ঢাকা    শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩
দৈনিক নবকাল

দুর্নীতিকে প্রশ্রয় দেবে না সরকার: মঈন খান

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম ও মন্ত্রী ড. আবদুল মঈন খান।

কোনো ধরনের দুর্নীতিকে সরকার প্রশ্রয় দেবে না বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন সমবায়মন্ত্রী . আবদুল মঈন খান। দুর্নীতির সঙ্গে জড়িতদের বিরুদ্ধে যথাযথ প্রক্রিয়ায় ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।

রোববার বেলা সাড়ে ১১টার দিকে সচিবালয়ে মন্ত্রণালয়ের বিভিন্ন সংস্থা দপ্তরের প্রধান এবং গণমাধ্যমকর্মীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়কালে এসব কথা বলেন মঈন খান।

তিনি বলেন, দুর্নীতির অভিযোগ পাওয়া গেলে যথাযথ প্রক্রিয়ায় দুর্নীতি দমন কমিশনের (দুদক) মাধ্যমে সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। সরকারের পক্ষ থেকে কোনো ধরনের দুর্নীতিকে প্রশ্রয় দেওয়া হবে না।

মঈন খান বলেন, বিএনপিকেক্যান্টনমেন্টের দলবলা হয়। অথচ আওয়ামী লীগ গণতন্ত্রকে হত্যা করেছে এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান তা পুনরুদ্ধার করেছেন।

বিএনপি প্রতিহিংসার রাজনীতিতে বিশ্বাস করে না উল্লেখ করে তিনি বলেন, তাঁরা দেশে আইনের শাসন প্রতিষ্ঠা করতে চান।

স্থানীয় সরকার নির্বাচন কবে শুরু হবেসাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, নির্বাচন অনুষ্ঠানের একটি সাংবিধানিক প্রক্রিয়া রয়েছে। তাই তিনি নিজের ইচ্ছায় কোনো নির্দিষ্ট তারিখ ঘোষণা করতে পারেন না।

তিনি বলেন, আমি আজ যদি বলে দিই, অমুক দিন নির্বাচন হবে, এই কথার কোনো অর্থ থাকবে না। সাংবিধানিক প্রক্রিয়া অনুসরণ করেই বিএনপি সরকার যথাসময়ে স্থানীয় সরকার নির্বাচনের ঘোষণা দেবে বলে জানান তিনি।

বিষয় : বিএনপি দুর্নীতি স্থানীয় সরকার আবদুল মঈন খান আইনের শাসন

দৈনিক নবকাল

শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬

দুর্নীতিকে প্রশ্রয় দেবে না সরকার: মঈন খান

প্রকাশের তারিখ : ২৩ আগস্ট ২০২৬

featured Image

কোনো ধরনের দুর্নীতিকে সরকার প্রশ্রয় দেবে না বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন সমবায়মন্ত্রী . আবদুল মঈন খান। দুর্নীতির সঙ্গে জড়িতদের বিরুদ্ধে যথাযথ প্রক্রিয়ায় ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।

রোববার বেলা সাড়ে ১১টার দিকে সচিবালয়ে মন্ত্রণালয়ের বিভিন্ন সংস্থা দপ্তরের প্রধান এবং গণমাধ্যমকর্মীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়কালে এসব কথা বলেন মঈন খান।

তিনি বলেন, দুর্নীতির অভিযোগ পাওয়া গেলে যথাযথ প্রক্রিয়ায় দুর্নীতি দমন কমিশনের (দুদক) মাধ্যমে সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। সরকারের পক্ষ থেকে কোনো ধরনের দুর্নীতিকে প্রশ্রয় দেওয়া হবে না।

মঈন খান বলেন, বিএনপিকেক্যান্টনমেন্টের দলবলা হয়। অথচ আওয়ামী লীগ গণতন্ত্রকে হত্যা করেছে এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান তা পুনরুদ্ধার করেছেন।

বিএনপি প্রতিহিংসার রাজনীতিতে বিশ্বাস করে না উল্লেখ করে তিনি বলেন, তাঁরা দেশে আইনের শাসন প্রতিষ্ঠা করতে চান।

স্থানীয় সরকার নির্বাচন কবে শুরু হবেসাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, নির্বাচন অনুষ্ঠানের একটি সাংবিধানিক প্রক্রিয়া রয়েছে। তাই তিনি নিজের ইচ্ছায় কোনো নির্দিষ্ট তারিখ ঘোষণা করতে পারেন না।

তিনি বলেন, আমি আজ যদি বলে দিই, অমুক দিন নির্বাচন হবে, এই কথার কোনো অর্থ থাকবে না। সাংবিধানিক প্রক্রিয়া অনুসরণ করেই বিএনপি সরকার যথাসময়ে স্থানীয় সরকার নির্বাচনের ঘোষণা দেবে বলে জানান তিনি।

দৈনিক নবকাল

সম্পাদক ও প্রকাশকঃ কায়েস আহমেদ সেলিম
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত দৈনিক নবকাল

0:00 0:00
1.0x