ঢাকা    বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩
দৈনিক নবকাল

মার্কিন যুদ্ধজাহাজ ডুবিয়ে দিতে অপেক্ষায় আছি: ইরানের আইআরজিসি কমান্ডার

আন্তর্জাতিক ডেস্ক

ইসলামিক বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) নৌবাহিনীর কমান্ডার রিয়ার অ্যাডমিরাল আলী ওজমায়ি।ছবি: সংগ্রহ

হরমুজ প্রণালিতে মার্কিন যুদ্ধজাহাজ ডুবিয়ে দেওয়ার জন্য অপেক্ষা করছে ইরান এমন হুঁশিয়ারি দিয়েছেন দেশটির ইসলামিক বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) নৌবাহিনীর কমান্ডার রিয়ার অ্যাডমিরাল আলী ওজমায়ি। তাঁর দাবি, হরমুজ প্রণালি পুরোপুরি উন্মুক্ত রয়েছে। যুক্তরাষ্ট্রের এ বিষয়ে সন্দেহ থাকলে মার্কিন বাহিনীকে যুদ্ধজাহাজ নিয়ে ওই জলপথের কাছাকাছি আসার চ্যালেঞ্জও জানিয়েছেন তিনি।

টেলিভিশনে দেওয়া নিজের প্রথম সাক্ষাৎকারে ওজমায়ি বলেন, ‘আমেরিকানরা যদি মনে করে হরমুজ প্রণালি উন্মুক্ত, তাহলে তারা আরও কাছে আসুক। মার্কিন যুদ্ধজাহাজ ডুবিয়ে দেওয়ার জন্য আমরা অধীর আগ্রহে অপেক্ষা করছি।’

আইআরজিসির এই কমান্ডার দাবি করেন, ১৩ বিলিয়ন ডলার মূল্যের একটি মার্কিন যুদ্ধজাহাজকে অকার্যকর করে দেওয়া হয়েছে। তাঁর ভাষ্য, হরমুজ প্রণালির কাছে যাওয়ার সাহস না পেয়ে জাহাজটি ওই জলপথ থেকে ৭০০ কিলোমিটার দূরে সরে গেছে।

ওজমায়ি বলেন, ‘হরমুজ প্রণালির প্রবেশমুখে মার্কিন যুদ্ধজাহাজগুলোর আসার অপেক্ষায় রয়েছি আমরা, যাতে সেগুলো ডুবিয়ে দিতে পারি। এই ঘটনা ঘটার মুহূর্ত গুনছি আমরা।’

তথ্যপ্রবাহ বন্ধের অভিযোগ

সাক্ষাৎকারে যুক্তরাষ্ট্র ও তাদের আঞ্চলিক মিত্রদের বিরুদ্ধে গণমাধ্যমে তথ্যপ্রবাহ বন্ধ করে দেওয়ার অভিযোগও তোলেন ওজমায়ি। তাঁর দাবি, নিয়ম লঙ্ঘনকারী জাহাজগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার খবর যাতে বিশ্ববাসী জানতে না পারে, সে জন্য এমন উদ্যোগ নেওয়া হয়েছে।

তিনি আরও জানান, নিয়ম লঙ্ঘনের অভিযোগে শাস্তির মুখে পড়া দুটি জাহাজের ঘটনার ভিডিও প্রকাশ করেছে আইআরজিসির নৌবাহিনী।

তবে ১৩ বিলিয়ন ডলার মূল্যের মার্কিন যুদ্ধজাহাজ অকার্যকর হয়ে পড়া এবং হরমুজ প্রণালি থেকে ৭০০ কিলোমিটার দূরে সরে যাওয়ার বিষয়ে আলী ওজমায়ির দাবির স্বাধীন কোনো সত্যতা তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

সূত্র: তাসনিম নিউজ

বিষয় : যুক্তরাষ্ট্র ইরান হরমুজ প্রণালি মধ্যপ্রাচ্য সংকট

দৈনিক নবকাল

বুধবার, ১৪ অক্টোবর ২০২৬

মার্কিন যুদ্ধজাহাজ ডুবিয়ে দিতে অপেক্ষায় আছি: ইরানের আইআরজিসি কমান্ডার

প্রকাশের তারিখ : ১৪ অক্টোবর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশকঃ কায়েস আহমেদ সেলিম
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত দৈনিক নবকাল

0:00 0:00
1.0x