ঢাকা    বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩
দৈনিক নবকাল
Topic Ads 1
ইন্দোনেশিয়ার দাবানলের ধোঁয়ায় মালয়েশিয়ায় স্কুল বন্ধ

ইন্দোনেশিয়ার দাবানলের ধোঁয়ায় মালয়েশিয়ায় স্কুল বন্ধ

প্রতিবেশী ইন্দোনেশিয়ায় দাবানলের কারণে সৃষ্ট ধোঁয়ায় বায়ুদূষণ অস্বাস্থ্যকর পর্যায়ে পৌঁছেছে মালয়েশিয়ায়। পরিস্থিতি বিবেচনায় শুক্রবার দেশটির কয়েকটি রাজ্য, রাজধানী কুয়ালালামপুর ও প্রশাসনিক কেন্দ্র পুত্রজায়ার স্কুল বন্ধ ঘোষণা করা হয়েছে।বৃহস্পতিবার রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে এ সিদ্ধান্তের কথা জানান মালয়েশিয়ার শিক্ষামন্ত্রী ফাদলিনা সিদেক। তিনি বলেন, উপদ্বীপ মালয়েশিয়ার জোহর, মালাক্কা, নেগেরি সেম্বিলান ও সেলাঙ্গর রাজ্যের শিক্ষাপ্রতিষ্ঠান শুক্রবার বন্ধ থাকবে। একই সিদ্ধান্ত কার্যকর হবে কুয়ালালামপুর ও পুত্রজায়ার স্কুলগুলোতেও। এ ছাড়া পাহাং রাজ্যের রমপিন জেলাতেও স্কুল বন্ধ রাখার ঘোষণা দেওয়া হয়েছে।শিক্ষামন্ত্রী জানান, ধোঁয়াশা পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করতে রাজ্য শিক্ষা বিভাগ ও জেলা শিক্ষা কার্যালয়গুলোকে নির্দেশ দেওয়া হয়েছে। পরিস্থিতির অবনতি হলে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশনাও দেওয়া হয়েছে।৩৭ এলাকায় বায়ুদূষণ অস্বাস্থ্যকরমালয়েশিয়ার বায়ুদূষণ সূচক (এপিআই) অনুযায়ী, সূচকের মান ১০১ থেকে ২০০ হলে বাতাসকে ‘অস্বাস্থ্যকর’, ২০১ থেকে ৩০০ হলে ‘খুব অস্বাস্থ্যকর’ এবং ৩০০-এর বেশি হলে ‘বিপজ্জনক’ হিসেবে বিবেচনা করা হয়।সরকারি তথ্য অনুযায়ী, শুক্রবার সকালে দেশটির ৩৭টি এলাকায় বায়ুদূষণের মাত্রা অস্বাস্থ্যকর পর্যায়ে পৌঁছেছিল। ইন্দোনেশিয়ার বিভিন্ন প্রদেশে বনভূমি ও অন্যান্য জমিতে ছড়িয়ে পড়া আগুন নিয়ন্ত্রণে আনতে কর্তৃপক্ষকে বেগ পেতে হচ্ছে। এসব আগুন থেকে তৈরি ঘন ধোঁয়া সীমান্ত পেরিয়ে মালয়েশিয়া ও সিঙ্গাপুরেও ছড়িয়ে পড়েছে।ইন্দোনেশিয়াকে সহায়তা দিতে প্রস্তুত মালয়েশিয়াধোঁয়াশা পরিস্থিতি মোকাবিলায় ইন্দোনেশিয়ার সঙ্গে সহযোগিতা জোরদারের উদ্যোগ নিয়েছে মালয়েশিয়া। বৃহস্পতিবার দেশটির প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম বলেন, দাবানলের ধোঁয়া মোকাবিলায় প্রয়োজনীয় পদক্ষেপ নিতে ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট প্রাবোও সুবিয়ান্তো সম্মত হয়েছেন। এ কাজে ইন্দোনেশিয়াকে সহায়তা দিতেও মালয়েশিয়া প্রস্তুত রয়েছে।আনোয়ার ইব্রাহিম আরও বলেন, ধোঁয়াশা পরিস্থিতি মোকাবিলায় আঞ্চলিক সমন্বয় জোরদার করতে দক্ষিণ-পূর্ব এশীয় দেশগুলোর জোট আসিয়ানের সদস্যদেশগুলোর মন্ত্রীদের একটি বৈঠক আয়োজনের উদ্যোগ নিতে তিনি মালয়েশিয়ার পররাষ্ট্রমন্ত্রীকে নির্দেশ দিয়েছেন।ইন্দোনেশিয়ার চলমান প্রচেষ্টায় আঞ্চলিক দেশগুলোর সমর্থন নিশ্চিত করার ওপরও গুরুত্ব দিয়েছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী। সূত্র: রয়টার্স

মালয়েশিয়ার চাহিদা অনুযায়ী প্রশিক্ষিত শ্রমিক পাঠানো হবে: শ্রমমন্ত্রী

মালয়েশিয়ার শ্রমবাজারে দেশটির নিয়োগদাতাদের চাহিদা অনুযায়ী প্রশিক্ষিত ও দক্ষ শ্রমিক পাঠানোর ওপর গুরুত্ব দেওয়া হবে বলে জানিয়েছেন শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী। তিনি বলেছেন, শুধু শ্রমিক পাঠালেই হবে না, তাঁদের প্রয়োজনীয় প্রশিক্ষণ নিশ্চিত করেই মালয়েশিয়ায় পাঠাতে হবে।রোববার সচিবালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী এসব কথা বলেন।চাহিদা নির্ধারণ করে প্রশিক্ষণআরিফুল হক চৌধুরী বলেন, মালয়েশিয়ার বিভিন্ন খাতের চাহিদা অনুযায়ী বাংলাদেশ থেকে শ্রমিক পাঠানো হবে। এ জন্য আগে শ্রমিকের চাহিদা নির্ধারণ করে, সেই অনুযায়ী প্রশিক্ষণ দেওয়ার উদ্যোগ নেওয়া হবে। তিনি বলেন, প্রশিক্ষণ ছাড়া শ্রমিক পাঠানো হলে তাঁরা মালয়েশিয়ায় গিয়ে বিভিন্ন ধরনের হয়রানির শিকার হতে পারেন। তাই এবার শ্রমিক পাঠানোর ক্ষেত্রে দক্ষতা ও প্রশিক্ষণের বিষয়টিকে গুরুত্ব দেওয়া হচ্ছে।মন্ত্রী বলেন, ‘আমরা ডিমান্ড অনুযায়ী প্রশিক্ষণ দিতে চাই। যারা ওই দেশের শ্রমিক নেবে, তারা এখানে এসে তাদের চাহিদা অনুযায়ী শ্রমিক বাছাই করবেন। এরপর আমরা শ্রমিক পাঠাব।’বোয়েসেলের পাশাপাশি রিক্রুটিং এজেন্সিমালয়েশিয়ায় শ্রমিক পাঠানোর ক্ষেত্রে বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেড (বোয়েসেল) ছাড়াও অনুমোদিত অন্যান্য রিক্রুটিং এজেন্সিকে যুক্ত করার কথা জানান শ্রমমন্ত্রী। তিনি বলেন, মালয়েশিয়ার বিভিন্ন ডিমান্ড অনুযায়ী বোয়েসেল ও অন্যান্য অনুমোদিত রিক্রুটিং এজেন্সির মাধ্যমে শ্রমিক পাঠানো হবে। তবে শ্রমিক পাঠানোর আগে সংশ্লিষ্ট প্রক্রিয়াগুলো চূড়ান্ত করতে হবে।সিন্ডিকেট নিয়ে এবার সতর্ক সরকারএর আগে মালয়েশিয়ার শ্রমবাজারে বাংলাদেশি শ্রমিক পাঠানোর ক্ষেত্রে সিন্ডিকেটের অভিযোগ এবং শ্রমিকদের হয়রানির বিষয়টি সামনে এসেছিল। এবার এ ধরনের পরিস্থিতি এড়াতে সরকার সতর্ক রয়েছে বলে জানান মন্ত্রী। তিনি বলেন, মালয়েশিয়ার নিয়োগদাতাদের প্রকৃত চাহিদা অনুযায়ী প্রশিক্ষিত শ্রমিক পাঠানো হলে শ্রমিকদের হয়রানির ঝুঁকি কমবে।মেডিকেল প্রক্রিয়া এখনো অনুমোদিত নয়মালয়েশিয়ায় শ্রমিক পাঠানোর প্রক্রিয়া এখনো পুরোপুরি শুরু হয়নি জানিয়ে আরিফুল হক চৌধুরী বলেন, শ্রমিকদের মেডিকেল পরীক্ষা-সংক্রান্ত প্রক্রিয়া এখনো অনুমোদিত হয়নি। মালয়েশিয়ার পক্ষ থেকে শ্রমিকের চাহিদা ও অন্যান্য বিষয় নিশ্চিত হওয়ার পর পরবর্তী কার্যক্রম শুরু হবে বলে জানান তিনি।

মালয়েশিয়ার চাহিদা অনুযায়ী প্রশিক্ষিত শ্রমিক পাঠানো হবে: শ্রমমন্ত্রী

মালয়েশিয়ার শ্রমবাজার খুলছে, ১০ হাজার কর্মী পাঠানোর প্রস্তুতি

দুই বছরের বেশি সময় বন্ধ থাকার পর আবারও বাংলাদেশি কর্মীদের জন্য খুলতে যাচ্ছে মালয়েশিয়ার শ্রমবাজার। চলতি মাসের দ্বিতীয়ার্ধে নতুন করে কর্মী পাঠানোর প্রক্রিয়া শুরু হতে পারে। এরই মধ্যে বাংলাদেশি রিক্রুটিং এজেন্সিগুলোকে চাহিদাপত্র দিতে শুরু করেছেন মালয়েশিয়ার নিয়োগকর্তারা।সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, গত ২৫ সেপ্টেম্বর বাংলাদেশ হাইকমিশনকে শ্রমবাজার খোলার বিষয়টি জানানো হয়। আগামী ২০ অক্টোবর থেকে ফরেন ওয়ার্কার্স সেন্ট্রালাইজড ম্যানেজমেন্ট সিস্টেমে (এফডব্লিউসিএমএস) রিক্রুটিং এজেন্সি হিসেবে বোয়েসেল কাজ করতে পারবে বলেও জানানো হয়েছে।তবে কর্মী নির্বাচন, স্বাস্থ্য পরীক্ষা ও প্রশিক্ষণসহ পরবর্তী কার্যক্রম কীভাবে হবে, সে বিষয়ে এখনো সুনির্দিষ্ট নির্দেশনা পায়নি রিক্রুটিং এজেন্সিগুলো।বিনা খরচে ১০ হাজার কর্মীমালয়েশিয়ায় বোয়েসেলের মাধ্যমে বিনা খরচে ১০ হাজার কর্মী পাঠানোকে অগ্রাধিকার দেওয়া হবে। এরই মধ্যে দেশটির নিয়োগকর্তাদের কাছ থেকে ১৬টি চাহিদাপত্র পেয়েছে বোয়েসেল।আগামী ১৬ অক্টোবরের মধ্যে ২০২৪ সালের ৩১ মে আটকেপড়া কর্মীদের পাঠানোর প্রক্রিয়া শেষ করার কথা রয়েছে। বোয়েসেলের ব্যবস্থাপনা পরিচালক রাশেদুল হক জানান, এখনো ১২০ থেকে ১৫০ জন কর্মী মালয়েশিয়ায় যেতে বাকি রয়েছেন। তাঁদের পাঠানোই বর্তমানে সংস্থাটির মূল অগ্রাধিকার।অনুমোদন প্রায় ৮ হাজার চাহিদাপত্রেরকর্মকর্তারা জানিয়েছেন, নতুন করে প্রায় ৮ হাজার চাহিদাপত্রের অনুমোদন দেওয়া হয়েছে। গত মাসে এফডব্লিউসিএমএসের ই-অ্যাম্বাসি মডিউলে ২১টি আবেদনের মাধ্যমে ৮৯৫ কর্মীর চাহিদা সত্যায়নের জন্য দাখিল করা হয়েছে।বাংলাদেশি কর্মীদের স্বাস্থ্য পরীক্ষার জন্য বর্তমানে ১৭টি অনুমোদিত মেডিকেল সেন্টার রয়েছে। আরও অন্তত ১৪টি প্রতিষ্ঠানকে অনুমোদনের উদ্যোগ নেওয়া হয়েছে। এ জন্য মন্ত্রণালয়ে দুই ধাপে ৩১৮টি আবেদন জমা পড়ে।প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেছেন, খুব শিগগির মন্ত্রণালয়ের পক্ষ থেকে এ বিষয়ে আনুষ্ঠানিক বক্তব্য দেওয়া হবে।৩৩৮ এজেন্সি তালিকায়গত ২৮ আগস্ট এফডব্লিউসিএমএসে ৩৩৮টি বাংলাদেশি রিক্রুটিং এজেন্সির তালিকা প্রকাশ করা হয়। এর মধ্যে ২৫টি প্রধান এজেন্সির অধীনে ২৫০টি এবং বোয়েসেলের অধীনে ৬২টি—মোট ৩১২টি এজেন্সিকে সহযোগী এজেন্সি হিসেবে যুক্ত করা হয়েছে।এর আগে ২৫টি এজেন্সির তালিকা প্রকাশের পর ‘সিন্ডিকেট’ করার অভিযোগ উঠেছিল।বারবার বন্ধ হয়েছে শ্রমবাজার২০০৮ সালে বন্ধ হওয়ার পর ২০১৬ সালে আবার চালু হয়েছিল মালয়েশিয়ার শ্রমবাজার। দুর্নীতির অভিযোগে ২০১৮ সালে তা আবার বন্ধ হয়। ২০২১ সালের ১৮ ডিসেম্বর নতুন সমঝোতা চুক্তির পর বাজারটি পুনরায় চালু হয় এবং ২০২২ সালের আগস্ট থেকে বাংলাদেশি কর্মীরা মালয়েশিয়া যেতে শুরু করেন। সর্বশেষ ২০২৪ সালের ১ জুন বাংলাদেশি কর্মীদের জন্য মালয়েশিয়ার শ্রমবাজার আবার বন্ধ হয়ে যায়। এবার দীর্ঘ বিরতির পর বাজারটি পুনরায় চালুর উদ্যোগ নেওয়া হয়েছে।

মালয়েশিয়ার শ্রমবাজার খুলছে, ১০ হাজার কর্মী পাঠানোর প্রস্তুতি

তুরস্ক-মালয়েশিয়ার নারী প্রতিনিধিদের সঙ্গে জামায়াতের মহিলা বিভাগের মতবিনিময়

তুরস্ক ও মালয়েশিয়ার নারী প্রতিনিধিদলের বাংলাদেশ সফর উপলক্ষে মতবিনিময়, সেমিনার ও পরিচিতিমূলক সভা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মহিলা বিভাগ। শুক্রবার রাজধানীর মগবাজারে অনুষ্ঠিত সভায় তুরস্কের প্রতিনিধিদল, জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদের সদস্য এবং ইসলামী ছাত্রীসংস্থার কেন্দ্রীয় কমিটির সদস্যরা অংশ নেন।তুরস্কের প্রতিনিধিদলে ছিলেন এসরা সাইদওগলু ও ড. ফৌজিয়াহ বিনতি মোহাম্মদ হাসান। সভাটি সঞ্চালনা করেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মাহবুবা জাহান।সভায় উদ্বোধনী বক্তব্য দেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মহিলা বিভাগের সেক্রেটারি নূরুন্নিসা সিদ্দিকা এমপি। তিনি নারী বিভাগের কার্যক্রম, নারীর নৈতিক ও সামাজিক উন্নয়ন, সাংগঠনিক কর্মকাণ্ডে নারীর অংশগ্রহণ এবং পারস্পরিক অভিজ্ঞতা বিনিময়ের গুরুত্ব তুলে ধরেন।নূরুন্নিসা সিদ্দিকা বলেন, তুরস্কের নারী প্রতিনিধিদের বাংলাদেশ সফর ও মতবিনিময় দুই দেশের নারীসমাজের মধ্যে যোগাযোগ ও সহযোগিতা বৃদ্ধির সুযোগ তৈরি করেছে।সভায় ইসলামী ছাত্রীসংস্থার পরিচিতি তুলে ধরেন সংগঠনটির কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল নাহিয়ান ফাইরুজ নাজিফা। এ সময় তুরস্কের প্রতিনিধিরা নারী নেতৃত্ব, শিক্ষা, সামাজিক উন্নয়ন, মানবিক কার্যক্রম, তরুণীদের দক্ষতা ও নেতৃত্ব বিকাশ এবং সাংগঠনিক অভিজ্ঞতা নিয়ে বিভিন্ন প্রশ্ন ও মতামত দেন।গ্লোবাল ইউনিটি অন মুসলিম সেমিনারএকই দিন বিকেলে রাজধানীর আলফালাহ মিলনায়তনে গ্লোবাল ইউনিটি অন মুসলিম শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়। এতে মূল বক্তব্য উপস্থাপন করেন সফররত প্রতিনিধিদলের সদস্য ও মানবতাবাদী কর্মী ড. ফৌজিয়াহ বিনতি মোহাম্মদ হাসান।সেমিনারে বক্তব্য দেন জামায়াতে ইসলামীর মহিলা বিভাগের সহকারী সেক্রেটারি মার্জিয়া বেগম এমপি, আইন ও মানবসম্পদ বিভাগীয় সেক্রেটারি অ্যাডভোকেট সাবিকুন্নাহার এমপি, সম্মিলিত নারী প্রয়াসের সেক্রেটারি ফেরদৌস আরা বকুল এবং ইসলামী ছাত্রীসংস্থার কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল নাহিয়ান ফাইরুজ নাজিফা। মহিলা বিভাগের প্রচার ও মিডিয়া বিভাগীয় সেক্রেটারি নাজমুন নাহার নীলূ এমপি স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

তুরস্ক-মালয়েশিয়ার নারী প্রতিনিধিদের সঙ্গে জামায়াতের মহিলা বিভাগের মতবিনিময়

পেহেলগাম হামলায় পাকিস্তানের রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতার তথ্য নেই: আনোয়ার ইবরাহিম

কাশ্মীরের পেহেলগামে ২০২৫ সালের সন্ত্রাসী হামলার জন্য পাকিস্তানকে দায়ী করার ভারতের দাবি প্রত্যাখ্যান করেছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইবরাহিম। তিনি বলেছেন, পাকিস্তানের রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় সন্ত্রাসবাদ সংঘটিত হয়েছে এমন কোনো গোয়েন্দা তথ্য বা পর্যালোচনা তার কাছে নেই।নয়াদিল্লিতে ব্রিকস সম্মেলনের ফাঁকে ভারতীয় সম্প্রচারমাধ্যম এনডিটিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে পেহেলগাম হামলা এবং এতে পাকিস্তানের কথিত সম্পৃক্ততা নিয়ে আনোয়ার ইবরাহিমকে প্রশ্ন করা হয়। পাকিস্তানের কথিত ভূমিকা ‘রাষ্ট্রীয় সন্ত্রাসবাদ’ হিসেবে বিবেচনা করেন কি না—এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমি এতটা দূর যেতে চাই না।’মালয়েশিয়ার প্রধানমন্ত্রী বলেন, বিষয়টি ভারতের জন্য অত্যন্ত সংবেদনশীল। তিনি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে তার ঘনিষ্ঠ সম্পর্কের কথা উল্লেখ করে বলেন, পাকিস্তানিদের সঙ্গেও তারা যোগাযোগ করেছেন এবং মনে করেন, এসব সমস্যার সমাধান করা সম্ভব।পাকিস্তানের সন্ত্রাসবাদ নিয়ে তিনি কেন সমালোচনা করছেন না—এমন প্রশ্নের জবাবে আনোয়ার বলেন, প্রথমে পাকিস্তানের দায় নিশ্চিতভাবে প্রতিষ্ঠিত হওয়া প্রয়োজন।তিনি বলেন, ‘এটি প্রথমে প্রতিষ্ঠিত হতে হবে। আমি বলছি না যে কোনো সন্ত্রাসী কর্মকাণ্ড ঘটেনি। কিন্তু নিশ্চিতভাবে দায় নির্ধারণ করতে হবে।’আনোয়ার ইবরাহিম আরও বলেন, ভারতের সঙ্গে মালয়েশিয়ার গোয়েন্দা সংস্থাগুলোর যোগাযোগের ভিত্তিতে এমন কোনো তথ্য পাওয়া যায়নি, যাতে বলা যায় পেহেলগামে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় সন্ত্রাসবাদ চালানো হয়েছে।পেহেলগাম হামলার পর ভারত-পাকিস্তান উত্তেজনা২০২৫ সালের এপ্রিলে ভারতশাসিত জম্মু ও কাশ্মীরের পেহেলগামে ভয়াবহ হামলায় ২৬ জন নিহত হন। হামলার পরপরই ভারত এর জন্য পাকিস্তানকে দায়ী করে। তবে ইসলামাবাদ সেই অভিযোগ প্রত্যাখ্যান করে।হামলাকে কেন্দ্র করে পারমাণবিক শক্তিধর প্রতিবেশী দুই দেশ ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা ব্যাপকভাবে বেড়ে যায়। একপর্যায়ে ভারত পাকিস্তানের ভূখণ্ডে সামরিক হামলা চালায়।এর জবাবে পাকিস্তানও সামরিক পদক্ষেপ নেয়। দুই দেশের মধ্যে ৮৮ ঘণ্টা ধরে সংঘাত চলার পর শেষ পর্যন্ত যুদ্ধবিরতি কার্যকর হয়।সূত্র: ডন

পেহেলগাম হামলায় পাকিস্তানের রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতার তথ্য নেই: আনোয়ার ইবরাহিম

পাঁচ মাস পর দেশে ফিরছেন মির্জা আব্বাস

সিঙ্গাপুর ও মালয়েশিয়ায় পাঁচ মাসের বেশি সময় চিকিৎসা শেষে আজ বুধবার দেশে ফিরছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাস।বুধবার (২ সেপ্টেম্বর) রাত ৯টায় তাঁকে বহনকারী বিমান ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের কথা রয়েছে।বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বিষয়টি নিশ্চিত করে বলেন, মির্জা আব্বাস এখন অনেকটা সুস্থ। মেডিকেল বোর্ডের পরামর্শ অনুযায়ী তিনি দেশে ফিরছেন।গত ১১ মার্চ ইফতারে পানি পান করার সময় হঠাৎ জ্ঞান হারান মির্জা আব্বাস। অবস্থার উন্নতি না হওয়ায় ওই দিন গভীর রাতে তাঁকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়।১৫ মার্চ শারীরিক অবস্থার অবনতি হলে এয়ার অ্যাম্বুলেন্সে তাঁকে ঢাকা থেকে সিঙ্গাপুরে নেওয়া হয়। সেখানে চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাঁকে মালয়েশিয়ায় নেওয়া হয়।দীর্ঘ চিকিৎসা শেষে আজ দেশে ফিরছেন বিএনপির এই নেতা। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন মির্জা আব্বাস।

পাঁচ মাস পর দেশে ফিরছেন মির্জা আব্বাস