ঢাকা    রোববার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ২২ ভাদ্র ১৪৩৩
দৈনিক নবকাল

ওমানকে ট্রাম্পের সরাসরি সামরিক হামলার হুমকি

আন্তর্জাতিক ডেস্ক

ছবি: সংগ্রহ

হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল পুনরায় চালুর প্রচেষ্টায় ওমান বাধা দিলে দেশটিতেভয়াবহ বোমা হামলাচালানোর হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

সোমবার ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, ওমান যদি পথে বাধা হয়ে দাঁড়ায়, তাহলে আমরা তাদের ওপর ভয়াবহ বোমা হামলা চালাব।

হরমুজ প্রণালি দিয়ে বাণিজ্যিক জাহাজ চলাচল স্বাভাবিক করার বিষয়ে ইরান ওমানের সঙ্গে আলোচনা করছে। বিশ্ব জ্বালানি সরবরাহের অন্যতম গুরুত্বপূর্ণ এই নৌপথকে ঘিরে এরই মধ্যে যুক্তরাষ্ট্র ইরানের মধ্যে উত্তেজনা চলছে।

সাক্ষাৎকারে ট্রাম্প আরও জানান, তাঁর প্রশাসন ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) সঙ্গে সরাসরি যোগাযোগের জন্য একটি গোপনব্যাকচ্যানেলচালু করেছে। তবে ইরানের সঙ্গে চলমান সংঘাতের অবসান ঘটাতে তিনি কোনো তাড়াহুড়ো করছেন না বলে জানান।

আইআরজিসি প্রসঙ্গে ট্রাম্প বলেন, তারা ভালো পোকার খেলোয়াড়, কিন্তু তারা মারা যাচ্ছে।সংঘাত শেষ করার বিষয়ে তাঁর কোনো নির্দিষ্ট সময়সীমা নেই বলেও জানান তিনি।

এদিকে হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজ চলাচল পুনরায় চালুর বিষয়ে ইরান ওমান একটি সমঝোতা চূড়ান্ত করার কাছাকাছি রয়েছে বলে জানিয়েছে তেহরান।

এমন পরিস্থিতিতে ওমানকে ট্রাম্পের সরাসরি সামরিক হামলার হুমকি মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনা আরও বাড়িয়ে দিয়েছে।

বিষয় : আন্তর্জাতিক সংবাদ হরমুজ প্রণালি যুক্তরাষ্ট্র–ইরান উত্তেজনা আইআরজিসি বাণিজ্যিক জাহাজ

দৈনিক নবকাল

রোববার, ০৬ সেপ্টেম্বর ২০২৬

ওমানকে ট্রাম্পের সরাসরি সামরিক হামলার হুমকি

প্রকাশের তারিখ : ১৭ আগস্ট ২০২৬

featured Image

হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল পুনরায় চালুর প্রচেষ্টায় ওমান বাধা দিলে দেশটিতেভয়াবহ বোমা হামলাচালানোর হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

সোমবার ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, ওমান যদি পথে বাধা হয়ে দাঁড়ায়, তাহলে আমরা তাদের ওপর ভয়াবহ বোমা হামলা চালাব।

হরমুজ প্রণালি দিয়ে বাণিজ্যিক জাহাজ চলাচল স্বাভাবিক করার বিষয়ে ইরান ওমানের সঙ্গে আলোচনা করছে। বিশ্ব জ্বালানি সরবরাহের অন্যতম গুরুত্বপূর্ণ এই নৌপথকে ঘিরে এরই মধ্যে যুক্তরাষ্ট্র ইরানের মধ্যে উত্তেজনা চলছে।

সাক্ষাৎকারে ট্রাম্প আরও জানান, তাঁর প্রশাসন ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) সঙ্গে সরাসরি যোগাযোগের জন্য একটি গোপনব্যাকচ্যানেলচালু করেছে। তবে ইরানের সঙ্গে চলমান সংঘাতের অবসান ঘটাতে তিনি কোনো তাড়াহুড়ো করছেন না বলে জানান।

আইআরজিসি প্রসঙ্গে ট্রাম্প বলেন, তারা ভালো পোকার খেলোয়াড়, কিন্তু তারা মারা যাচ্ছে।সংঘাত শেষ করার বিষয়ে তাঁর কোনো নির্দিষ্ট সময়সীমা নেই বলেও জানান তিনি।

এদিকে হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজ চলাচল পুনরায় চালুর বিষয়ে ইরান ওমান একটি সমঝোতা চূড়ান্ত করার কাছাকাছি রয়েছে বলে জানিয়েছে তেহরান।

এমন পরিস্থিতিতে ওমানকে ট্রাম্পের সরাসরি সামরিক হামলার হুমকি মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনা আরও বাড়িয়ে দিয়েছে।

দৈনিক নবকাল

সম্পাদক ও প্রকাশকঃ কায়েস আহমেদ সেলিম
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত দৈনিক নবকাল

0:00 0:00
1.0x