ঢাকা    সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩
দৈনিক নবকাল
Topic Ads 1
মুস্তাফিজের উইকেটশূন্য বোলিং, ৫৫ রানে হারল দুবাই ক্যাপিটালস

মুস্তাফিজের উইকেটশূন্য বোলিং, ৫৫ রানে হারল দুবাই ক্যাপিটালস

ইন্টারন্যাশনাল লিগ টি-টোয়েন্টির (আইএলটি-টোয়েন্টি) পঞ্চম আসরে হার দিয়ে যাত্রা শুরু করেছে দুবাই ক্যাপিটালস। আবুধাবি নাইট রাইডার্সের কাছে ৫৫ রানের বড় ব্যবধানে হেরেছে দলটি। ম্যাচে চার ওভার বোলিং করে ৩৭ রান খরচ করলেও কোনো উইকেট পাননি বাংলাদেশের পেসার মুস্তাফিজুর রহমান।রোববার (২২ নভেম্বর) দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় আবুধাবি নাইট রাইডার্স। নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৬৭ রান সংগ্রহ করে তারা। জবাবে ব্যাট করতে নেমে ব্যাটিং বিপর্যয়ে পড়ে দুবাই ক্যাপিটালস। ১৭.৫ ওভারে ১১২ রানেই গুটিয়ে যায় দলটি।আবুধাদির ইনিংসের শুরুটা ছিল বেশ দাপুটে। প্রথম ১২ ওভারে কোনো উইকেট না হারিয়ে ১০৮ রান তোলে তারা। তবে শেষ আট ওভারে ৬ উইকেট হারিয়ে মাত্র ৫৯ রান যোগ করতে পারে দলটি।কবজিতে চোট নিয়েও বোলিং চালিয়ে যান মুস্তাফিজ। ইনিংসের চতুর্থ ওভারে আক্রমণে এসে প্রথম বলেই ক্যাচ মিসের ঘটনা দেখেন তিনি। নিজের প্রথম ওভারে ৮ রান দেওয়ার পর পাওয়ার প্লেতে করা দ্বিতীয় ওভারে খরচ করেন ১৬ রান। ওই ওভারে আন্দ্রে ফ্লেচার ও ফিন অ্যালেনের ব্যাট থেকে আসে দুটি চার ও একটি ছক্কা।তবে পরের স্পেলে নিয়ন্ত্রিত বোলিং করেন বাঁহাতি এই পেসার। ১৭তম ওভারে একটি ওয়াইডসহ মাত্র ৩ রান দেন তিনি। পরের ওভারে দুশমান্থা চামিরার বলে জেসন হোল্ডারের ক্যাচও নেন মুস্তাফিজ।নিজের শেষ ওভারে আন্দ্রে রাসেলের ব্যাট থেকে একটি ছক্কা হজম করেন মুস্তাফিজ। তবে ওভারের শেষ বলে দুর্দান্ত ইয়র্কারে রাসেলের স্টাম্প ভেঙে দেন তিনি। কিন্তু আগের বলটি নো-বল হওয়ায় সেটি ছিল ফ্রি হিট। ফলে নিয়ম অনুযায়ী উইকেটটি পাননি বাংলাদেশের এই পেসার।আবুধাবির হয়ে ব্যাট হাতে সবচেয়ে উজ্জ্বল ছিলেন নিউজিল্যান্ডের ফিন অ্যালেন। ৩৮ বলে ৭৪ রান করেন তিনি। আন্দ্রে ফ্লেচার ৪৯ বলে করেন ৫৫ রান। দুজনের ৭৬ বলে ১১৯ রানের উদ্বোধনী জুটিই আবুধাবির বড় সংগ্রহের ভিত গড়ে দেয়।দুবাই ক্যাপিটালসের হয়ে বল হাতে দুশমান্থা চামিরা ও নুর আহমাদ দুটি করে উইকেট নেন। শেষ দিকে কারিম জানাত মাত্র ৮ রান দিয়ে গুলবাদিন নাইব ও আন্দ্রে রাসেলের উইকেট তুলে নেন। তবে তাঁদের বোলিংয়ে আবুধাবির সংগ্রহের নাগাল পাওয়া সম্ভব হয়নি।