ঢাকা    সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২২ ভাদ্র ১৪৩৩
দৈনিক নবকাল

নিষিদ্ধ সংগঠন ছাড়া সভা-সমাবেশ ও সরকারের সমালোচনার অধিকার সবার: আইনমন্ত্রী

এনামুল হক
এনামুল হক স্টাফ রিপোর্টার

নিষিদ্ধ সংগঠন ছাড়া সভা-সমাবেশ ও সরকারের সমালোচনার অধিকার সবার: আইনমন্ত্রী
আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান

নিষিদ্ধ সংগঠন ছাড়া সভা-সমাবেশ করা সরকারের সমালোচনা করার অধিকার সবার রয়েছে বলে মন্তব্য করেছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। জনগণ যেন নির্ভয়ে কথা বলতে পারে, সেই পরিবেশ নিশ্চিত করা সরকারের দায়িত্ব বলেও জানিয়েছেন তিনি।

সোমবার রাজধানীর সিরডাপ মিলনায়তনে নির্বাচন-পরবর্তী বাংলাদেশ শীর্ষক এক সেমিনারে তিনি এসব কথা বলেন।

মানবাধিকার গুম প্রতিরোধ আইন প্রসঙ্গে আইনমন্ত্রী বলেন, আইনে কিছু জটিলতা থাকায় যাচাই-বাছাই করে প্রয়োজনীয় সংশোধনের পর তা সংসদে উপস্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে।

সংবিধান সংস্কার প্রসঙ্গে আসাদুজ্জামান বলেন, ১৯৭২ সালের সংবিধান যতদিন বহাল থাকবে, ততদিন প্রয়োজন অনুযায়ী সংস্কার করতে হবে। তবে সংশ্লিষ্ট কমিটির প্রস্তাব নাম এখনো পাওয়া যায়নি।

তিনি বলেন, ‘আমরা সামনে এগিয়ে যেতে চাই, পেছনে যেতে চাই না। আমাদের ভুল হতে পারে, তবে আমরা চেষ্টা করে যাচ্ছি। আমরা জুলাই সনদের পথ ধরেই এগিয়ে যেতে চাই।

আইনমন্ত্রী বলেন, অনেকে ১৯৭২ সালের সংবিধান বাতিল করে দেওয়ার কথা বলেছেন। তবে সংবিধান সংস্কারের ক্ষেত্রে যা কিছুই করা হোক না কেন, বাহাত্তরের সংবিধান সামনে রেখেই এগোতে হবে। কারণ এই সংবিধান এখনো কার্যকর রয়েছে।

সংবিধান সংস্কারে বিভিন্ন পক্ষের দেওয়া মতামত বিবেচনায় নেওয়া হবে জানিয়ে তিনি বলেন, কোনো প্রস্তাব গ্রহণযোগ্য হলে তা গ্রহণ করা হবে। সংবিধান সংস্কারের বিষয়ে বাস্তবসম্মত চিন্তা করতে হবে।

বিষয় : মানবাধিকার জুলাই সনদ সংবিধান সংস্কার আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান

দৈনিক নবকাল

সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬

নিষিদ্ধ সংগঠন ছাড়া সভা-সমাবেশ ও সরকারের সমালোচনার অধিকার সবার: আইনমন্ত্রী

প্রকাশের তারিখ : ২৪ আগস্ট ২০২৬

featured Image

নিষিদ্ধ সংগঠন ছাড়া সভা-সমাবেশ করা সরকারের সমালোচনা করার অধিকার সবার রয়েছে বলে মন্তব্য করেছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। জনগণ যেন নির্ভয়ে কথা বলতে পারে, সেই পরিবেশ নিশ্চিত করা সরকারের দায়িত্ব বলেও জানিয়েছেন তিনি।

সোমবার রাজধানীর সিরডাপ মিলনায়তনে নির্বাচন-পরবর্তী বাংলাদেশ শীর্ষক এক সেমিনারে তিনি এসব কথা বলেন।

মানবাধিকার গুম প্রতিরোধ আইন প্রসঙ্গে আইনমন্ত্রী বলেন, আইনে কিছু জটিলতা থাকায় যাচাই-বাছাই করে প্রয়োজনীয় সংশোধনের পর তা সংসদে উপস্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে।

সংবিধান সংস্কার প্রসঙ্গে আসাদুজ্জামান বলেন, ১৯৭২ সালের সংবিধান যতদিন বহাল থাকবে, ততদিন প্রয়োজন অনুযায়ী সংস্কার করতে হবে। তবে সংশ্লিষ্ট কমিটির প্রস্তাব নাম এখনো পাওয়া যায়নি।

তিনি বলেন, ‘আমরা সামনে এগিয়ে যেতে চাই, পেছনে যেতে চাই না। আমাদের ভুল হতে পারে, তবে আমরা চেষ্টা করে যাচ্ছি। আমরা জুলাই সনদের পথ ধরেই এগিয়ে যেতে চাই।

আইনমন্ত্রী বলেন, অনেকে ১৯৭২ সালের সংবিধান বাতিল করে দেওয়ার কথা বলেছেন। তবে সংবিধান সংস্কারের ক্ষেত্রে যা কিছুই করা হোক না কেন, বাহাত্তরের সংবিধান সামনে রেখেই এগোতে হবে। কারণ এই সংবিধান এখনো কার্যকর রয়েছে।

সংবিধান সংস্কারে বিভিন্ন পক্ষের দেওয়া মতামত বিবেচনায় নেওয়া হবে জানিয়ে তিনি বলেন, কোনো প্রস্তাব গ্রহণযোগ্য হলে তা গ্রহণ করা হবে। সংবিধান সংস্কারের বিষয়ে বাস্তবসম্মত চিন্তা করতে হবে।

দৈনিক নবকাল

সম্পাদক ও প্রকাশকঃ কায়েস আহমেদ সেলিম
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত দৈনিক নবকাল

0:00 0:00
1.0x