একদিন পাকিস্তান, বাংলাদেশ ও আফগানিস্তান আবার ভারতের অংশ হবে বলে মন্তব্য করেছেন ভারতের বিতর্কিত যোগগুরু রামদেব। এ জন্য ভারতীয়দের ধৈর্য ধরার আহ্বান জানিয়েছেন তিনি।
রায়পুরের স্বামী বিবেকানন্দ বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময়
এ মন্তব্য করেন রামদেব।
তিনি বলেন, পাকিস্তান
ও বাংলাদেশে হিন্দুরা নির্যাতনের শিকার হচ্ছেন। গণতন্ত্রে মতপ্রকাশের স্বাধীনতা থাকলেও তা সংবিধান ও
নৈতিকতার সীমার মধ্যে থাকা উচিত।
রামদেব আরও বলেন, পাকিস্তান
ও বাংলাদেশে হিন্দুদের ওপর নির্যাতন ও
অবিচার মানবসভ্যতার ইতিহাসের অন্যতম নিষ্ঠুর ঘটনা। ভবিষ্যতে ধর্মের কারণে কেউ যেন নির্যাতনের
শিকার না হন, তা
নিশ্চিত করতে হবে।
ভারতে হিন্দু, মুসলিম কিংবা খ্রিষ্টান- কোনো ধর্মীয় সম্প্রদায়ই
হুমকির মুখে নেই দাবি
করে রামদেব বলেন, ‘হুমকির মুখে রয়েছে ভারতের
সম্মান ও মর্যাদা।’
তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্র, চীন, রাশিয়াসহ বিশ্বের প্রতিটি দেশের কাছ থেকে ভারত সমান সম্মান পাক-এটাই তাঁর প্রত্যাশা।