ঢাকা    বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ৬ কার্তিক ১৪৩৩
দৈনিক নবকাল

গণভোটের রায় বাস্তবায়নে ৫ সেপ্টেম্বর থেকে লংমার্চ: নাহিদ ইসলাম

ছবি: সংগ্রহ

সরকার গণভোটের রায় বাস্তবায়ন না করলে ১১ দলীয় ঐক্য কী করবে এক সাংবাদিকের এমন প্রশ্নের জবাবে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেছেন, তাঁদের কর্মসূচি চলমান রয়েছে। আগামী ৫ সেপ্টেম্বর থেকে লংমার্চ কর্মসূচি শুরু হবে। পর্যায়ক্রমে দেশের অন্যান্য বিভাগেও এ কর্মসূচি পালন করা হবে।

এ ছাড়া গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে ঢাকায় মহাসমাবেশ করার কথাও জানান তিনি।

বুধবার রাজধানীর ২৯ মিন্টো রোডে বিরোধীদলীয় নেতার সরকারি বাসভবনে ১১ দলীয় ঐক্যের বৈঠক শেষে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন নাহিদ ইসলাম।

তিনি বলেন, ‘দেশে এই মুহূর্তে গ্যাস ও বিদ্যুতের সংকট চলছে। এমনকি মন্ত্রী-এমপিরা যখন কথা বলছেন, তখনও বিদ্যুৎ চলে যাচ্ছে। অবশ্য, তাঁরা ইনিয়ে-বিনিয়ে বলার চেষ্টা করছেন, দেশে এই মুহূর্তে কোনো সংকট নেই।’

গুমের শিকার পরিবারের সদস্যদের নিয়ে পদযাত্রা

সংবাদ সম্মেলনে জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ বলেন, বিগত সময়ে বিচারবহির্ভূতভাবে অনেক মানুষ গুম ও হত্যার শিকার হয়েছেন। এসব ঘটনার বিচার এখনো হয়নি।

এসব বিষয় সামনে রেখে আগামী ৩০ আগস্ট রোববার বিকেল ৩টায় জাতীয় সংসদ অভিমুখে পদযাত্রা করবে ১১ দলীয় ঐক্য। এতে গুমের শিকার ব্যক্তিদের পরিবারের সদস্যরা অংশ নেবেন বলে জানান তিনি।

সংবাদ সম্মেলনে ১১ দলীয় ঐক্যের বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।

বিষয় : এনসিপি নাহিদ ইসলাম গণভোট ১১ দলীয় ঐক্য লংমার্চ গুম রাজনৈতিক কর্মসূচি

দৈনিক নবকাল

বুধবার, ২১ অক্টোবর ২০২৬

গণভোটের রায় বাস্তবায়নে ৫ সেপ্টেম্বর থেকে লংমার্চ: নাহিদ ইসলাম

প্রকাশের তারিখ : ২৬ আগস্ট ২০২৬

featured Image

সরকার গণভোটের রায় বাস্তবায়ন না করলে ১১ দলীয় ঐক্য কী করবে এক সাংবাদিকের এমন প্রশ্নের জবাবে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেছেন, তাঁদের কর্মসূচি চলমান রয়েছে। আগামী ৫ সেপ্টেম্বর থেকে লংমার্চ কর্মসূচি শুরু হবে। পর্যায়ক্রমে দেশের অন্যান্য বিভাগেও এ কর্মসূচি পালন করা হবে।

এ ছাড়া গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে ঢাকায় মহাসমাবেশ করার কথাও জানান তিনি।

বুধবার রাজধানীর ২৯ মিন্টো রোডে বিরোধীদলীয় নেতার সরকারি বাসভবনে ১১ দলীয় ঐক্যের বৈঠক শেষে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন নাহিদ ইসলাম।

তিনি বলেন, ‘দেশে এই মুহূর্তে গ্যাস ও বিদ্যুতের সংকট চলছে। এমনকি মন্ত্রী-এমপিরা যখন কথা বলছেন, তখনও বিদ্যুৎ চলে যাচ্ছে। অবশ্য, তাঁরা ইনিয়ে-বিনিয়ে বলার চেষ্টা করছেন, দেশে এই মুহূর্তে কোনো সংকট নেই।’

গুমের শিকার পরিবারের সদস্যদের নিয়ে পদযাত্রা

সংবাদ সম্মেলনে জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ বলেন, বিগত সময়ে বিচারবহির্ভূতভাবে অনেক মানুষ গুম ও হত্যার শিকার হয়েছেন। এসব ঘটনার বিচার এখনো হয়নি।

এসব বিষয় সামনে রেখে আগামী ৩০ আগস্ট রোববার বিকেল ৩টায় জাতীয় সংসদ অভিমুখে পদযাত্রা করবে ১১ দলীয় ঐক্য। এতে গুমের শিকার ব্যক্তিদের পরিবারের সদস্যরা অংশ নেবেন বলে জানান তিনি।

সংবাদ সম্মেলনে ১১ দলীয় ঐক্যের বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।

দৈনিক নবকাল

সম্পাদক ও প্রকাশকঃ কায়েস আহমেদ সেলিম
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত দৈনিক নবকাল

0:00 0:00
1.0x