ঢাকা    বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩
দৈনিক নবকাল
Topic Ads 1
ইউপি নির্বাচনের তফসিল নিয়ে সরকারের সঙ্গে আলোচনা হয়নি: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

ইউপি নির্বাচনের তফসিল নিয়ে সরকারের সঙ্গে আলোচনা হয়নি: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

সরকারের সঙ্গে কোনো ধরনের আলোচনা না করেই নির্বাচন কমিশন সাত ধাপে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের তফসিল ঘোষণা করেছে বলে জানিয়েছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম।আজ মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি এ কথা বলেন।মীর শাহে আলম বলেন, নির্বাচন কমিশন একটি স্বাধীন প্রতিষ্ঠান। তবে প্রচলিত নিয়ম অনুযায়ী, ইউপি নির্বাচনের তফসিল ঘোষণার আগে সরকারের সঙ্গে আলোচনা করার কথা। কিন্তু এবার তফসিল ঘোষণার বিষয়ে সরকারকে কিছুই জানানো হয়নি।স্থানীয় সরকার প্রতিমন্ত্রী বলেন, তফসিল নিয়ে সরকার কিছুই জানে না। পত্র যোগাযোগ বা অন্য কোনোভাবেও নির্বাচন কমিশন এ বিষয়ে সরকারের সঙ্গে আলোচনা করেনি। সাংবাদিকদের প্রশ্নের জবাব না দিয়ে মীর শাহে আলম বলেন, আজকে আমি এতটুকুই বললাম, প্রশ্ন নেব না। প্রশ্ন নিলে প্যাচ লাগে। তিনি সাত ধাপে ইউপি নির্বাচনের তফসিল ঘোষণার বিষয়ে সরকারের সঙ্গে নির্বাচন কমিশনের কোনো আলোচনা হয়নি এ বিষয়টিই স্পষ্ট করেন।

স্থানীয় নির্বাচন সুষ্ঠু করতে সব ব্যবস্থা নেওয়া হবে: সিইসি

স্থানীয় সরকার নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষভাবে সম্পন্ন করতে প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।বুধবার দুপুরে রাজধানীর রাজারবাগে বাংলাদেশ পুলিশ অডিটোরিয়ামে ‘নির্বাচনি দায়িত্ব পেশাদারিত্বের সঙ্গে সম্পাদনের লক্ষ্যে পুলিশের দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধিসংক্রান্ত প্রশিক্ষণ’ শীর্ষক প্রশিক্ষণ কোর্স শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।সিইসি বলেন, আমরা অতীতে একটি সফল নির্বাচন করতে পেরেছি। স্থানীয় নির্বাচনও সফলভাবে করতে পারব। তিনি আরও বলেন, স্থানীয় সরকার নির্বাচনে আইন মেনে সবাই অংশ নিতে পারবেন। নির্বাচনকে সুষ্ঠুভাবে সম্পন্ন করতে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ কাজ করে যাচ্ছে। অনুষ্ঠানে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হাসান ফকিরসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

স্থানীয় নির্বাচন সুষ্ঠু করতে সব ব্যবস্থা নেওয়া হবে: সিইসি

মির্জা ফখরুল ও কর্নেল অলির মনোনয়নপত্র বৈধ

বিএনপি মনোনীত প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং ১১ দলীয় ঐক্যের প্রার্থী কর্নেল অলি আহমদের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে।রোববার মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে তাঁদের প্রার্থিতা বৈধ ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) ও রিটার্নিং কর্মকর্তা এএমএম নাসিরুদ্দিন।এদিন বিএনপি ও ১১ দলীয় ঐক্য মনোনীত প্রার্থীদের মনোনয়নপত্রও যাচাই করা হয়। যাচাই-বাছাই শেষে সংশ্লিষ্ট প্রার্থীদের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে।নির্বাচন কমিশনের তফসিল অনুযায়ী, আগামী ১৯ আগস্ট প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন। এরপর ২০ আগস্ট ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।

মির্জা ফখরুল ও কর্নেল অলির মনোনয়নপত্র বৈধ