ঢাকা    বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩
দৈনিক নবকাল

গ্যাস সরবরাহ বাড়ায় লোডশেডিং কমছে: রিজভী

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী

মহেশখালীর এলএনজি টার্মিনাল মেরামতের পর গ্যাস সরবরাহ স্বাভাবিক হতে শুরু করেছে বলে জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। একই সঙ্গে বিদ্যুতের লোডশেডিংও কমে এসেছে বলে দাবি করেন তিনি।

রোববার সকালে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন রিজভী।

চলমান জ্বালানি সংকট প্রসঙ্গে তিনি বলেন, এ সংকটের জন্য সরকার দায়ী নয়। যুদ্ধের কারণে জ্বালানি সংকট তৈরি হয়েছে। এর মধ্যে মহেশখালীর এলএনজি টার্মিনালেও ত্রুটি দেখা দিয়েছিল। সেটি এরই মধ্যে মেরামত করা হয়েছে।

রিজভী বলেন, এলএনজিবাহী একটি কার্গো ইতিমধ্যে দেশে এসে পৌঁছেছে। এতে গ্যাস সরবরাহের চাপও বেড়েছে। ফলে পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে এবং লোডশেডিংও কমে এসেছে।

বিএনপির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নতুন নেতৃত্ব প্রসঙ্গে রিজভী বলেন, যেসব সংগঠনের কমিটির মেয়াদ শেষ হয়ে গেছে, সেগুলো ভেঙে নতুন কমিটি করা হবে। এসব সংগঠনে নতুন নেতৃত্ব আসবে। এ প্রক্রিয়া চলমান থাকবে।

বিষয় : বিএনপি লোডশেডিং জ্বালানি সংকট গ্যাস সরবরাহ গ্যাসসংকট

দৈনিক নবকাল

বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬

গ্যাস সরবরাহ বাড়ায় লোডশেডিং কমছে: রিজভী

প্রকাশের তারিখ : ২৩ আগস্ট ২০২৬

featured Image

মহেশখালীর এলএনজি টার্মিনাল মেরামতের পর গ্যাস সরবরাহ স্বাভাবিক হতে শুরু করেছে বলে জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। একই সঙ্গে বিদ্যুতের লোডশেডিংও কমে এসেছে বলে দাবি করেন তিনি।

রোববার সকালে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন রিজভী।

চলমান জ্বালানি সংকট প্রসঙ্গে তিনি বলেন, এ সংকটের জন্য সরকার দায়ী নয়। যুদ্ধের কারণে জ্বালানি সংকট তৈরি হয়েছে। এর মধ্যে মহেশখালীর এলএনজি টার্মিনালেও ত্রুটি দেখা দিয়েছিল। সেটি এরই মধ্যে মেরামত করা হয়েছে।

রিজভী বলেন, এলএনজিবাহী একটি কার্গো ইতিমধ্যে দেশে এসে পৌঁছেছে। এতে গ্যাস সরবরাহের চাপও বেড়েছে। ফলে পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে এবং লোডশেডিংও কমে এসেছে।

বিএনপির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নতুন নেতৃত্ব প্রসঙ্গে রিজভী বলেন, যেসব সংগঠনের কমিটির মেয়াদ শেষ হয়ে গেছে, সেগুলো ভেঙে নতুন কমিটি করা হবে। এসব সংগঠনে নতুন নেতৃত্ব আসবে। এ প্রক্রিয়া চলমান থাকবে।

দৈনিক নবকাল

সম্পাদক ও প্রকাশকঃ কায়েস আহমেদ সেলিম
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত দৈনিক নবকাল

0:00 0:00
1.0x