ঢাকা    সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩
দৈনিক নবকাল

কুমিল্লায় এক রাতে ৩৫৩ জন আটক, ২০ দিনে ২ হাজার ৬৪৫

শেখ মো: বেলায়েত হোসেন
শেখ মো: বেলায়েত হোসেন রিপোর্টার

কুমিল্লায় এক রাতে ৩৫৩ জন আটক, ২০ দিনে ২ হাজার ৬৪৫
ছবি: সংগ্রহ

কুমিল্লায় কিশোর গ্যাং ও বখাটেদের অপতৎপরতা বন্ধে বিশেষ অভিযান চালিয়ে এক রাতেই ৩৫৩ জনকে আটক করেছে জেলা পুলিশ। রোববার সন্ধ্যার পর থেকে সোমবার সকাল পর্যন্ত জেলার ১৮টি থানার পুলিশ ও জেলা গোয়েন্দা শাখা (ডিবি) যৌথভাবে এ অভিযান পরিচালনা করে।

জেলা পুলিশ সূত্রে জানা গেছে, কিশোর বয়সী বখাটেদের উৎপাত ও অপরাধমূলক কর্মকাণ্ডের অভিযোগ রয়েছে, এমন এলাকাগুলো চিহ্নিত করে অভিযান চালানো হয়। জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে পরিচালিত এ অভিযানে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা সরাসরি নেতৃত্ব দেন।

পুলিশের তথ্য অনুযায়ী, গত ২০ দিনে সাত দফায় পরিচালিত অভিযানে মোট ২ হাজার ৬৪৫ জনকে আটক করা হয়েছে। তাঁদের মধ্যে প্রাথমিক তদন্তে বিভিন্ন অপরাধে সম্পৃক্ততার তথ্য পাওয়া ব্যক্তিদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার মো. লুৎফর রহমান অভিযানের তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, আটক ব্যক্তিদের অপরাধের সঙ্গে সরাসরি সম্পৃক্ততা রয়েছে কি না, তা গভীরভাবে যাচাই-বাছাই করা হচ্ছে। যাচাই শেষে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

অতিরিক্ত পুলিশ সুপার আরও বলেন, উঠতি বয়সী কিশোরেরা যাতে অপরাধে জড়িয়ে না পড়ে, সে লক্ষ্যেই জেলা পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত রয়েছে।

অভিযানে নিরপরাধ কেউ যাতে হয়রানির শিকার না হন, সে বিষয়েও কঠোর নজরদারি রাখা হচ্ছে বলে জানান তিনি। কিশোর অপরাধ নির্মূলে জেলা পুলিশ বদ্ধপরিকর বলেও উল্লেখ করেন এই কর্মকর্তা।

বিষয় : কুমিল্লা আইনশৃঙ্খলা কিশোর গ্যাং পুলিশি অভিযান

দৈনিক নবকাল

সোমবার, ১২ অক্টোবর ২০২৬

কুমিল্লায় এক রাতে ৩৫৩ জন আটক, ২০ দিনে ২ হাজার ৬৪৫

প্রকাশের তারিখ : ১২ অক্টোবর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশকঃ কায়েস আহমেদ সেলিম
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত দৈনিক নবকাল

0:00 0:00
1.0x