কক্সবাজার শহরের একটি আবাসিক হোটেলের কক্ষ থেকে মোহাম্মদ আতাউল কবির নামের এক পুলিশ সদস্যের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। তিনি জেলার টেকনাফ উপজেলার হোয়াইক্যং হাইওয়ে পুলিশ ফাঁড়িতে কনস্টেবল হিসেবে কর্মরত ছিলেন।
শুক্রবার (১৪ আগস্ট) বিকেল
পৌনে পাঁচটার দিকে শহরের বাস
টার্মিনালসংলগ্ন দি গ্র্যান্ড ঢাকা
হোটেলের চতুর্থ তলার ৪০১ নম্বর
কক্ষ থেকে তাঁর লাশ
উদ্ধার করা হয়। কক্সবাজার
সদর মডেল থানার ভারপ্রাপ্ত
কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আলী
বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ জানায়, জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে
ফোন পেয়ে খবর পেয়ে
পুলিশ হোটেলে যায়। পরে এসআই
মো. বেলাল হোসেন কক্ষের দরজা ভেঙে আতাউল
কবিরের ঝুলন্ত লাশ উদ্ধার করেন।
হোটেল কর্তৃপক্ষের বরাত দিয়ে পুলিশ
জানায়, বৃহস্পতিবার রাত ৯টার দিকে
আতাউল কবির হোটেলটিতে ওঠেন।
এরপর তিনি আর কক্ষ
থেকে বের হননি। শুক্রবার
দুপুর ১২টার পর হোটেল কর্তৃপক্ষ
কয়েকবার দরজায় ডাকাডাকি করলেও কোনো সাড়া পাননি।
পরে তাঁরা ৯৯৯ নম্বরে ফোন
করে পুলিশকে বিষয়টি জানান।
ওসি মোহাম্মদ আলী
বলেন, ওই পুলিশ সদস্যের
ব্যাগ তল্লাশি করে খাগড়াছড়ি পুলিশ
লাইন্সের ব্যক্তিগত স্বাস্থ্য কার্ড পাওয়া গেছে। তাঁর বিপি নম্বর
৮২০২০৪৯০৩৪।
মোহাম্মদ আতাউল কবির পিরোজপুরের নেছারাবাদ
উপজেলার রাজবাড়ীর উড়িবুনিয়া এলাকার আব্দুল খালেক তালুকদারের ছেলে।
পুলিশ তাঁর লাশ উদ্ধার করে কক্সবাজার জেলা সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছেন ওসি।