ঢাকা    রোববার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩
দৈনিক নবকাল

পাঁচ ঘণ্টার ব্যবধানে হেফাজতের নারায়ণগঞ্জ মহানগরে পাল্টাপাল্টি কমিটি

শেখ মো: বেলায়েত হোসেন
শেখ মো: বেলায়েত হোসেন রিপোর্টার

পাঁচ ঘণ্টার ব্যবধানে হেফাজতের নারায়ণগঞ্জ মহানগরে পাল্টাপাল্টি কমিটি
ছবি: সংগ্রহ

হেফাজতে ইসলাম বাংলাদেশের নারায়ণগঞ্জ মহানগর কমিটি নিয়ে নতুন করে উত্তেজনা দেখা দিয়েছে। বুধবার একই দিনে মাত্র পাঁচ ঘণ্টার ব্যবধানে মহানগর শাখার দুটি পাল্টাপাল্টি কমিটি ঘোষণা করা হয়েছে। এতে সংগঠনটির নেতাকর্মীদের মধ্যে বিভ্রান্তি ও উত্তেজনা তৈরি হয়েছে। বিষয়টি নিয়ে নারায়ণগঞ্জের রাজনৈতিক অঙ্গনেও আলোচনা শুরু হয়েছে।

বুধবার বিকেলে নারায়ণগঞ্জের ডিআইটি জামে মসজিদে মুফতি জাকির হোসেনকে সভাপতি ও মাওলানা আব্দুর রহমানকে সাধারণ সম্পাদক করে চার সদস্যের একটি মহানগর কমিটি ঘোষণা করা হয়। হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মুফতি বশির উল্লাহ এ কমিটি ঘোষণা করেন।

এর প্রায় পাঁচ ঘণ্টা পর রাত ৯টার দিকে ফতুল্লার জামতলা এলাকায় আয়োজিত এক অনুষ্ঠানে পাল্টা কমিটি ঘোষণা করা হয়। হেফাজতে ইসলাম কেন্দ্রীয় কমিটির সহকারী প্রচার সম্পাদক মাওলানা ফেরদাউসুর রহমান ওই কমিটি ঘোষণা করেন।

সাত সদস্যের পাল্টা কমিটিতে মাওলানা কামাল উদ্দিন দায়েমীকে সভাপতি এবং মাওলানা তাজুল ইসলাম আব্বাসকে সাধারণ সম্পাদক করা হয়েছে।

দুটি কমিটি ঘোষণার মধ্য দিয়ে নারায়ণগঞ্জ মহানগর হেফাজতে ইসলামের অভ্যন্তরীণ বিরোধ আবারও প্রকাশ্যে এসেছে। জামতলায় পাল্টা কমিটি ঘোষণার অনুষ্ঠানে মাওলানা ফেরদাউসুর রহমান বিকেলে ঘোষিত কমিটি প্রত্যাখ্যান করেন।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ‘বিগত দিনে আন্দোলন-সংগ্রাম করেছি আমরা, জেল-জুলুম খেটেছি আমরা। আর এখন সুদিনে এসে কমিটির নেতৃত্বে আসবে সুবিধাবাদীরা, সেটা আমরা মেনে নেব না। মহানগর শাখার যে কমিটি আজ বিকেলে ঘোষণা করা হয়েছে, সেটা আমরা ঘৃণাভরে প্রত্যাখ্যান করছি।’

তিনি আরও বলেন, ‘যারা ত্যাগী এবং ইসলামের ঝান্ডা সমুন্নত রাখতে পারবে, তাদের নেতৃত্বেই নারায়ণগঞ্জ মহানগর হেফাজতে ইসলাম চলবে। এখানে অন্য কারও মাতব্বরি চলবে না। কেউ যদি কমিটি ছিনতাইয়ের চেষ্টা করে, তাহলে এর সঠিক জবাব দিতে আমরা প্রস্তুত।’

পাল্টা কমিটি ঘোষণার অনুষ্ঠানে মাওলানা কামাল উদ্দিন দায়েমী, মাওলানা মুনওয়ার হুসাইন, মাওলানা সালাউদ্দিন, মাওলানা তাজুল ইসলাম আব্বাসসহ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আগের কমিটি নিয়েও বিরোধ ছিল

এর আগে ২০২৪ সালের ৪ অক্টোবর নারায়ণগঞ্জ জেলা ও মহানগর হেফাজতে ইসলামের কমিটি ঘোষণা করেছিলেন সংগঠনের জ্যেষ্ঠ যুগ্ম সম্পাদক জুনায়েদ আল হাবীব। ওই কমিটিতে মহানগর শাখার সভাপতি করা হয়েছিল মুফতি হারুনুর রশীদকে এবং সাধারণ সম্পাদক করা হয়েছিল মাওলানা আহমাদুল্লাহকে।

তখন কেন্দ্রীয় নায়েবে আমির মাওলানা আওয়ালের অনুসারীদের কমিটিতে উপেক্ষা করা হয়েছিল বলে অভিযোগ উঠেছিল।

এর ধারাবাহিকতায় এবার একই দিনে মহানগর শাখায় দুটি কমিটি ঘোষণার ঘটনায় সংগঠনটির অভ্যন্তরীণ বিরোধ আবারও সামনে এসেছে।

পাল্টাপাল্টি ঘোষিত দুটি কমিটির কোনটি সাংগঠনিকভাবে বৈধ, তা নিয়ে নেতাকর্মীদের মধ্যে প্রশ্ন তৈরি হয়েছে। এ বিষয়ে হেফাজতে ইসলামের কেন্দ্রীয় পর্যায় থেকে পরবর্তী কী সিদ্ধান্ত আসে, এখন সেদিকেই তাকিয়ে রয়েছেন সংশ্লিষ্টরা।

বিষয় : হেফাজতে ইসলাম নারায়ণগঞ্জ মহানগর পাল্টাপাল্টি কমিটি অভ্যন্তরীণ বিরোধ সংগঠন

দৈনিক নবকাল

রোববার, ১৮ অক্টোবর ২০২৬

পাঁচ ঘণ্টার ব্যবধানে হেফাজতের নারায়ণগঞ্জ মহানগরে পাল্টাপাল্টি কমিটি

প্রকাশের তারিখ : ২৭ আগস্ট ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশকঃ কায়েস আহমেদ সেলিম
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত দৈনিক নবকাল

0:00 0:00
1.0x