়টি জানান।ওসি মোহাম্মদ আলী বলেন, ওই পুলিশ সদস্যের ব্যাগ তল্লাশি করে খাগড়াছড়ি পুলিশ লাইন্সের ব্যক্তিগত স্বাস্থ্য কার্ড পাওয়া গেছে। তাঁর বিপি নম্বর ৮২০২০৪৯০৩৪।মোহাম্মদ আতাউল কবির পিরোজপুরের নেছারাবাদ উপজেলার রাজবাড়ীর উড়িবুনিয়া এলাকার আব্দুল খালেক তালুকদারের ছেলে।পুলিশ তাঁর লাশ উদ্ধার করে কক্সবাজার জেলা সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছেন ওসি।

কক্সবাজারের হোটেলকক্ষে পুলিশ সদস্যের ঝুলন্ত লাশ