ঢাকা    বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩
দৈনিক নবকাল
Topic Ads 1
প্রথমবার যুক্তরাজ্য সফরে যাচ্ছেন নাহিদ ইসলাম, ১৬ নভেম্বর নাগরিক সংবর্ধনা

প্রথমবার যুক্তরাজ্য সফরে যাচ্ছেন নাহিদ ইসলাম, ১৬ নভেম্বর নাগরিক সংবর্ধনা

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম আগামী ১৩ নভেম্বর এক সপ্তাহের সফরে যুক্তরাজ্য যাচ্ছেন। এনসিপির আহ্বায়ক হিসেবে এটিই তাঁর প্রথম যুক্তরাজ্য সফর। সফরকালে আগামী ১৬ নভেম্বর ব্রিটিশ-বাংলাদেশি কমিউনিটির উদ্যোগে তাঁকে নাগরিক সংবর্ধনা দেওয়া হবে।গত ৯ নভেম্বর পূর্ব লন্ডনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সফরের বিস্তারিত তুলে ধরেন প্রস্তুতি কমিটির আহ্বায়ক ও এনসিপির যুগ্ম আহ্বায়ক এহতেশাম হক।এহতেশাম হক জানান, যুক্তরাজ্য সফরে নাহিদ ইসলামের বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বৈঠক ও কর্মসূচি রয়েছে। এর মধ্যে ব্রিটিশ পার্লামেন্টের হাউস অব কমন্সের আন্তর্জাতিক উন্নয়ন কমিটির সঙ্গে বৈঠক অন্যতম। এ ছাড়া ওয়েস্টমিনস্টার ফাউন্ডেশন ফর ডেমোক্রেসি এবং আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচের প্রতিনিধিদের সঙ্গেও তাঁর বৈঠক হওয়ার কথা রয়েছে।এসব বৈঠকে জুলাই গণঅভ্যুত্থান-পরবর্তী বাংলাদেশের গণতান্ত্রিক অগ্রযাত্রা, মানবাধিকার পরিস্থিতি এবং রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোতে টেকসই সংস্কারের প্রয়োজনীয়তা ও চ্যালেঞ্জ নিয়ে আলোচনা হবে।কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ে বক্তব্যসফরকালে কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীদের উদ্দেশে বক্তব্য দেবেন নাহিদ ইসলাম। সেখানে তিনি ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানের অভিজ্ঞতা, ঘটনাপ্রবাহ এবং অভ্যুত্থান-পরবর্তী বাংলাদেশের রাজনৈতিক ও রাষ্ট্রীয় পরিবর্তনের নতুন অধ্যায় নিয়ে কথা বলবেন।এহতেশাম হক বলেন, সফরে সংশ্লিষ্ট বিভিন্ন অংশীজনের সঙ্গে আলোচনায় জুলাই গণহত্যার বিচার এবং রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর নির্বিচার দলীয়করণের প্রভাব বিশেষ গুরুত্ব পাবে।প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে মতবিনিময়যুক্তরাজ্যের ব্রিটিশ-বাংলাদেশি কমিউনিটির সঙ্গে যোগাযোগ ও মতবিনিময়কে সফরের অন্যতম অগ্রাধিকার হিসেবে দেখছেন নাহিদ ইসলাম। প্রবাসীদের অভিজ্ঞতা, দেশের প্রতি তাঁদের অবদান এবং ভবিষ্যৎ প্রত্যাশার কথা জানার ওপর গুরুত্ব দেওয়া হবে।এ উপলক্ষে আগামী ১৬ নভেম্বর ব্রিটিশ-বাংলাদেশি কমিউনিটির উদ্যোগে নাহিদ ইসলামকে নাগরিক সংবর্ধনা দেওয়া হবে।