ঢাকা    রোববার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ২২ ভাদ্র ১৪৩৩
দৈনিক নবকাল

আজ শেষ হচ্ছে যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধবিরতির মেয়াদ

আন্তর্জাতিক ডেস্ক

ছবি: সংগ্রহ

যুক্তরাষ্ট্র ইরানের মধ্যে যুদ্ধ বন্ধে স্বাক্ষরিত সমঝোতা স্মারকের মেয়াদ আজ সোমবার শেষ হচ্ছে। তবে এর মেয়াদ বাড়ানো বা নতুন করে সমঝোতায় পৌঁছানোর বিষয়ে এখনো কোনো স্পষ্ট ইঙ্গিত পাওয়া যায়নি। ফলে দুই দেশের সংঘাতের ভবিষ্যৎ নিয়ে নতুন করে অনিশ্চয়তা দেখা দিয়েছে।

গত ১৭ জুন পাকিস্তানের মধ্যস্থতায় আলোচনার পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান সমঝোতা স্মারকে সই করেন। এতে ৬০ দিনের মধ্যে একটি চূড়ান্ত শান্তিচুক্তিতে পৌঁছানোর লক্ষ্য নির্ধারণ করা হয়। প্রয়োজনে উভয় পক্ষের সম্মতিতে এই সময়সীমা বাড়ানোর সুযোগও রাখা হয়েছিল।

সমঝোতা অনুযায়ী, যুক্তরাষ্ট্র ইরান স্থায়ীভাবে সামরিক অভিযান বন্ধ করার বিষয়ে সম্মত হয়। এর বিনিময়ে যুক্তরাষ্ট্র নৌ অবরোধ প্রত্যাহার, ইরানের ওপর নিষেধাজ্ঞা শিথিল এবং দেশটির পুনর্গঠনে অন্তত ৩০০ বিলিয়ন ডলারের একটি প্যাকেজ দেওয়ার প্রতিশ্রুতি দেয়।

অন্যদিকে ইরান হরমুজ প্রণালিতে থাকা মাইন অপসারণ এবং আন্তর্জাতিক জাহাজ চলাচল স্বাভাবিক রাখার বিষয়ে সম্মতি জানায়।

তবে সাম্প্রতিক সপ্তাহগুলোতে দুই দেশই পরস্পরের বিরুদ্ধে সমঝোতা লঙ্ঘনের অভিযোগ করেছে। এতে চুক্তির ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন তৈরি হয়েছে।

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা আবার শুরু করার বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি।

এদিকে কাতার পাকিস্তানের মধ্যস্থতাকারীরা ইরানের সঙ্গে যোগাযোগ অব্যাহত রেখেছেন। একই সময়ে হরমুজ প্রণালিতে নতুন নৌপথ তৈরির বিষয়ে ওমানের সঙ্গে আলাদা একটি সমঝোতায় পৌঁছানোর চেষ্টা করছে তেহরান। তবে ইরানের অবস্থান হলো, ধরনের উদ্যোগের আগে একটি রাজনৈতিক সমাধানে পৌঁছাতে হবে।

পরিস্থিতিতে সমঝোতা স্মারকের মেয়াদ শেষ হওয়ার আগে দুই দেশের মধ্যে নতুন কোনো চুক্তি বা সময় বাড়ানোর সিদ্ধান্ত না আসায় যুক্তরাষ্ট্র-ইরান সংঘাত আবারও কোন দিকে মোড় নেয়, তা নিয়ে আন্তর্জাতিক মহলে উদ্বেগ তৈরি হয়েছে।

সূত্র: আল জাজিরা, জিও নিউজ

বিষয় : যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতি সংঘাত যুক্তরাষ্ট্র-ইরান ট্রাম্প শান্তিচুক্তি

দৈনিক নবকাল

রোববার, ০৬ সেপ্টেম্বর ২০২৬

আজ শেষ হচ্ছে যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধবিরতির মেয়াদ

প্রকাশের তারিখ : ১৭ আগস্ট ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশকঃ কায়েস আহমেদ সেলিম
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত দৈনিক নবকাল

0:00 0:00
1.0x