বিএনপি মনোনীত প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং ১১ দলীয় ঐক্যের প্রার্থী কর্নেল অলি আহমদের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে।
রোববার মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে তাঁদের প্রার্থিতা
বৈধ ঘোষণা করেন প্রধান নির্বাচন
কমিশনার (সিইসি) ও রিটার্নিং কর্মকর্তা
এএমএম নাসিরুদ্দিন।
এদিন বিএনপি ও
১১ দলীয় ঐক্য মনোনীত
প্রার্থীদের মনোনয়নপত্রও যাচাই করা হয়। যাচাই-বাছাই শেষে সংশ্লিষ্ট প্রার্থীদের
মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা
হয়েছে।
নির্বাচন কমিশনের তফসিল অনুযায়ী, আগামী ১৯ আগস্ট প্রার্থিতা
প্রত্যাহারের শেষ দিন। এরপর
২০ আগস্ট ভোট গ্রহণ অনুষ্ঠিত
হবে।