ঢাকা    সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩
দৈনিক নবকাল

শাহজালাল বিমানবন্দরে যাত্রীর শরীর থেকে ১৮টি স্বর্ণবার উদ্ধার

মো: পলাশ তুষার পাঠান
মো: পলাশ তুষার পাঠান স্টাফ রিপোর্টার

শাহজালাল বিমানবন্দরে যাত্রীর শরীর থেকে ১৮টি স্বর্ণবার উদ্ধার
ছবি: সংগ্রহ

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে দুবাই থেকে আসা এক যাত্রীর শরীরে লুকানো অবস্থায় ১৮টি স্বর্ণবার উদ্ধার করেছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর (সিআইআইডি)। উদ্ধার করা স্বর্ণের ওজন ২ কেজি ১০৬ গ্রাম। এসব স্বর্ণবারের আনুমানিক বাজারমূল্য প্রায় ৩ কোটি ৭৮ লাখ টাকা।

সোমবার সকালে দুবাই থেকে আসা ফ্লাইদুবাইয়ের একটি ফ্লাইটের যাত্রীর কাছ থেকে এসব স্বর্ণবার উদ্ধার করা হয়।

কাস্টমস গোয়েন্দা সূত্রে জানা গেছে, সকাল সাড়ে ৮টার দিকে দুবাই থেকে আসা ফ্লাইদুবাইয়ের এফজেড-৫০১ ফ্লাইটের এক যাত্রীর চলাফেরা সন্দেহজনক মনে হলে তাঁকে নজরদারিতে রাখা হয়। পরে ওই যাত্রী গ্রিন চ্যানেল অতিক্রম করার সময় তাঁকে জিজ্ঞাসাবাদ করা হয়। একই সঙ্গে তাঁর সঙ্গে থাকা সব লাগেজ স্ক্যান করা হয়।

একপর্যায়ে শরীরে অবৈধ কোনো বস্তু লুকানো আছে কি না, তা নিশ্চিত করতে ওই যাত্রীকে স্ক্যান করা হয়। এ সময় তাঁর কাছে স্বর্ণবার থাকার বিষয়টি স্বীকার করেন তিনি।

পরে বিমানবন্দরে কর্মরত বিভিন্ন গোয়েন্দা সংস্থা ও অন্যান্য সংস্থার প্রতিনিধিদের উপস্থিতিতে ওই যাত্রীর শরীর থেকে স্কচটেপে মোড়ানো ধাতব বস্তু উদ্ধার করা হয়।

কাস্টমস হলের ইনভেন্টরি টেবিলে উপস্থিত সবার সামনে স্কচটেপ খুলে প্রতিটি ১১৭ গ্রাম ওজনের ১৮টি স্বর্ণবার পাওয়া যায়। উদ্ধার করা স্বর্ণের মোট ওজন ২ কেজি ১০৬ গ্রাম।

এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর।

বিষয় : শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর স্বর্ণবার উদ্ধার কাস্টমস গোয়েন্দা দুবাই

দৈনিক নবকাল

সোমবার, ২৩ নভেম্বর ২০২৬

শাহজালাল বিমানবন্দরে যাত্রীর শরীর থেকে ১৮টি স্বর্ণবার উদ্ধার

প্রকাশের তারিখ : ২৩ নভেম্বর ২০২৬

featured Image

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে দুবাই থেকে আসা এক যাত্রীর শরীরে লুকানো অবস্থায় ১৮টি স্বর্ণবার উদ্ধার করেছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর (সিআইআইডি)। উদ্ধার করা স্বর্ণের ওজন ২ কেজি ১০৬ গ্রাম। এসব স্বর্ণবারের আনুমানিক বাজারমূল্য প্রায় ৩ কোটি ৭৮ লাখ টাকা।

সোমবার সকালে দুবাই থেকে আসা ফ্লাইদুবাইয়ের একটি ফ্লাইটের যাত্রীর কাছ থেকে এসব স্বর্ণবার উদ্ধার করা হয়।

কাস্টমস গোয়েন্দা সূত্রে জানা গেছে, সকাল সাড়ে ৮টার দিকে দুবাই থেকে আসা ফ্লাইদুবাইয়ের এফজেড-৫০১ ফ্লাইটের এক যাত্রীর চলাফেরা সন্দেহজনক মনে হলে তাঁকে নজরদারিতে রাখা হয়। পরে ওই যাত্রী গ্রিন চ্যানেল অতিক্রম করার সময় তাঁকে জিজ্ঞাসাবাদ করা হয়। একই সঙ্গে তাঁর সঙ্গে থাকা সব লাগেজ স্ক্যান করা হয়।

একপর্যায়ে শরীরে অবৈধ কোনো বস্তু লুকানো আছে কি না, তা নিশ্চিত করতে ওই যাত্রীকে স্ক্যান করা হয়। এ সময় তাঁর কাছে স্বর্ণবার থাকার বিষয়টি স্বীকার করেন তিনি।

পরে বিমানবন্দরে কর্মরত বিভিন্ন গোয়েন্দা সংস্থা ও অন্যান্য সংস্থার প্রতিনিধিদের উপস্থিতিতে ওই যাত্রীর শরীর থেকে স্কচটেপে মোড়ানো ধাতব বস্তু উদ্ধার করা হয়।

কাস্টমস হলের ইনভেন্টরি টেবিলে উপস্থিত সবার সামনে স্কচটেপ খুলে প্রতিটি ১১৭ গ্রাম ওজনের ১৮টি স্বর্ণবার পাওয়া যায়। উদ্ধার করা স্বর্ণের মোট ওজন ২ কেজি ১০৬ গ্রাম।

এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর।

দৈনিক নবকাল

সম্পাদক ও প্রকাশকঃ কায়েস আহমেদ সেলিম
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত দৈনিক নবকাল

0:00 0:00
1.0x