কৃষি মন্ত্রণালয়ের নতুন সচিব হিসেবে দায়িত্ব নিয়েছেন মো. সেলিম খান। বুধবার তিনি মন্ত্রণালয়ের সচিব হিসেবে যোগদান করেন।
এর আগে
১১ আগস্ট জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে মো.
সেলিম খানকে সচিব পদে পদোন্নতি
দিয়ে কৃষি মন্ত্রণালয়ে পদায়ন
করা হয়।
সচিব হিসেবে
দায়িত্ব নেওয়ার আগে তিনি কৃষি
মন্ত্রণালয়ের সম্প্রসারণ অনুবিভাগের অতিরিক্ত সচিব হিসেবে দায়িত্ব
পালন করেন। মো. সেলিম খান
বিসিএস প্রশাসন ক্যাডারের ১৮তম ব্যাচের কর্মকর্তা।
দীর্ঘ কর্মজীবনে তিনি মাঠ প্রশাসনসহ সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ দপ্তর ও মন্ত্রণালয়ে দায়িত্ব পালন করেছেন। নতুন দায়িত্বে তিনি কৃষি মন্ত্রণালয়ের প্রশাসনিক কার্যক্রমে নেতৃত্ব দেবেন।