বেলাবতে ছাত্রলীগের কেন্দ্রীয় সহসভাপতি পিয়াল গ্রেপ্তার
নরসিংদীর বেলাব উপজেলায় সন্ত্রাসবিরোধী আইনের মামলায় মো. এহসান উল্লাহ
পিয়াল (৩২) নামে বাংলাদেশ
ছাত্রলীগের কেন্দ্রীয় নির্বাহী সংসদের এক নেতাকে গ্রেপ্তার
করা হয়েছে।গ্রেপ্তার
পিয়াল নিলক্ষীয়া নামাপাড়া এলাকার বাসিন্দা। তিনি মৃত জহিরুল
হক ওরফে উল্লাহর ছেলে।
তাঁর মা মোসা. খাদিজা
বেগম। পিয়াল বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় নির্বাহী সংসদের সহসভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন।পুলিশের
দেওয়া তথ্য অনুযায়ী, বেলাব
থানায় দায়ের করা মামলায় তাঁকে
গ্রেপ্তার করা হয়েছে। মামলাটির
নম্বর ১৬ এবং তারিখ
১০ ফেব্রুয়ারি ২০২৫। এতে সন্ত্রাসবিরোধী আইন,
২০০৯-এর (সংশোধনী ২০১৩)
৭, ৮, ৯, ১০,
১১, ১২ ও ১৩
ধারায় মামলা করা হয়েছে।পুলিশ
জানিয়েছে, ওই মামলার ধারায়
পিয়ালকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারের
পর তাঁকে আইন অনুযায়ী পরবর্তী
প্রক্রিয়ার জন্য আদালতে পাঠানোর
প্রস্তুতি নেওয়া হচ্ছে।পুলিশের
পক্ষ থেকে বলা হয়েছে,
ধৃত আসামিকে যথাসময়ে সংশ্লিষ্ট বিজ্ঞ আদালতে পাঠানো হবে।