ঢাকা    বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩
দৈনিক নবকাল

বিএনপি সরকারের ছয় মাসের মূল্যায়ন জানাবে জামায়াত

ছবি: সংগ্রহ

বিএনপি সরকারের দায়িত্ব পালনের ছয় মাসের কর্মকাণ্ডের মূল্যায়ন তুলে ধরতে সংবাদ সম্মেলন ডেকেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। মঙ্গলবার বিকেল ৪টায় রাজধানীর মগবাজারের আল-ফালাহ মিলনায়তনে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।

দলটির পক্ষ থেকে জানানো হয়েছে, সংবাদ সম্মেলনে বিএনপি সরকারের গত ছয় মাসের কার্যক্রম নিয়ে জামায়াতে ইসলামীর আনুষ্ঠানিক অবস্থান তুলে ধরা হবে।

জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য মিয়া গোলাম পরওয়ার সংবাদ সম্মেলনে মূল বক্তব্য দেবেন।

দলীয় সূত্রে জানা গেছে, পরিবর্তিত ভেন্যুতে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে। দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি ও সমসাময়িক বিভিন্ন বিষয়কে সামনে রেখে বিএনপি সরকারের গত ছয় মাসের কর্মকাণ্ড পর্যালোচনা করে দলের মূল্যায়ন তুলে ধরা হবে।

সংবাদ সম্মেলনে সরকারের বিভিন্ন কার্যক্রম, দেশের রাজনৈতিক পরিস্থিতি এবং সমসাময়িক বিভিন্ন ইস্যুতে জামায়াতে ইসলামীর অবস্থানও তুলে ধরা হতে পারে বলে দলীয় সূত্র জানিয়েছে।

বিষয় : রাজনীতি জামায়াতে ইসলামী বিএনপি সরকার সমসাময়িক পরিস্থিতি সংবাদ সম্মেলন

দৈনিক নবকাল

বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬

বিএনপি সরকারের ছয় মাসের মূল্যায়ন জানাবে জামায়াত

প্রকাশের তারিখ : ১৮ আগস্ট ২০২৬

featured Image

বিএনপি সরকারের দায়িত্ব পালনের ছয় মাসের কর্মকাণ্ডের মূল্যায়ন তুলে ধরতে সংবাদ সম্মেলন ডেকেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। মঙ্গলবার বিকেল ৪টায় রাজধানীর মগবাজারের আল-ফালাহ মিলনায়তনে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।

দলটির পক্ষ থেকে জানানো হয়েছে, সংবাদ সম্মেলনে বিএনপি সরকারের গত ছয় মাসের কার্যক্রম নিয়ে জামায়াতে ইসলামীর আনুষ্ঠানিক অবস্থান তুলে ধরা হবে।

জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য মিয়া গোলাম পরওয়ার সংবাদ সম্মেলনে মূল বক্তব্য দেবেন।

দলীয় সূত্রে জানা গেছে, পরিবর্তিত ভেন্যুতে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে। দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি ও সমসাময়িক বিভিন্ন বিষয়কে সামনে রেখে বিএনপি সরকারের গত ছয় মাসের কর্মকাণ্ড পর্যালোচনা করে দলের মূল্যায়ন তুলে ধরা হবে।

সংবাদ সম্মেলনে সরকারের বিভিন্ন কার্যক্রম, দেশের রাজনৈতিক পরিস্থিতি এবং সমসাময়িক বিভিন্ন ইস্যুতে জামায়াতে ইসলামীর অবস্থানও তুলে ধরা হতে পারে বলে দলীয় সূত্র জানিয়েছে।

দৈনিক নবকাল

সম্পাদক ও প্রকাশকঃ কায়েস আহমেদ সেলিম
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত দৈনিক নবকাল

0:00 0:00
1.0x