সরকারের সঙ্গে কোনো ধরনের আলোচনা না করেই নির্বাচন কমিশন সাত ধাপে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের তফসিল ঘোষণা করেছে বলে জানিয়েছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
আজ মঙ্গলবার সকাল
সাড়ে
১০টার
দিকে
সাংবাদিকদের সঙ্গে
কথা
বলার
সময়
তিনি
এ
কথা
বলেন।
মীর শাহে
আলম
বলেন,
নির্বাচন কমিশন
একটি
স্বাধীন প্রতিষ্ঠান। তবে
প্রচলিত নিয়ম
অনুযায়ী, ইউপি
নির্বাচনের তফসিল
ঘোষণার
আগে
সরকারের সঙ্গে
আলোচনা
করার
কথা।
কিন্তু
এবার
তফসিল
ঘোষণার
বিষয়ে
সরকারকে কিছুই
জানানো
হয়নি।
স্থানীয় সরকার প্রতিমন্ত্রী বলেন, তফসিল নিয়ে সরকার কিছুই জানে না। পত্র যোগাযোগ বা অন্য কোনোভাবেও নির্বাচন কমিশন এ বিষয়ে সরকারের সঙ্গে আলোচনা করেনি। সাংবাদিকদের প্রশ্নের জবাব না দিয়ে মীর শাহে আলম বলেন, আজকে আমি এতটুকুই বললাম, প্রশ্ন নেব না। প্রশ্ন নিলে প্যাচ লাগে।
তিনি সাত
ধাপে
ইউপি
নির্বাচনের তফসিল
ঘোষণার
বিষয়ে
সরকারের সঙ্গে
নির্বাচন কমিশনের কোনো
আলোচনা
হয়নি এ বিষয়টিই স্পষ্ট
করেন।