ঢাকা    বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ৬ কার্তিক ১৪৩৩
দৈনিক নবকাল

প্রধানমন্ত্রীর ভারত সফর জনগণ মেনে নেবে না: নাহিদ

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম

প্রধানমন্ত্রীর ভারত সফর জনগণ মেনে নেবে না বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।

শুক্রবার গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে এনসিপি আয়োজিত গণসমাবেশে তিনি এ কথা বলেন।

নাহিদ ইসলাম বলেন, গণভোটের রায় বাস্তবায়ন না করলে সরকারকে ক্ষমতায় থাকতে দেওয়া হবে না। তিনি বলেন, দেশের পরিবর্তন ও সংস্কারের জন্যই এনসিপি গণঅভ্যুত্থানে অংশ নিয়েছিল এবং পরে নির্বাচনে অংশ নেয়।

তিনি বলেন, আমরা আপনাদের বলেছিলাম, গণভোটে ‘হ্যাঁ’ ভোট দিন। ‘হ্যাঁ’ ভোট দিলে দেশের সংস্কার হবে।

প্রতারক সরকার

সরকারকে ‘প্রতারক’ ও ‘বিশ্বাসঘাতক’ আখ্যা দিয়ে নাহিদ ইসলাম বলেন, যারা দেশের জনগণ, জুলাই গণঅভ্যুত্থান ও হাজারো শহীদের সঙ্গে প্রতারণা করে ক্ষমতায় এসেছে, তাদের জবাবদিহির আওতায় আনতে হবে।

তিনি আরও বলেন, মাত্র পাঁচ মাসে বাংলাদেশের ইতিহাসে লোডশেডিংয়ের সব রেকর্ড ভেঙেছে সরকার। এ প্রসঙ্গে তিনি ২০০১ থেকে ২০০৬ সালের সময়ের কথাও উল্লেখ করেন।

দেশের সম্পদ তুলে দেওয়া হচ্ছে

নাহিদ ইসলাম অভিযোগ করেন, যাদের কাছ থেকে টাকা নিয়ে নির্বাচন করা হয়েছিল, এখন তাদের হাতেই দেশের সম্পদ তুলে দেওয়া হচ্ছে।

গণভোটের রায় বাস্তবায়ন এবং সরকারের বিভিন্ন কর্মকাণ্ডের প্রতিবাদে এনসিপির পক্ষ থেকে আন্দোলন অব্যাহত রাখার কথাও জানান তিনি।

বিষয় : রাজনীতি এনসিপি নাহিদ ইসলাম গণভোট ভারত সফর

দৈনিক নবকাল

বুধবার, ২১ অক্টোবর ২০২৬

প্রধানমন্ত্রীর ভারত সফর জনগণ মেনে নেবে না: নাহিদ

প্রকাশের তারিখ : ১৪ আগস্ট ২০২৬

featured Image

প্রধানমন্ত্রীর ভারত সফর জনগণ মেনে নেবে না বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।

শুক্রবার গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে এনসিপি আয়োজিত গণসমাবেশে তিনি এ কথা বলেন।

নাহিদ ইসলাম বলেন, গণভোটের রায় বাস্তবায়ন না করলে সরকারকে ক্ষমতায় থাকতে দেওয়া হবে না। তিনি বলেন, দেশের পরিবর্তন ও সংস্কারের জন্যই এনসিপি গণঅভ্যুত্থানে অংশ নিয়েছিল এবং পরে নির্বাচনে অংশ নেয়।

তিনি বলেন, আমরা আপনাদের বলেছিলাম, গণভোটে ‘হ্যাঁ’ ভোট দিন। ‘হ্যাঁ’ ভোট দিলে দেশের সংস্কার হবে।

প্রতারক সরকার

সরকারকে ‘প্রতারক’ ও ‘বিশ্বাসঘাতক’ আখ্যা দিয়ে নাহিদ ইসলাম বলেন, যারা দেশের জনগণ, জুলাই গণঅভ্যুত্থান ও হাজারো শহীদের সঙ্গে প্রতারণা করে ক্ষমতায় এসেছে, তাদের জবাবদিহির আওতায় আনতে হবে।

তিনি আরও বলেন, মাত্র পাঁচ মাসে বাংলাদেশের ইতিহাসে লোডশেডিংয়ের সব রেকর্ড ভেঙেছে সরকার। এ প্রসঙ্গে তিনি ২০০১ থেকে ২০০৬ সালের সময়ের কথাও উল্লেখ করেন।

দেশের সম্পদ তুলে দেওয়া হচ্ছে

নাহিদ ইসলাম অভিযোগ করেন, যাদের কাছ থেকে টাকা নিয়ে নির্বাচন করা হয়েছিল, এখন তাদের হাতেই দেশের সম্পদ তুলে দেওয়া হচ্ছে।

গণভোটের রায় বাস্তবায়ন এবং সরকারের বিভিন্ন কর্মকাণ্ডের প্রতিবাদে এনসিপির পক্ষ থেকে আন্দোলন অব্যাহত রাখার কথাও জানান তিনি।

দৈনিক নবকাল

সম্পাদক ও প্রকাশকঃ কায়েস আহমেদ সেলিম
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত দৈনিক নবকাল

0:00 0:00
1.0x