ঢাকা    সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩
দৈনিক নবকাল
Topic Ads 1
ভারতকে দায়ী করে বক্তব্য দেননি প্রধানমন্ত্রী, খবর নাকচ ঢাকার

ভারতকে দায়ী করে বক্তব্য দেননি প্রধানমন্ত্রী, খবর নাকচ ঢাকার

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সহিংসতার জন্য প্রধানমন্ত্রী তারেক রহমান ভারতকে দায়ী করেছেন ভারতীয় কয়েকটি গণমাধ্যমে প্রকাশিত এমন খবর নাকচ করেছে বাংলাদেশ। ঢাকা বলছে, গত ১৯ নভেম্বর লালমনিরহাটে দেওয়া বক্তব্যে প্রধানমন্ত্রী কোনো দেশের নাম উল্লেখ করেননি। ভারতীয় গণমাধ্যমগুলো তাঁর বক্তব্য ভুলভাবে উপস্থাপন করেছে।রোববার এ বিষয়ে জানতে চাইলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্র এ কথা জানান।মুখপাত্র বলেন, ভারতীয় গণমাধ্যমগুলো প্রধানমন্ত্রীর বক্তব্য ভুলভাবে তুলে ধরেছে। কারণ, তারেক রহমান তাঁর বক্তব্যে কোনো দেশের নাম উল্লেখ করেননি।তিনি আরও বলেন, ‘আওয়ামী ফ্যাসিবাদী সন্ত্রাসীরা বিভিন্ন মহাদেশে বেপরোয়া তাণ্ডব চালাচ্ছে। নিরীহ মানুষের ওপর তারা যে ভয়াবহ সহিংসতা চালিয়েছে, তা পুরো বিশ্ব দেখেছে।’পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র অভিযোগ করেন, আওয়ামী লীগের এই সহিংসতা কয়েকটি দেশে নিরাপত্তা সংকট তৈরি করছে। পাশাপাশি বিদেশে বাংলাদেশের অবস্থান ও ভাবমূর্তি ক্ষুণ্ন হচ্ছে এবং প্রবাসী বাংলাদেশিদের সুনামও ক্ষতিগ্রস্ত হচ্ছে।এ ধরনের সহিংসতা যাতে আর ছড়িয়ে পড়তে না পারে, সে জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নিতে সংশ্লিষ্ট দেশগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র।