পোশাকশিল্পে অস্থিরতা দমনে সরকারকে কঠোর হতে হবে: শফিকুর রহমান
পোশাকশিল্পে
চলমান অস্থিরতা নিয়ন্ত্রণে সরকারকে কঠোর অবস্থান নেওয়ার
আহ্বান জানিয়েছেন বিরোধীদলীয় নেতা ও জামায়াতে
ইসলামীর আমির ডা. শফিকুর
রহমান।আজ
সোমবার সকালে নিজের ফেসবুক পেজে দেওয়া এক
পোস্টে তিনি এ আহ্বান
জানান।পোশাকশিল্পের
পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ
করে শফিকুর রহমান লেখেন, এ খাতে অস্থিরতা
অব্যাহত রয়েছে। বিভিন্ন স্থানে ভাঙচুর এবং শিল্পপ্রতিষ্ঠানে অগ্নিসংযোগের
মতো উদ্বেগজনক ঘটনা ঘটছে।তিনি
বলেন, কোনো মালিক বা
শ্রমিকই শিল্পপ্রতিষ্ঠান ধ্বংস করে নিজেদের অধিকার
প্রতিষ্ঠা করতে পারবেন না।
তাঁর বিশ্বাস, কোনো শ্রমিক এ
ধরনের কর্মকাণ্ডে জড়িত হবেন না।পোশাকশিল্পের
অস্থিরতার পেছনে ষড়যন্ত্রকারীদের ভূমিকা থাকতে পারে বলেও মন্তব্য
করেন জামায়াতের আমির। তিনি লেখেন, ‘ষড়যন্ত্রকারী
ও ধান্দাবাজরা পরিস্থিতি উসকে দিয়ে পোশাকশিল্পকে
ধ্বংস করার পাঁয়তারা করছে
বলে মনে হয়।’এ
পরিস্থিতিতে শিল্প খাতে অস্থিরতা নিরসনে
সরকারকে কঠোর অবস্থান নেওয়ার
আহ্বান জানান তিনি।