ঢাকা    বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩
দৈনিক নবকাল
Topic Ads 1
প্রধানমন্ত্রীর সঙ্গে বিএনপির নতুন চার স্থায়ী কমিটি সদস্যের সাক্ষাৎ

প্রধানমন্ত্রীর সঙ্গে বিএনপির নতুন চার স্থায়ী কমিটি সদস্যের সাক্ষাৎ

বিএনপির জাতীয় স্থায়ী কমিটিতে নতুন করে জায়গা পাওয়া চার সদস্য প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন। মঙ্গলবার সন্ধ্যায় সচিবালয়ে প্রধানমন্ত্রীর দপ্তরে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।সাক্ষাৎকারীরা হলেন- বিএনপির স্থায়ী কমিটির সদস্য অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ, মো. আমান উল্লাহ আমান, ফরহাদ হালিম (ডোনার) ও মো. ইসমাইল জবিউল্লাহ।প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব জাহিদুর ইসলাম রনি এ তথ্য জানান। এ সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ উপস্থিত ছিলেন।এর আগে মঙ্গলবার সকালে নতুন চার স্থায়ী কমিটি সদস্য শেরেবাংলা নগরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কবরে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানান।১৫ আগস্ট স্থায়ী কমিটিতে চারজনগত ১৫ আগস্ট বিএনপির চেয়ারম্যান তারেক রহমান রুহুল কবির রিজভী আহমেদ, আমান উল্লাহ আমান, ফরহাদ হালিম (ডোনার) ও ইসমাইল জবিউল্লাহকে দলের জাতীয় স্থায়ী কমিটির সদস্য হিসেবে মনোনীত করেন।দলের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সাংগঠনিক গতিশীলতা বৃদ্ধি এবং দলীয় সিদ্ধান্ত অনুযায়ী তাঁদের স্থায়ী কমিটিতে যুক্ত করা হয়েছে। তাঁদের মেধা ও বিচক্ষণতার মাধ্যমে দল ও জনগণের পক্ষে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণে অবদান রাখবেন বলে আশা প্রকাশ করেছে বিএনপি।স্থায়ী কমিটিতে এখন ১৭ সদস্যবিএনপির সর্বশেষ জাতীয় কাউন্সিল অনুষ্ঠিত হয় ২০১৬ সালের ১৯ মার্চ। ওই কাউন্সিলের পর দলের জাতীয় স্থায়ী কমিটি পুনর্গঠন করা হয়। পরবর্তী সময়ে সদস্যদের মৃত্যু, পদত্যাগসহ বিভিন্ন কারণে কয়েকটি পদ শূন্য হয়। এবার একসঙ্গে চারজনকে স্থায়ী কমিটিতে যুক্ত করা হলো।১৯ সদস্যের বিএনপির স্থায়ী কমিটিতে আগে ১৩ জন সদস্য ছিলেন। তাঁরা হলেন—তারেক রহমান, খন্দকার মোশাররফ হোসেন, রফিকুল ইসলাম মিয়া, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, আবদুল মঈন খান, নজরুল ইসলাম খান, মির্জা ফখরুল ইসলাম আলমগীর, আমির খসরু মাহমুদ চৌধুরী, সালাহউদ্দিন আহমদ, সেলিমা রহমান, ইকবাল হাসান মাহমুদ টুকু ও এ জেড এম জাহিদ হোসেন।তবে মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে রাষ্ট্রপতি পদে দলীয় প্রার্থী করা হয়েছে। আগামী ২০ আগস্ট রাষ্ট্রপতি নির্বাচন শেষে তিনি দলীয় পদ থেকে পদত্যাগ করবেন।নতুন চারজন যুক্ত হওয়ায় বর্তমানে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য সংখ্যা দাঁড়িয়েছে ১৭ জনে।

নতুন স্থায়ী কমিটির সদস্য জিয়ার মাজারে শ্রদ্ধা

বিএনপির নবনির্বাচিত চার স্থায়ী কমিটির সদস্য শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা জানিয়েছেন। মঙ্গলবার রাজধানীর শেরেবাংলা নগরে জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা নিবেদন শেষে তাঁরা দলের দায়িত্ব পালনে জনগণের প্রত্যাশা পূরণের অঙ্গীকার করেন।শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন নবনির্বাচিত স্থায়ী কমিটির সদস্য আমান উল্লাহ আমান। তিনি বলেন, যে প্রত্যাশা নিয়ে তাঁদের দায়িত্ব দেওয়া হয়েছে, সেই প্রত্যাশা পূরণে দলের সঙ্গে জনগণের এবং সরকারের সঙ্গে জনগণের বন্ধন আরও শক্তিশালী করতে তাঁরা কাজ করবেন।আমান উল্লাহ আমান বলেন, জনগণকে সঙ্গে নিয়ে দল ও সরকারকে সহযোগিতা নিশ্চিত করতে তাঁরা কাজ করে যাবেন। প্রধানমন্ত্রী ঘোষিত সব কর্মসূচি যেকোনো ত্যাগের বিনিময়ে বাস্তবায়নের জন্য তাঁরা শপথ নিয়েছেন।তিনি আরও বলেন, সরকারের প্রতি জনগণের যে আস্থা তৈরি হয়েছে, তা দায়িত্বের সঙ্গে এগিয়ে নেওয়া হবে। জিয়াউর রহমানের মাজার ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার কবরে শ্রদ্ধা জানিয়ে তাঁরা দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার অঙ্গীকার করেছেন।প্রধানমন্ত্রী সঠিকভাবে দেশ পরিচালনা করছেনবিএনপির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডা. ফরহাদ হালিম ডোনার বলেন, প্রধানমন্ত্রী যেভাবে দেশ পরিচালনা করছেন, তা জনগণ গ্রহণ করেছে। তাঁর ভাষ্য, বিভিন্ন মহলে এখন আলোচনা হচ্ছে যে প্রধানমন্ত্রী সঠিকভাবে দেশ পরিচালনা করছেন।তিনি বলেন, দেশে কিছু সমস্যা রয়েছে এবং সেগুলো সমাধানের চেষ্টা চলছে। বিশেষ করে বিদ্যুৎ পরিস্থিতির বিষয়ে প্রধানমন্ত্রী কারওয়াইলে দেওয়া বক্তব্যে বিষয়টি স্পষ্ট করেছেন। এ সমস্যা দ্রুত সমাধান হবে বলে তিনি আশা প্রকাশ করেন।শ্রদ্ধা নিবেদনের সময় নবনির্বাচিত স্থায়ী কমিটির সদস্য রুহুল কবির রিজভী আহমেদ ও ইসমাইল জবিউল্লাহ, বিএনপির যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেলসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

নতুন স্থায়ী কমিটির সদস্য জিয়ার মাজারে শ্রদ্ধা