ইস্তাম্বুলে ভবনধসে নিহত ৫, তিনজনই শিশু
তুরস্কের
ইস্তাম্বুলে একটি ভবন ধসে
পাঁচজন নিহত হয়েছেন। নিহত
ব্যক্তিদের মধ্যে তিনজন শিশু। শুক্রবার দেশটির কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন।নগর
কর্তৃপক্ষের বিবৃতিতে বলা হয়, ধ্বংসস্তূপের
নিচে উদ্ধার অভিযান শেষে স্থানীয় সময়
সকাল ৬টা ১৫ মিনিটে
সর্বশেষ নিখোঁজ ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়। এর
মধ্য দিয়ে তল্লাশি ও
উদ্ধারকাজ শেষ হয়। এ
ঘটনায় ধ্বংসস্তূপের নিচ থেকে জীবিত
উদ্ধার করা হয়েছে ৯
জনকে।ভবনটির
নিচের তিনটি তলা ধসে পড়ে।
ইস্তাম্বুলের উপমেয়র নুরি আসলান জানান,
১৯৮৭ সালে ভবনটি নির্মাণ
করা হয়েছিল। সে সময়ের নির্মাণবিধি
মেনে বেসমেন্ট, নিচতলা এবং প্রথম ও
দ্বিতীয় তলা তৈরি করা
হয়। তবে পরবর্তী সময়ে
ভবনটির ওপরের তলাগুলো নির্মাণ করা হয়েছিল।দুর্ঘটনার
পর সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে আশপাশের এলাকার ৫৫ জন বাসিন্দাকে
নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে।তুরস্কের
সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ভবনটির নিচতলায় থাকা একটি দোকানের
ব্যবস্থাপক জানিয়েছেন, গত এপ্রিল থেকেই
ভবনটির কাঠামোয় ফাটল দেখতে পেয়েছিলেন
তিনি।
সূত্র:
বাসস