ঢাকা    রোববার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ২২ ভাদ্র ১৪৩৩
দৈনিক নবকাল

১৫ আগস্ট ঘিরে নাশকতার চেষ্টা, যুবলীগের ১৫ নেতাকর্মীর রিমান্ড

ছবি: সংগ্রহ

ভাটারা থানার সন্ত্রাসবিরোধী আইনের মামলায় প্রত্যেকের তিন দিনের রিমান্ড মঞ্জুর

১৫ আগস্ট ঘিরে নাশকতা ও সন্ত্রাসী কর্মকাণ্ডের পরিকল্পনার অভিযোগে রাজধানীর ভাটারা থানায় করা সন্ত্রাসবিরোধী আইনের মামলায় যুবলীগের ১৫ নেতাকর্মীর তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

বুধবার দুপুরে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কামাল উদ্দীনের আদালত এ আদেশ দেন।

রিমান্ডে নেওয়া ব্যক্তিরা হলেন যুবলীগ নেতা মোত্তালিব, মো. রুবেল, জি কে মাসুদ, অন্তর মিয়া, মো. রমজান, মামুন, মিঠু ওরফে আমির হোসেন, আব্দুর রহমান ওরফে আব্দুল্লাহ, মো. সুমন মিয়া, আরিফ মিয়া, মোস্তাক মিয়া, সাইম হোসেন, জাহিদ হাসান, শাহীন হোসেন ইমন এবং যুবলীগ নেত্রী মেহজাবিন আক্তার মালা। তাঁদের বাড়ি নারায়ণগঞ্জ ও নরসিংদীর বিভিন্ন এলাকায়।

এর আগে তাঁদের আদালতে হাজির করে সাত দিনের রিমান্ডের আবেদন করেন ভাটারা থানার উপপরিদর্শক (এসআই) হাফিজুর রহমান।

পুলিশ যা বলছে

রিমান্ড আবেদনে পুলিশ জানায়, ১৩ আগস্ট রাত ৮টা থেকে ১০টা পর্যন্ত গোপন সংবাদের ভিত্তিতে ভাটারা এলাকার একটি ফ্ল্যাটে অভিযান চালানো হয়। সেখান থেকে মামলার এজাহারভুক্ত ও তদন্তে পাওয়া আসামিদের গ্রেপ্তার করা হয়।

পুলিশের দাবি, ১৫ আগস্ট উপলক্ষে ওই ব্যক্তিরা একত্র হয়ে নাশকতা ও সন্ত্রাসী কর্মকাণ্ডের পরিকল্পনা করছিলেন। অভিযানের সময় তাঁদের কাছ থেকে তিনটি মুঠোফোন ও তিনটি ব্যানার জব্দ করা হয়।

পুলিশের ভাষ্য অনুযায়ী, ব্যানারগুলোর একটিতে ১৫ আগস্ট উপলক্ষে আলোচনা সভা ও মিলাদ মাহফিল আয়োজনের কথা উল্লেখ ছিল। মামলার এজাহারে তাঁদের নিষিদ্ধ আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের সক্রিয় নেতাকর্মী হিসেবে উল্লেখ করা হয়েছে।

রিমান্ড আবেদনে আরও বলা হয়, দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি এবং নিষিদ্ধ সংগঠনের কার্যক্রম পুনরুজ্জীবিত করার উদ্দেশ্যে তাঁরা গোপন বৈঠকে মিলিত হয়েছিলেন। মামলার রহস্য উদ্‌ঘাটন ও অর্থায়নকারীদের শনাক্ত করতে তাঁদের জিজ্ঞাসাবাদ প্রয়োজন।

আসামিপক্ষের জামিন আবেদন

আদালতে আসামিদের পক্ষে আইনজীবী ইসলাম মিয়া রাকিব রিমান্ড বাতিল করে জামিনের আবেদন করেন। উভয় পক্ষের শুনানি শেষে আদালত প্রত্যেক আসামির তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।

মামলার অভিযোগে বলা হয়েছে, ১৫ আগস্ট উপলক্ষে নাশকতা ও দেশবিরোধী সন্ত্রাসী কর্মকাণ্ডের পরিকল্পনা করা হচ্ছে—এমন গোপন সংবাদের ভিত্তিতে ১৩ আগস্ট রাতে ওই ফ্ল্যাটে অভিযান চালায় পুলিশ। পুলিশ সেখানে গেলে কয়েকজন পালানোর চেষ্টা করেন। পরে সেখান থেকে মোট ৫২ জনকে আটক করা হয়।

এ ঘটনায় ১৪ আগস্ট বিকেলে তাঁদের কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত।

বিষয় : আদালত রাজধানী ভাটারা যুবলীগ সন্ত্রাসবিরোধী আইন

দৈনিক নবকাল

রোববার, ০৬ সেপ্টেম্বর ২০২৬

১৫ আগস্ট ঘিরে নাশকতার চেষ্টা, যুবলীগের ১৫ নেতাকর্মীর রিমান্ড

প্রকাশের তারিখ : ১৯ আগস্ট ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশকঃ কায়েস আহমেদ সেলিম
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত দৈনিক নবকাল

0:00 0:00
1.0x