ঢাকা    রোববার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ২২ ভাদ্র ১৪৩৩
দৈনিক নবকাল

বিএনপির নেতৃত্বেই দেশে গণতন্ত্রের বিজয় হয়েছে

মতিন সাগর
মতিন সাগর অনুসন্ধানী রিপোর্টার

বিএনপির নেতৃত্বেই দেশে গণতন্ত্রের বিজয় হয়েছে
টাঙ্গাইলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্য দিচ্ছেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু

বিএনপির নেতৃত্বেই বাংলাদেশে গণতন্ত্রের বিজয় হয়েছে বলে মন্তব্য করেছেন মৎস্য প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু। তাঁর দাবি, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাকশাল থেকে দেশের মানুষকে বহুদলীয় গণতন্ত্র দিয়েছিলেন এবং বিএনপির নেতৃত্বেই দেশের মানুষ গণতন্ত্রকে লালন করেছেন।

মঙ্গলবার টাঙ্গাইল শহরের শহীদ স্মৃতি পৌর উদ্যানে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী এসব কথা বলেন।

সুলতান সালাউদ্দিন টুকু বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া দীর্ঘ নয় বছর আন্দোলন সংগ্রাম করেছেন। তাঁর নেতৃত্বের আন্দোলনের মধ্য দিয়েই দেশে সংসদীয় গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছে।

তিনি বলেন, ১৯৭৫ সালের সিপাহি-জনতার ঐতিহাসিক বিপ্লব থেকে শুরু করে ২০২৪ সালের আন্দোলন পর্যন্ত প্রতিটি গণতন্ত্রকামী আন্দোলনে বিএনপি নেতৃত্ব দিয়েছে। গণতন্ত্রের বিরুদ্ধে যতবার ষড়যন্ত্র হয়েছে, ততবারই বিএনপি গণতন্ত্রের পক্ষে অবস্থান নিয়ে তা প্রতিষ্ঠিত করেছে।

প্রতিমন্ত্রী বলেন, আমরা বুকে হাত দিয়ে বলতে পারি, বিএনপি কখনো গণতন্ত্রের বিপক্ষে যায়নি।

ছয় মাসে নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নের দাবি

সরকারের বিভিন্ন কার্যক্রম তুলে ধরে সুলতান সালাউদ্দিন টুকু বলেন, বর্তমান সরকারের বয়স মাত্র ছয় মাস। এরই মধ্যে নির্বাচনী প্রতিশ্রুতিগুলো বাস্তবায়নের কাজ শুরু হয়েছে।

তিনি বলেন, ফ্যামিলি কার্ড কৃষক কার্ড চালু, ইমাম-মুয়াজ্জিনদের বেতন-ভাতা, খাল খনন কর্মসূচি, বৃক্ষরোপণ এবং স্কুলের শিক্ষার্থীদের ব্যাগ পোশাক দেওয়ার কার্যক্রম শুরু হয়েছে।

দেশকে নিয়ে ষড়যন্ত্র চলছে

দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে সতর্ক করে মৎস্য প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী বলেন, এই মুহূর্তে বাংলাদেশকে নিয়ে ষড়যন্ত্র চলছে। দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব ধ্বংস করার পাশাপাশি গণতন্ত্রকে ধ্বংস করার ষড়যন্ত্রও চলছে।

এসব ষড়যন্ত্রের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব গণতন্ত্র রক্ষায় ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে মোকাবিলা করতে হবে।

বিষয় : বিএনপি সুলতান সালাউদ্দিন টুকু টাঙ্গাইল গণতন্ত্র ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী

দৈনিক নবকাল

রোববার, ০৬ সেপ্টেম্বর ২০২৬

বিএনপির নেতৃত্বেই দেশে গণতন্ত্রের বিজয় হয়েছে

প্রকাশের তারিখ : ০১ সেপ্টেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশকঃ কায়েস আহমেদ সেলিম
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত দৈনিক নবকাল

0:00 0:00
1.0x