ঢাকা    রোববার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ২২ ভাদ্র ১৪৩৩
দৈনিক নবকাল

আজাদ কাশ্মীরের ১৭তম প্রধানমন্ত্রী হলেন ইফতিখার গিলানি

আন্তর্জাতিক ডেস্ক

আজাদ জম্মু ও কাশ্মীর (এজেক) বিধানসভার ভারপ্রাপ্ত সভাপতি ও স্পিকার তারিক ফারুক, আজাদ কাশ্মীরের মুজাফফারাবাদে প্রধানমন্ত্রী ইফতিখার গিলানিকে (ডানদিকে) শপথবাক্য পাঠ করাচ্ছেন।

পাকিস্তান-শাসিত আজাদ জম্মু কাশ্মীরের (এজেকে) নতুন প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছেন পাকিস্তান মুসলিম লীগ-নওয়াজের (পিএমএল-এন) ব্যারিস্টার ইফতিখার গিলানি। শুক্রবার তিনি আজাদ কাশ্মীরের ১৭তম প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন।

এর আগে মুজাফফরাবাদে নতুন প্রধানমন্ত্রী নির্বাচনের জন্য আইনসভার অধিবেশন বসে। স্পিকার চৌধুরী তারিক ফারুকের সভাপতিত্বে অনুষ্ঠিত অধিবেশনে সদস্যদের ভোটে জয় পান গিলানি। তাঁর প্রতিদ্বন্দ্বী পাকিস্তান পিপলস পার্টির (পিপিপি) প্রার্থী সরদার মুখতার খান পান ১৪ ভোট।

ভোটগ্রহণের সময় দুই প্রার্থীই আইনসভায় উপস্থিত ছিলেন। ভোট শুরুর আগে ইফতিখার গিলানি সরদার মুখতার খান পরস্পরের সঙ্গে করমর্দন করেন। সময় আইনসভায় সৌহার্দ্যপূর্ণ পরিবেশ দেখা যায়।

পিএমএল-এনের আজাদ কাশ্মীর শাখার সভাপতি শাহ গুলাম কাদির অধিবেশনে উপস্থিত ছিলেন না। তবে দলের জ্যেষ্ঠ নেতা সাবেক প্রধানমন্ত্রী রাজা ফারুক হায়দার অধিবেশনে উপস্থিত ছিলেন।

এই সরকার হবে জনগণের সরকার

শপথ নেওয়ার পর ইফতিখার গিলানি বলেন, তাঁর সরকার সবাইকে সঙ্গে নিয়ে এমন একটি আজাদ কাশ্মীর গড়ে তুলতে কাজ করবে, যা বিশ্বের কাছে উদাহরণ হয়ে উঠবে।

তিনি বলেন, ‘আমরা সবাই একসঙ্গে এগিয়ে যাব।

আজাদ কাশ্মীরে সুশাসনের ক্ষেত্রে নানা সমস্যা রয়েছে উল্লেখ করে গিলানি বলেন, তাঁর সরকার এসব সমস্যা সমাধানে কাজ করবে। পাশাপাশি কর্মসংস্থানের সুযোগ বাড়ানোর ওপরও গুরুত্ব দেওয়ার কথা জানান তিনি।

হাসপাতালগুলোর মান উন্নয়নের প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন নতুন প্রধানমন্ত্রী। আজাদ কাশ্মীরের উন্নয়নে তাঁর সরকারের নেওয়া পদক্ষেপ অন্যদের জন্যও দৃষ্টান্ত তৈরি করবে বলে আশা প্রকাশ করেন তিনি।

গিলানি বলেন, ‘এই সরকার হবে জনগণের সরকার।

তিনি আরও বলেন, এখন থেকেকাশ্মীরের জনগণের যুগশুরু হবে। তাঁর সরকারের সময়ে সাধারণ মানুষ সরকারি কর্মচারীরা পরিবর্তনের সুফল দেখতে পাবেন বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।

আইন রাজনীতিতে দীর্ঘ অভিজ্ঞতা

ইফতিখার গিলানি আজাদ কাশ্মীরে পিএমএল-এনের অন্যতম গুরুত্বপূর্ণ নেতা। মুজাফফরাবাদের একটি পরিচিত রাজনৈতিক পরিবারে তাঁর জন্ম। আইন পেশার পাশাপাশি শিক্ষা সংসদীয় রাজনীতিতেও তাঁর দীর্ঘ অভিজ্ঞতা রয়েছে।

ইসলামাবাদে প্রাথমিক শিক্ষা শেষ করার পর উচ্চশিক্ষার জন্য যুক্তরাজ্যে যান গিলানি। সেখানে তিনি বার-অ্যাট- ডিগ্রি অর্জন করেন। পরে পাকিস্তানে ফিরে ইসলামাবাদে আইন পেশায় যুক্ত হন।

দীর্ঘদিন আইন পেশার সঙ্গে যুক্ত থাকার পাশাপাশি সংসদীয় রাজনীতিতেও সক্রিয় ছিলেন ইফতিখার গিলানি। এবার তিনি আজাদ জম্মু কাশ্মীরের ১৭তম প্রধানমন্ত্রীর দায়িত্ব নিলেন।

সূত্র: সামা টিভি

বিষয় : রাজনীতি আন্তর্জাতিক পাকিস্তান আজাদ কাশ্মীর ইফতিখার গিলানি

দৈনিক নবকাল

রোববার, ০৬ সেপ্টেম্বর ২০২৬

আজাদ কাশ্মীরের ১৭তম প্রধানমন্ত্রী হলেন ইফতিখার গিলানি

প্রকাশের তারিখ : ২৯ আগস্ট ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশকঃ কায়েস আহমেদ সেলিম
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত দৈনিক নবকাল

0:00 0:00
1.0x