ঢাকা    সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২২ ভাদ্র ১৪৩৩
দৈনিক নবকাল
Topic Ads 1
হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলে ফি নিবে ইরান

হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলে ফি নিবে ইরান

হরমুজ প্রণালি দিয়ে চলাচলকারী জাহাজ থেকে বিভিন্ন সেবার বিপরীতে ফি আদায়ের বিধান রেখে একটি খসড়া আইনের ধারা অনুমোদন করেছে ইরানের পার্লামেন্টের জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্রনীতি বিষয়ক কমিশন।রাষ্ট্রীয় বার্তা সংস্থা আইআরএনএর প্রতিবেদনে বলা হয়েছে, প্রস্তাবিত হরমুজ প্রণালির নিরাপত্তা ও অগ্রগতি নিশ্চিতকরণে কৌশলগত পদক্ষেপ আইনের তৃতীয় ধারা অনুমোদন করেছে কমিশন।কমিশনের মুখপাত্র হাসান কাশকাভি জানান, হরমুজ প্রণালি দিয়ে চলাচলের অনুমতি পাওয়া দেশগুলোর মালিকানাধীন জাহাজ থেকে এসব ফি নেওয়া হবে। ইরানি মুদ্রা রিয়ালে অথবা তেহরান নির্ধারিত অন্য কোনো মুদ্রায় অর্থ পরিশোধ করতে হবে।তিনি বলেন, প্রস্তাবিত আইনের আওতায় সামুদ্রিক, পরিবেশগত, বিশেষ পরিস্থিতিতে জ্বালানি সরবরাহ, বীমা, নিরাপত্তাসহ বিভিন্ন সেবার জন্য ফি নেওয়া হবে।কাশকাভির ভাষ্য অনুযায়ী, হরমুজ প্রণালির উপকূলবর্তী দেশগুলোর অধিকারও প্রস্তাবিত আইনে বিবেচনায় রাখা হয়েছে। এ ক্ষেত্রে ১৯৮২ সালের জাতিসংঘের সমুদ্র আইনবিষয়ক কনভেনশন গ্রহণের পর ওমানের অবস্থানের বিষয়টি উল্লেখ করা হয়েছে।বিশ্বের গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহনপথগুলোর একটি হরমুজ প্রণালি। ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের চলমান যুদ্ধের অবসানে কূটনৈতিক প্রচেষ্টার মধ্যেই প্রণালিটি নিয়ে নতুন করে বিরোধ তৈরি হয়েছে।সূত্র: জিও নিউজ ও আইআরএনএ

হরমুজসহ গুরুত্বপূর্ণ নৌপথে অবাধ চলাচল নিশ্চিতের আহ্বান মিসরের

হরমুজ প্রণালি, বাব আল-মানদেব ও লোহিত সাগরসহ গুরুত্বপূর্ণ নৌপথে অবাধ জাহাজ চলাচল নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন মিসরের পররাষ্ট্রমন্ত্রী বদর আবদেলাত্তি। কোনো দেশকেই এসব নৌপথে অবাধ চলাচলের ক্ষেত্রে বাধা হতে দেওয়া উচিত নয় বলে মন্তব্য করেছেন তিনি।বৃহস্পতিবার আল-আলামেইনে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন মিসরের পররাষ্ট্রমন্ত্রী। তাঁর বক্তব্যের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে আলজাজিরা।বদর আবদেলাত্তি বলেন, নৌ চলাচলের ওপর যেকোনো ধরনের হুমকি আঞ্চলিক ও আন্তর্জাতিক নিরাপত্তার জন্য সরাসরি হুমকি তৈরি করে।তিনি আরও বলেন, নৌ চলাচল ব্যাহত হওয়ায় বৈশ্বিক সরবরাহব্যবস্থা ক্ষতিগ্রস্ত হচ্ছে। এ কারণে জাতিসংঘের আন্তর্জাতিক সমুদ্র আইনবিষয়ক চুক্তির আলোকে গুরুত্বপূর্ণ সব প্রণালিতে নৌ চলাচলের স্বাধীনতা বজায় রাখা জরুরি।বর্তমানে হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল উল্লেখযোগ্যভাবে কমে গেছে। একই সঙ্গে লোহিত সাগর ও এর আশপাশের গুরুত্বপূর্ণ নৌপথের নিরাপত্তা নিয়েও নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।

হরমুজসহ গুরুত্বপূর্ণ নৌপথে অবাধ চলাচল নিশ্চিতের আহ্বান মিসরের

ওমানকে ট্রাম্পের সরাসরি সামরিক হামলার হুমকি

হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল পুনরায় চালুর প্রচেষ্টায় ওমান বাধা দিলে দেশটিতে ‘ভয়াবহ বোমা হামলা’ চালানোর হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।সোমবার ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, ওমান যদি পথে বাধা হয়ে দাঁড়ায়, তাহলে আমরা তাদের ওপর ভয়াবহ বোমা হামলা চালাব।হরমুজ প্রণালি দিয়ে বাণিজ্যিক জাহাজ চলাচল স্বাভাবিক করার বিষয়ে ইরান ওমানের সঙ্গে আলোচনা করছে। বিশ্ব জ্বালানি সরবরাহের অন্যতম গুরুত্বপূর্ণ এই নৌপথকে ঘিরে এরই মধ্যে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে উত্তেজনা চলছে।সাক্ষাৎকারে ট্রাম্প আরও জানান, তাঁর প্রশাসন ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) সঙ্গে সরাসরি যোগাযোগের জন্য একটি গোপন ‘ব্যাকচ্যানেল’ চালু করেছে। তবে ইরানের সঙ্গে চলমান সংঘাতের অবসান ঘটাতে তিনি কোনো তাড়াহুড়ো করছেন না বলে জানান।আইআরজিসি প্রসঙ্গে ট্রাম্প বলেন, ‘তারা ভালো পোকার খেলোয়াড়, কিন্তু তারা মারা যাচ্ছে।’ সংঘাত শেষ করার বিষয়ে তাঁর কোনো নির্দিষ্ট সময়সীমা নেই বলেও জানান তিনি।এদিকে হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজ চলাচল পুনরায় চালুর বিষয়ে ইরান ও ওমান একটি সমঝোতা চূড়ান্ত করার কাছাকাছি রয়েছে বলে জানিয়েছে তেহরান।এমন পরিস্থিতিতে ওমানকে ট্রাম্পের সরাসরি সামরিক হামলার হুমকি মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনা আরও বাড়িয়ে দিয়েছে।

ওমানকে ট্রাম্পের সরাসরি সামরিক হামলার হুমকি

হরমুজ প্রণালি খোলা-বন্ধের সিদ্ধান্ত শুধু তেহরানই নেবে: ইরান

হরমুজ প্রণালি খোলা বা বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা একমাত্র ইরানের বলে মন্তব্য করেছেন দেশটির উপপররাষ্ট্রমন্ত্রী কাজেম গারিবাবাদি। হরমুজ প্রণালিকে ‘যুক্তরাষ্ট্রের ভূখণ্ড’ ঘোষণা করার বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বক্তব্যের প্রতিক্রিয়ায় তিনি এ কথা বলেন।সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে গারিবাবাদি বলেন, ‘ইরান মার্কিন হুমকি বা সামরিক শক্তি প্রদর্শনে ভীত নয়। প্রণালিটি খোলা বা বন্ধ করার যেকোনো সিদ্ধান্ত একমাত্র তেহরানই নেবে।’হরমুজ প্রণালিকে শিগগিরই ‘যুক্তরাষ্ট্রের ভূখণ্ড’ ঘোষণা করা হবে বলে ট্রাম্প যে হুঁশিয়ারি দিয়েছেন, তা প্রত্যাখ্যান করে গারিবাবাদি বলেন, ‘হরমুজ প্রণালি ইরানের ছিল, ইরানের আছে এবং ইরানেরই থাকবে।’এই জলপথে যুক্তরাষ্ট্র নিজের সিদ্ধান্ত চাপিয়ে দিতে ব্যর্থ হয়েছে বলেও মন্তব্য করেন তিনি। গারিবাবাদি বলেন, হরমুজ প্রণালি ‘শুধু ইরানের নির্দেশেই খোলা ও বন্ধ করা হবে’।তিনি আরও বলেন, ‘যতক্ষণ আপনারা আপনাদের পরাজয়ের বাস্তবতা স্বীকার করতে অস্বীকার করবেন এবং বিভ্রমে ডুবে থাকবেন, ততক্ষণ ইরান এই অবরোধ বজায় রাখবে।’এর আগে শুক্রবার নিউইয়র্কের লং আইল্যান্ডে একটি পুলিশ একাডেমিতে দেওয়া বক্তৃতায় ট্রাম্প বলেন, খুব শিগগিরই তিনি হরমুজ প্রণালিকে যুক্তরাষ্ট্রের ভূখণ্ড ঘোষণা করবেন।সূত্র: ডন

হরমুজ প্রণালি খোলা-বন্ধের সিদ্ধান্ত শুধু তেহরানই নেবে: ইরান