বিএনপির জাতীয় স্থায়ী কমিটিতে নতুন করে জায়গা পাওয়া চার সদস্য প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন। মঙ্গলবার সন্ধ্যায় সচিবালয়ে প্রধানমন্ত্রীর দপ্তরে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
সাক্ষাৎকারীরা হলেন- বিএনপির স্থায়ী
কমিটির সদস্য অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ,
মো. আমান উল্লাহ আমান,
ফরহাদ হালিম (ডোনার) ও মো. ইসমাইল
জবিউল্লাহ।
প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব
জাহিদুর ইসলাম রনি এ তথ্য
জানান। এ সময় বিএনপির
স্থায়ী কমিটির সদস্য ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ
উপস্থিত ছিলেন।
এর আগে মঙ্গলবার
সকালে নতুন চার স্থায়ী
কমিটি সদস্য শেরেবাংলা নগরে শহীদ রাষ্ট্রপতি
জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী
বেগম খালেদা জিয়ার কবরে পুষ্পস্তবক অর্পণ
করে শ্রদ্ধা জানান।
১৫ আগস্ট স্থায়ী কমিটিতে চারজন
গত ১৫ আগস্ট
বিএনপির চেয়ারম্যান তারেক রহমান রুহুল কবির রিজভী আহমেদ,
আমান উল্লাহ আমান, ফরহাদ হালিম (ডোনার) ও ইসমাইল জবিউল্লাহকে
দলের জাতীয় স্থায়ী কমিটির সদস্য হিসেবে মনোনীত করেন।
দলের সংবাদ বিজ্ঞপ্তিতে
বলা হয়, সাংগঠনিক গতিশীলতা
বৃদ্ধি এবং দলীয় সিদ্ধান্ত
অনুযায়ী তাঁদের স্থায়ী কমিটিতে যুক্ত করা হয়েছে। তাঁদের
মেধা ও বিচক্ষণতার মাধ্যমে
দল ও জনগণের পক্ষে
গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণে অবদান রাখবেন বলে আশা প্রকাশ
করেছে বিএনপি।
স্থায়ী কমিটিতে এখন ১৭ সদস্য
বিএনপির সর্বশেষ জাতীয় কাউন্সিল অনুষ্ঠিত হয় ২০১৬ সালের
১৯ মার্চ। ওই কাউন্সিলের পর
দলের জাতীয় স্থায়ী কমিটি পুনর্গঠন করা হয়। পরবর্তী
সময়ে সদস্যদের মৃত্যু, পদত্যাগসহ বিভিন্ন কারণে কয়েকটি পদ শূন্য হয়।
এবার একসঙ্গে চারজনকে স্থায়ী কমিটিতে যুক্ত করা হলো।
১৯ সদস্যের বিএনপির
স্থায়ী কমিটিতে আগে ১৩ জন
সদস্য ছিলেন। তাঁরা হলেন—তারেক রহমান,
খন্দকার মোশাররফ হোসেন, রফিকুল ইসলাম মিয়া, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, আবদুল মঈন
খান, নজরুল ইসলাম খান, মির্জা ফখরুল
ইসলাম আলমগীর, আমির খসরু মাহমুদ
চৌধুরী, সালাহউদ্দিন আহমদ, সেলিমা রহমান, ইকবাল হাসান মাহমুদ টুকু ও এ
জেড এম জাহিদ হোসেন।
তবে মির্জা ফখরুল
ইসলাম আলমগীরকে রাষ্ট্রপতি পদে দলীয় প্রার্থী
করা হয়েছে। আগামী ২০ আগস্ট রাষ্ট্রপতি
নির্বাচন শেষে তিনি দলীয়
পদ থেকে পদত্যাগ করবেন।
নতুন চারজন যুক্ত হওয়ায় বর্তমানে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য সংখ্যা দাঁড়িয়েছে ১৭ জনে।