ভারত সম্পর্কে বাংলাদেশিদের দৃষ্টিভঙ্গিতে গত দুই বছরে উল্লেখযোগ্য পরিবর্তন এসেছে। ২০২৪ সালের তুলনায় ২০২৬ সালে বাংলাদেশে ভারতকে অপছন্দ করেন- এমন মানুষের হার ১৫ শতাংশ বেড়েছে। ওয়াশিংটনভিত্তিক পিউ রিসার্চ সেন্টারের সর্বশেষ এক জরিপে এ তথ্য উঠে এসেছে।
৩৬টি দেশের ওপর
পরিচালিত জরিপটি চলতি বছরের ৯
ফেব্রুয়ারি থেকে ১৩ মে
পর্যন্ত করা হয়। বৃহস্পতিবার
(১৩ আগস্ট) জরিপের ফল প্রকাশ করা
হয়।
জরিপের তথ্য অনুযায়ী, বিশ্বব্যাপী
ভারতকে অপছন্দ করার গড় হার
৫৫ শতাংশ। ২০২৪ সালের তুলনায়
২০২৬ সালে ভারতকে অপছন্দ
করার হারে সবচেয়ে বড়
পরিবর্তন দেখা গেছে বাংলাদেশের
ক্ষেত্রে।
দুই বছর আগে
বাংলাদেশে ভারত সম্পর্কে নেতিবাচক
মনোভাব ছিল ৩৬ শতাংশ।
২০২৬ সালে তা বেড়ে
দাঁড়িয়েছে ৫১ শতাংশে। একই
সময়ে ভারত সম্পর্কে কোনো
মতামত না দেওয়া মানুষের
হারও উল্লেখযোগ্যভাবে কমেছে। ২০২৪ সালে এ
হার ছিল ২৪ শতাংশ,
যা ২০২৬ সালে কমে
৭ শতাংশ হয়েছে।
ভারতকে নেতিবাচকভাবে দেখার হারে বাংলাদেশের ওপরে
রয়েছে শুধু পাকিস্তান। দেশটিতে
৯১ শতাংশ মানুষ ভারতের বিষয়ে নেতিবাচক মনোভাব প্রকাশ করেছেন।
শ্রীলঙ্কায়
ভারতের প্রতি ইতিবাচক মনোভাব বেশি
দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে ভারতের প্রতি সবচেয়ে ইতিবাচক মনোভাব দেখা গেছে শ্রীলঙ্কায়।
দেশটির ৭৯ শতাংশ মানুষ
ভারতের বিষয়ে ইতিবাচক মত দিয়েছেন।
এ ছাড়া কেনিয়া
ও যুক্তরাজ্যের প্রায় ৭০ শতাংশ প্রাপ্তবয়স্ক
ভারতকে ইতিবাচকভাবে দেখেন। জার্মানিতে এ হার ৬৩
শতাংশ, ইসরাইলে ৬০ শতাংশ, ইতালিতে
৫৬ শতাংশ এবং সুইডেন, জাপান
ও থাইল্যান্ডে ৫৫ শতাংশ।
যুক্তরাষ্ট্রেও
কমেছে ইতিবাচক মনোভাব
যুক্তরাষ্ট্রে ভারতের প্রতি ইতিবাচক মনোভাবও কিছুটা কমেছে। ২০২৬ সালের জরিপে
দেশটির ৪৫ শতাংশ প্রাপ্তবয়স্ক
ভারত সম্পর্কে ইতিবাচক মত দিয়েছেন। ২০২৩
সালে এ হার ছিল
৫১ শতাংশ।
রাজনৈতিক মতাদর্শের ক্ষেত্রেও যুক্তরাষ্ট্রে পার্থক্য দেখা গেছে। দেশটির
ডেমোক্র্যাট ও উদারপন্থীদের মধ্যে
৫৪ শতাংশ ভারতের প্রতি ইতিবাচক মনোভাব প্রকাশ করেছেন। অন্যদিকে রিপাবলিকান ও রক্ষণশীলদের মধ্যে
এ হার ৪০ শতাংশ।
সূত্র: পিউ রিসার্চ সেন্টার