হরমুজ প্রণালি দিয়ে চলাচলকারী জাহাজ থেকে বিভিন্ন সেবার বিপরীতে ফি আদায়ের বিধান রেখে একটি খসড়া আইনের ধারা অনুমোদন করেছে ইরানের পার্লামেন্টের জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্রনীতি বিষয়ক কমিশন।
রাষ্ট্রীয় বার্তা
সংস্থা আইআরএনএর প্রতিবেদনে বলা হয়েছে, প্রস্তাবিত
হরমুজ প্রণালির নিরাপত্তা ও অগ্রগতি নিশ্চিতকরণে কৌশলগত পদক্ষেপ আইনের
তৃতীয় ধারা অনুমোদন করেছে
কমিশন।
কমিশনের মুখপাত্র
হাসান কাশকাভি জানান, হরমুজ প্রণালি দিয়ে চলাচলের অনুমতি
পাওয়া দেশগুলোর মালিকানাধীন জাহাজ থেকে এসব ফি
নেওয়া হবে। ইরানি মুদ্রা
রিয়ালে অথবা তেহরান নির্ধারিত
অন্য কোনো মুদ্রায় অর্থ
পরিশোধ করতে হবে।
তিনি বলেন,
প্রস্তাবিত আইনের আওতায় সামুদ্রিক, পরিবেশগত, বিশেষ পরিস্থিতিতে জ্বালানি সরবরাহ, বীমা, নিরাপত্তাসহ বিভিন্ন সেবার জন্য ফি নেওয়া
হবে।
কাশকাভির ভাষ্য
অনুযায়ী, হরমুজ প্রণালির উপকূলবর্তী দেশগুলোর অধিকারও প্রস্তাবিত আইনে বিবেচনায় রাখা
হয়েছে। এ ক্ষেত্রে ১৯৮২
সালের জাতিসংঘের সমুদ্র আইনবিষয়ক কনভেনশন গ্রহণের পর ওমানের অবস্থানের
বিষয়টি উল্লেখ করা হয়েছে।
বিশ্বের গুরুত্বপূর্ণ
জ্বালানি পরিবহনপথগুলোর একটি হরমুজ প্রণালি।
ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের চলমান যুদ্ধের অবসানে কূটনৈতিক প্রচেষ্টার মধ্যেই প্রণালিটি নিয়ে নতুন করে
বিরোধ তৈরি হয়েছে।
সূত্র: জিও নিউজ ও আইআরএনএ