ঢাকা    রোববার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩
দৈনিক নবকাল

তুরস্ক-মালয়েশিয়ার নারী প্রতিনিধিদের সঙ্গে জামায়াতের মহিলা বিভাগের মতবিনিময়

শেখ মো: বেলায়েত হোসেন
শেখ মো: বেলায়েত হোসেন স্টাফ রিপোর্টার

তুরস্ক-মালয়েশিয়ার নারী প্রতিনিধিদের সঙ্গে জামায়াতের মহিলা বিভাগের মতবিনিময়
ছবি: সংগ্রহ

তুরস্ক ও মালয়েশিয়ার নারী প্রতিনিধিদলের বাংলাদেশ সফর উপলক্ষে মতবিনিময়, সেমিনার ও পরিচিতিমূলক সভা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মহিলা বিভাগ। শুক্রবার রাজধানীর মগবাজারে অনুষ্ঠিত সভায় তুরস্কের প্রতিনিধিদল, জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদের সদস্য এবং ইসলামী ছাত্রীসংস্থার কেন্দ্রীয় কমিটির সদস্যরা অংশ নেন।

তুরস্কের প্রতিনিধিদলে ছিলেন এসরা সাইদওগলু ও ড. ফৌজিয়াহ বিনতি মোহাম্মদ হাসান। সভাটি সঞ্চালনা করেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মাহবুবা জাহান।

সভায় উদ্বোধনী বক্তব্য দেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মহিলা বিভাগের সেক্রেটারি নূরুন্নিসা সিদ্দিকা এমপি। তিনি নারী বিভাগের কার্যক্রম, নারীর নৈতিক ও সামাজিক উন্নয়ন, সাংগঠনিক কর্মকাণ্ডে নারীর অংশগ্রহণ এবং পারস্পরিক অভিজ্ঞতা বিনিময়ের গুরুত্ব তুলে ধরেন।

নূরুন্নিসা সিদ্দিকা বলেন, তুরস্কের নারী প্রতিনিধিদের বাংলাদেশ সফর ও মতবিনিময় দুই দেশের নারীসমাজের মধ্যে যোগাযোগ ও সহযোগিতা বৃদ্ধির সুযোগ তৈরি করেছে।

সভায় ইসলামী ছাত্রীসংস্থার পরিচিতি তুলে ধরেন সংগঠনটির কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল নাহিয়ান ফাইরুজ নাজিফা। এ সময় তুরস্কের প্রতিনিধিরা নারী নেতৃত্ব, শিক্ষা, সামাজিক উন্নয়ন, মানবিক কার্যক্রম, তরুণীদের দক্ষতা ও নেতৃত্ব বিকাশ এবং সাংগঠনিক অভিজ্ঞতা নিয়ে বিভিন্ন প্রশ্ন ও মতামত দেন।

গ্লোবাল ইউনিটি অন মুসলিম সেমিনার

একই দিন বিকেলে রাজধানীর আলফালাহ মিলনায়তনে গ্লোবাল ইউনিটি অন মুসলিম শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়। এতে মূল বক্তব্য উপস্থাপন করেন সফররত প্রতিনিধিদলের সদস্য ও মানবতাবাদী কর্মী ড. ফৌজিয়াহ বিনতি মোহাম্মদ হাসান।

সেমিনারে বক্তব্য দেন জামায়াতে ইসলামীর মহিলা বিভাগের সহকারী সেক্রেটারি মার্জিয়া বেগম এমপি, আইন ও মানবসম্পদ বিভাগীয় সেক্রেটারি অ্যাডভোকেট সাবিকুন্নাহার এমপি, সম্মিলিত নারী প্রয়াসের সেক্রেটারি ফেরদৌস আরা বকুল এবং ইসলামী ছাত্রীসংস্থার কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল নাহিয়ান ফাইরুজ নাজিফা।

মহিলা বিভাগের প্রচার ও মিডিয়া বিভাগীয় সেক্রেটারি নাজমুন নাহার নীলূ এমপি স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

বিষয় : জামায়াতে ইসলামী তুরস্ক মালয়েশিয়া মহিলা বিভাগ

দৈনিক নবকাল

রোববার, ২৭ সেপ্টেম্বর ২০২৬

তুরস্ক-মালয়েশিয়ার নারী প্রতিনিধিদের সঙ্গে জামায়াতের মহিলা বিভাগের মতবিনিময়

প্রকাশের তারিখ : ২৬ সেপ্টেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশকঃ কায়েস আহমেদ সেলিম
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত দৈনিক নবকাল

0:00 0:00
1.0x