ঢাকা    মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩
দৈনিক নবকাল
Topic Ads 1
অস্ট্রেলিয়া ও যুক্তরাষ্ট্রের সেনা কর্মকর্তাদের সঙ্গে সেনাপ্রধানের বৈঠক

অস্ট্রেলিয়া ও যুক্তরাষ্ট্রের সেনা কর্মকর্তাদের সঙ্গে সেনাপ্রধানের বৈঠক

অস্ট্রেলিয়ার পার্থে অনুষ্ঠিত ‘ল্যান্ড ফোর্সেস ইন্টারন্যাশনাল ল্যান্ড ডিফেন্স এক্সপোজিশন অ্যান্ড চিফ অব আর্মি সিম্পোজিয়াম ২০২৬’-এ অংশ নিয়ে অস্ট্রেলিয়া ও যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে পৃথক দ্বিপক্ষীয় বৈঠক করেছেন বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।সোমবার অস্ট্রেলিয়ান সেনাবাহিনী প্রধান লেফটেন্যান্ট জেনারেল সুসান কোয়েল এবং ইউনাইটেড স্টেটস আর্মি প্যাসিফিকের (ইউএসএআরপিএসি) ডেপুটি কমান্ডিং জেনারেল লেফটেন্যান্ট জেনারেল জোয়েল বি ভাওয়েলের সঙ্গে আলাদা বৈঠক করেন সেনাপ্রধান।বাংলাদেশ সেনাবাহিনীর ভেরিফায়েড ফেসবুক পেজে আজ মঙ্গলবার প্রকাশিত এক বার্তায় এসব তথ্য জানানো হয়েছে।সুসান কোয়েলের সঙ্গে বৈঠকে দুই দেশের পারস্পরিক সামরিক সহযোগিতা, প্রশিক্ষণ, সক্ষমতা বৃদ্ধি ও কল্যাণমূলক কার্যক্রম নিয়ে আলোচনা হয়।অন্যদিকে, লেফটেন্যান্ট জেনারেল জোয়েল বি ভাওয়েলের সঙ্গে বৈঠকে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর মধ্যে সহযোগিতা এবং তথ্য বিনিময় আরও বাড়ানোর বিষয়ে আলোচনা করা হয়।বৈঠকে দুর্যোগ মোকাবিলায় প্রস্তুতি জোরদার করতে ‘ডিজাস্টার রেসপন্স এক্সারসাইজ অ্যান্ড এক্সচেঞ্জ’ (ডিআরইই) আয়োজনের বিষয়টিও আলোচনায় আসে।এ ছাড়া বাংলাদেশ ইনস্টিটিউট অব পিস সাপোর্ট অপারেশন ট্রেনিং (বিআইপিএসওটি)-এ গ্লোবাল পিস অপারেশনস ইনিশিয়েটিভের (জিপিওআই) অর্থায়নে প্রশিক্ষণ কোর্স চালুর বিষয়ে আলোচনা হয়।বাংলাদেশের ন্যাশনাল ডিফেন্স কলেজ (এনডিসি) এবং ডিফেন্স সার্ভিসেস কমান্ড অ্যান্ড স্টাফ কলেজ (ডিএসসিএসসি)-এ যুক্তরাষ্ট্রের প্রশিক্ষণার্থীদের অংশগ্রহণ বাড়ানোর বিষয়েও বৈঠকে আলোচনা হয়েছে।