জুলাইযোদ্ধাদের সুরক্ষা ও দায়মুক্তি সংবিধানে নিশ্চিত করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী
জুলাই গণঅভ্যুত্থানে অংশ
নেওয়া
জুলাইযোদ্ধাদের সুরক্ষা ও
দায়মুক্তি সাংবিধানিকভাবে নিশ্চিত করা
হবে
বলে
জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।মঙ্গলবার বিকেলে
সংবিধান সংশোধনসংক্রান্ত বিশেষ
কমিটির
ষষ্ঠ
বৈঠক
শেষে
সাংবাদিকদের তিনি
এ
কথা
বলেন।স্বরাষ্ট্রমন্ত্রী জানান,
বৈঠকে
জুলাই
গণঅভ্যুত্থানের সাংবিধানিক স্বীকৃতি, জুলাইযোদ্ধাদের দায়মুক্তি ও
তাঁদের
সুরক্ষা সাংবিধানিকভাবে নিশ্চিত করাসহ
বিভিন্ন দাবি
উত্থাপন করা
হয়েছে।সালাহউদ্দিন আহমদ
বলেন,
জুলাইযোদ্ধাদের সুরক্ষায় করা
আইনটি
ইতিমধ্যে অধ্যাদেশ থেকে
আইনে
পরিণত
করা
হয়েছে।
এর
বৈধতা
রয়েছে।
তবে
তাঁদের
সুরক্ষা ও
দায়মুক্তির বিষয়টি
সংবিধানে অন্তর্ভুক্ত করার
উদ্যোগ
নেওয়া
হবে।
তফসিলে
নির্দিষ্ট জায়গায়
বিষয়টি
যুক্ত
করে
জুলাইযোদ্ধাদের সুরক্ষা সাংবিধানিকভাবে নিশ্চিত করার
কথা
বলা
হয়েছে।বিচারপ্রক্রিয়া দ্রুত
করার
বিষয়ে
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন,
মানবতাবিরোধী অপরাধ,
গণহত্যা ও
জঘন্য
হত্যাকাণ্ডের সঙ্গে
যারা
জড়িত
এবং
দায়ী,
তাঁদের
বিচার
দ্রুত
করার
প্রস্তাব এসেছে।
ফ্যাসিবাদী শেখ
হাসিনাসহ তাঁর
সহযোগী
ও
সংশ্লিষ্ট ব্যক্তিদের বিচারও
দ্রুত
করার
কথা
বলা
হয়েছে।মানবতাবিরোধী অপরাধের আদালতে
চলমান
মামলাগুলোর বিষয়ে
তিনি
বলেন,
এসব
মামলা
দ্রুত
নিষ্পত্তির বিষয়ে
সরকার
আন্তরিক। বিচারপ্রক্রিয়া ত্বরান্বিত করার
জন্য
সরকারের পক্ষ
থেকে
প্রয়োজনীয় উদ্যোগ
নেওয়া
হবে।