সেপ্টেম্বরে কম বৃষ্টি, ২–৩ দফা তাপপ্রবাহের আভাস
সেপ্টেম্বর মাসে
দেশে স্বাভাবিকের তুলনায় কম বৃষ্টিপাত হতে
পারে। তবে বঙ্গোপসাগরে এ
মাসে এক থেকে তিনটি
মৌসুমি লঘুচাপ সৃষ্টি হওয়ার আশঙ্কা রয়েছে। এর মধ্যে একটি
লঘুচাপ নিম্নচাপে রূপ নিতে পারে।চলতি মাসে
দুই থেকে তিনটি মৃদু
থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যেতে পারে
বলেও জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। একই সঙ্গে ভারি
বৃষ্টিপাতের কারণে দেশের উত্তরাঞ্চল, উত্তর-পূর্বাঞ্চল ও দক্ষিণ-পূর্বাঞ্চলের
কিছু এলাকায় স্বল্পমেয়াদি বন্যা পরিস্থিতির আশঙ্কা রয়েছে।মঙ্গলবার আবহাওয়া
অধিদপ্তরের দীর্ঘমেয়াদি পূর্বাভাস প্রদানের জন্য গঠিত বিশেষজ্ঞ
কমিটির নিয়মিত সভায় সেপ্টেম্বর মাসের
এ পূর্বাভাস দেওয়া হয়।পূর্বাভাসে বলা
হয়েছে, সেপ্টেম্বর মাসে দেশে দিন
ও রাতের তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে বেশি থাকতে
পারে। এর ফলে দুই
থেকে তিনটি মৃদু থেকে মাঝারি
ধরনের তাপপ্রবাহ বয়ে যেতে পারে।
মৃদু তাপপ্রবাহে সর্বোচ্চ তাপমাত্রা ৩৬ থেকে ৩৭
দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস
এবং মাঝারি তাপপ্রবাহে ৩৮ থেকে ৩৯
দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস
পর্যন্ত উঠতে পারে।এ ছাড়া
চলতি মাসে তিন থেকে
পাঁচ দিন বজ্রঝড়ের আশঙ্কা
রয়েছে। একই সময়ে বঙ্গোপসাগরে
এক থেকে তিনটি মৌসুমি
লঘুচাপ সৃষ্টি হতে পারে, যার
একটি নিম্নচাপে রূপ নিতে পারে।নদ-নদীর
বিষয়ে পূর্বাভাসে বলা হয়েছে, সেপ্টেম্বর
মাসে দেশের প্রধান নদ-নদীগুলোর স্বাভাবিক
প্রবাহ বজায় থাকতে পারে।
তবে ভারি বৃষ্টিপাত হলে
উত্তরাঞ্চল, উত্তর-পূর্বাঞ্চল ও দক্ষিণ-পূর্বাঞ্চলের
কিছু এলাকায় স্বল্পমেয়াদি বন্যা দেখা দিতে পারে।
আবহাওয়া
অধিদপ্তরের হিসাবে, এ মাসে দেশে
দৈনিক গড় বাষ্পীভবন ২
দশমিক ৫ থেকে ৪
দশমিক ৫ মিলিমিটার এবং
গড় উজ্জ্বল সূর্যকিরণকাল ৪ দশমিক ৫
থেকে ৬ দশমিক ৫
ঘণ্টা থাকতে পারে।