ঢাকা    মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩
দৈনিক নবকাল
Topic Ads 1
বিএনপির নেতৃত্বেই দেশে গণতন্ত্রের বিজয় হয়েছে

বিএনপির নেতৃত্বেই দেশে গণতন্ত্রের বিজয় হয়েছে

বিএনপির নেতৃত্বেই বাংলাদেশে গণতন্ত্রের বিজয় হয়েছে বলে মন্তব্য করেছেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু। তাঁর দাবি, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাকশাল থেকে দেশের মানুষকে বহুদলীয় গণতন্ত্র দিয়েছিলেন এবং বিএনপির নেতৃত্বেই এ দেশের মানুষ গণতন্ত্রকে লালন করেছেন।মঙ্গলবার টাঙ্গাইল শহরের শহীদ স্মৃতি পৌর উদ্যানে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী এসব কথা বলেন।সুলতান সালাউদ্দিন টুকু বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া দীর্ঘ নয় বছর আন্দোলন ও সংগ্রাম করেছেন। তাঁর নেতৃত্বের আন্দোলনের মধ্য দিয়েই দেশে সংসদীয় গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছে।তিনি বলেন, ১৯৭৫ সালের সিপাহি-জনতার ঐতিহাসিক বিপ্লব থেকে শুরু করে ২০২৪ সালের আন্দোলন পর্যন্ত প্রতিটি গণতন্ত্রকামী আন্দোলনে বিএনপি নেতৃত্ব দিয়েছে। গণতন্ত্রের বিরুদ্ধে যতবার ষড়যন্ত্র হয়েছে, ততবারই বিএনপি গণতন্ত্রের পক্ষে অবস্থান নিয়ে তা প্রতিষ্ঠিত করেছে।প্রতিমন্ত্রী বলেন, আমরা বুকে হাত দিয়ে বলতে পারি, বিএনপি কখনো গণতন্ত্রের বিপক্ষে যায়নি।ছয় মাসে নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নের দাবিসরকারের বিভিন্ন কার্যক্রম তুলে ধরে সুলতান সালাউদ্দিন টুকু বলেন, বর্তমান সরকারের বয়স মাত্র ছয় মাস। এরই মধ্যে নির্বাচনী প্রতিশ্রুতিগুলো বাস্তবায়নের কাজ শুরু হয়েছে।তিনি বলেন, ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ড চালু, ইমাম-মুয়াজ্জিনদের বেতন-ভাতা, খাল খনন কর্মসূচি, বৃক্ষরোপণ এবং স্কুলের শিক্ষার্থীদের ব্যাগ ও পোশাক দেওয়ার কার্যক্রম শুরু হয়েছে।দেশকে নিয়ে ষড়যন্ত্র চলছেদেশের বর্তমান পরিস্থিতি নিয়ে সতর্ক করে মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী বলেন, এই মুহূর্তে বাংলাদেশকে নিয়ে ষড়যন্ত্র চলছে। দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব ধ্বংস করার পাশাপাশি গণতন্ত্রকে ধ্বংস করার ষড়যন্ত্রও চলছে। এসব ষড়যন্ত্রের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্র রক্ষায় ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে মোকাবিলা করতে হবে।

মধুপুরে নানা আয়োজনে আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত

আদিবাসীদের অধিকার, মর্যাদা ও টেকসই উন্নয়নের দাবিকে সামনে রেখে টাঙ্গাইলের মধুপুরে নানা আয়োজনে আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত হয়েছে।রোববার সকালে উপজেলার ভুটিয়া উচ্চবিদ্যালয় চত্বর থেকে একটি শোভাযাত্রা বের করা হয়। জয়েনশাহী আদিবাসী উন্নয়ন পরিষদ, ট্রাইবাল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন, আচিক মিচিক সোসাইটি, জলছত্র হরিসভা উন্নয়ন প্রকল্প, নাগরিক উদ্যোগ, বাগাছাস, কারিতাস ও বেলার উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়। বিভিন্ন আদিবাসী সংগঠনের সদস্যরা শোভাযাত্রায় অংশ নেন।শোভাযাত্রা শেষে অনুষ্ঠিত আলোচনা সভায় বিভিন্ন আদিবাসী জনগোষ্ঠীর প্রতিনিধিরা তাঁদের ভাষা, সংস্কৃতি ও ঐতিহ্য সংরক্ষণের পাশাপাশি শিক্ষা, স্বাস্থ্য, ভূমির অধিকার এবং আর্থসামাজিক উন্নয়ন নিয়ে কথা বলেন।সভায় সভাপতিত্ব করেন ইউজিন নকরেক। অজয় এ মৃ আলোচনা সভার উদ্বোধন করেন। বক্তব্য দেন আদিবাসী গবেষক ও লেখক থিওফিল নকরেক, আইনজীবী জনযেত্রা, অবসরপ্রাপ্ত জেলা জজ জগদিস চন্দ্র বর্মণ, মৃগেন হাগিদক, নাগরিক উদ্যোগের নির্বাহী পরিচালক জাকির হোসেন এবং কারিতাসের আঞ্চলিক পরিচালক রোজী রংমা।বক্তারা বলেন, আদিবাসীদের ভাষা, সংস্কৃতি ও ঐতিহ্য সংরক্ষণের পাশাপাশি শিক্ষা, স্বাস্থ্যসেবা ও কর্মসংস্থানের সুযোগ নিশ্চিত করা প্রয়োজন। এ জন্য সরকার, স্থানীয় প্রশাসন ও সমাজের বিভিন্ন স্তরের সমন্বিত উদ্যোগ দরকার।তাঁরা বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠার পাশাপাশি আদিবাসী জনগোষ্ঠীর ন্যায্য অধিকার ও সাংবিধানিক অধিকার নিশ্চিত করার ওপর গুরুত্ব দেন।আলোচনা সভা শেষে আদিবাসী শিল্পীদের অংশগ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। এতে বিভিন্ন ক্ষুদ্র নৃগোষ্ঠীর ঐতিহ্যবাহী নৃত্য, গান ও সাংস্কৃতিক পরিবেশনা তুলে ধরা হয়।

মধুপুরে নানা আয়োজনে আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত

জুলাই গণঅভ্যুত্থানের পক্ষের সব শক্তিকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান- প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু

মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, দেশকে অস্থিতিশীল করার যেকোনো চেষ্টা শেষ পর্যন্ত ফ্যাসিবাদেরই সুবিধা করে দেবে। তাই জুলাই গণঅভ্যুত্থানে অংশ নেওয়া সব গণতন্ত্রকামী ও ফ্যাসিবাদবিরোধী শক্তিকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি।বুধবার বিকেলে টাঙ্গাইল জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে ‘জুলাই চেতনায় গড়ব দেশ, সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্যে আয়োজিত জুলাই শহীদ পরিবারের সদস্য ও জুলাইযোদ্ধাদের সংবর্ধনা এবং আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানের আয়োজন করে জেলা প্রশাসন।প্রতিমন্ত্রী বলেন, জুলাই কোনো ব্যক্তি বা দলের নয়, এটি বাংলাদেশের সব মানুষের। তিনি বলেন, অকারণে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করলে তার সুযোগ নেবে স্বৈরাচারের দোসর ও ফ্যাসিবাদী শক্তি। বিভক্তির পরিবর্তে সবাইকে ঐক্যবদ্ধ থেকে জুলাইয়ের চেতনা ধরে রাখার আহ্বান জানান তিনি।সুলতান সালাউদ্দিন টুকু বলেন, ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের দীর্ঘ সময়ে বহু মানুষ গুমের শিকার হয়েছেন। পাশাপাশি ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানে সবচেয়ে বেশি শহীদ হয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের নেতাকর্মীরা বলেও তিনি দাবি করেন।তিনি আরও বলেন, জুলাইয়ের চেতনা ছিল একটি গণতান্ত্রিক, বৈষম্যহীন ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশ গড়ে তোলা। ভবিষ্যৎ প্রজন্মের জন্য সেই লক্ষ্য বাস্তবায়নে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।সরকারের কর্মকাণ্ড প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, নতুন সরকার একটি চ্যালেঞ্জপূর্ণ অর্থনৈতিক পরিস্থিতিতে দায়িত্ব নিয়েছে। বাজেট পাসের পর উন্নয়ন কার্যক্রম শুরু হয়েছে এবং জনগণের প্রত্যাশা পূরণে সরকার কাজ করছে।জুলাইযোদ্ধাদের উদ্দেশে তিনি কর্মসংস্থান সৃষ্টিতে সহযোগিতার আশ্বাস দেন। পাশাপাশি টাঙ্গাইলের নির্বাচিত সংসদ সদস্য হিসেবে সরকারি স্বীকৃতিপ্রাপ্ত কার্ডধারী জুলাইযোদ্ধাদের বিনা মূল্যে চিকিৎসার ব্যবস্থা করতে উদ্যোগ নেওয়ার কথাও জানান।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন টাঙ্গাইলের জেলা প্রশাসক শরীফা হক। এতে পুলিশ সুপার মুহম্মদ শামসুল আলম সরকার, সিভিল সার্জন ডা. ফরাজী মুহাম্মদ মাহবুবুল আলম মঞ্জু, জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামিল শাহীন, জেলা বিএনপির সাবেক সদস্যসচিব মাহমুদুল হক (সানু) এবং ড্যাবের জেলা শাখার আহ্বায়ক ডা. এম এ মতিনসহ বিভিন্ন সরকারি কর্মকর্তা, রাজনৈতিক নেতা, জুলাইযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।আলোচনা সভায় জেলার ১২টি উপজেলার ৩০ জন জুলাইযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যরা বক্তব্য দেন। পরে তাঁদের সংবর্ধনা দেওয়া হয়। এর আগে সকালে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে টাঙ্গাইলের জুলাই স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে দিনের কর্মসূচি শুরু হয়।

জুলাই গণঅভ্যুত্থানের পক্ষের সব শক্তিকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান- প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু