কাজলায় ৫০ শিক্ষার্থীর হিফজের সবক, নূর মুহাম্মদের হাতে পাগড়ি-সনদ
রাজধানীর যাত্রাবাড়ীর
কাজলায় ৫০ শিক্ষার্থী পবিত্র
কোরআন হিফজের সবক গ্রহণ করেছে।
একই অনুষ্ঠানে হিফজ সম্পন্ন করায়
শিক্ষার্থী নূর মুহাম্মদকে পাগড়ি
ও সার্টিফিকেট দেওয়া হয়েছে।শায়েখ নেছার
আহমাদ আন নাছিরীর পরিচালিত
মারকাজুত তাহফিজ ইন্টারন্যাশনাল মাদ্রাসার কাজলা শাখায় এ আয়োজন করা
হয়। মাদ্রাসাটি ৩০৬ দনিয়া কলেজের
পশ্চিমে কাজলা ফুটওভার ব্রিজসংলগ্ন এলাকায় অবস্থিত।অনুষ্ঠানে স্বনামধন্য
শায়েখ ও মুরুব্বিয়ানরা উপস্থিত
ছিলেন। তাঁদের উপস্থিতিতে শিক্ষার্থীদের হিফজের সবক গ্রহণ ও
নূর মুহাম্মদের হিফজ সম্পন্ন হওয়ার
বিষয়টি বিশেষভাবে গুরুত্ব পায়। মাদ্রাসা কর্তৃপক্ষ জানায়, পবিত্র কোরআন হিফজের পাশাপাশি শিক্ষার্থীদের নৈতিক ও মানবিক মূল্যবোধ
গড়ে তোলার ওপর গুরুত্ব দেওয়া
হচ্ছে। ৫০ শিক্ষার্থীর হিফজের
সবক গ্রহণকে কেন্দ্র করে শিক্ষক, শিক্ষার্থী
ও অভিভাবকদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা তৈরি হয়।নূর মুহাম্মদের
হিফজ সম্পন্ন হওয়ায় তাঁর বাবা মাওলানা
মো. আল আমিন শুকরিয়া
আদায় করে বলেন, আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে নূর মুহাম্মদের হিফজ পরিপূর্ণ হয়েছে। মাদ্রাসা থেকে পাগড়ি ও সার্টিফিকেট পেয়েছে।অনুষ্ঠানে শিক্ষার্থীরা
হিফজের অভিজ্ঞতা, শিক্ষকদের সহযোগিতা এবং মাদ্রাসার পরিবেশ
নিয়ে কথা বলেন। শিক্ষার্থী
নূর মুহাম্মদ বলেন, শিক্ষকদের আন্তরিক সহযোগিতা ও নিয়মিত পড়াশোনার মাধ্যমে হিফজ সম্পন্ন করার সুযোগ পেয়েছি। আল্লাহ যেন আমাদের কোরআনের শিক্ষা অনুযায়ী জীবন পরিচালনার তাওফিক দেন।শায়েখ নেছার
আহমাদ আন নাছিরী মাদ্রাসার পরিচালক
বলেন, শিক্ষার্থীদের হিফজ সম্পন্ন করার পেছনে তাদের পরিশ্রমের পাশাপাশি শিক্ষক ও অভিভাবকদের সহযোগিতা গুরুত্বপূর্ণ। কোরআনের হাফেজ হিসেবে শিক্ষার্থীরা যেন ভবিষ্যতে সমাজে নৈতিক ও মানবিক ভূমিকা রাখতে পারে, সেটিই আমাদের প্রত্যাশা।অনুষ্ঠানে উপস্থিত
শায়েখ ও মুরুব্বিয়ানরা শিক্ষার্থীদের
জন্য দোয়া করেন। পাশাপাশি
ব্যক্তি ও সমাজজীবনে কোরআনের
শিক্ষা বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করেন
তাঁরা। মাদ্রাসা কর্তৃপক্ষ জানায়, কোরআন হিফজের পাশাপাশি শিক্ষার্থীদের ইসলামী আদর্শ, শিষ্টাচার ও নৈতিক শিক্ষায়
গড়ে তোলার কার্যক্রম অব্যাহত থাকবে।