বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, বেগম খালেদা জিয়া দীর্ঘ নয় বছর আপসহীনভাবে গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে নেতৃত্ব দিয়েছেন। গণতন্ত্র ফিরিয়ে আনার সংগ্রামে তিনি কারও সঙ্গে আপস করেননি এবং জনগণের কাছে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নে শেষ পর্যন্ত দৃঢ় ছিলেন।
রিজভী বলেন,
বিএনপি ওয়াদা রক্ষাকারী ও জনগণের কাছে
অঙ্গীকার রক্ষার দল।
মঙ্গলবার বিএনপির
৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দলের প্রতিষ্ঠাতা শহীদ
রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী
মরহুমা বেগম খালেদা জিয়ার
কবরে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে
আলাপকালে তিনি এসব কথা
বলেন।
রুহুল কবির
রিজভী বলেন, নানা ধরনের নিপীড়ন,
নির্যাতন, অত্যাচার ও নৈরাজ্যের মধ্যেও
খালেদা জিয়া দেশ ও
বিএনপিকে নেতৃত্ব দিয়েছেন। দেশি-বিদেশি বিভিন্ন
শক্তি এবং নানা ষড়যন্ত্রের
মাধ্যমে বিএনপি ও খালেদা জিয়াকে
দুর্বল করার চেষ্টা করা
হলেও তিনি তাঁর অবস্থান
থেকে সরে যাননি।
তিনি বলেন,
গণতন্ত্র ও জনগণের অধিকার
প্রতিষ্ঠার অঙ্গীকার সামনে রেখে খালেদা জিয়া
তৃণমূল থেকে জাতীয় পর্যায়
পর্যন্ত দলের নেতা-কর্মীদের
সংগঠিত করেছেন এবং আন্দোলনে নেতৃত্ব
দিয়েছেন। তাঁর নেতৃত্বে দীর্ঘদিনের
আন্দোলন একপর্যায়ে বৃহত্তর গণআন্দোলনে রূপ নেয়।
রিজভীর ভাষ্য,
রাজপথের সেই আন্দোলনে জনসম্পৃক্ততা
বাড়তে থাকে এবং তৎকালীন
সরকারের বিরুদ্ধে মানুষের ক্ষোভ ও প্রতিরোধ আরও
স্পষ্ট হয়ে ওঠে।
তিনি বলেন,
দীর্ঘ আন্দোলন ও সংগ্রামের মধ্য
দিয়ে খালেদা জিয়া গণতন্ত্রের প্রতীকে
পরিণত হয়েছেন। মানুষের হৃদয়ে তিনি ‘গণতন্ত্রের মা’ হিসেবে স্থান
করে নিয়েছেন। জনগণকে সঙ্গে নিয়ে গণতান্ত্রিক আন্দোলনের
মাধ্যমে স্বৈরাচারের পতন ঘটানোর যে
দৃষ্টান্ত তিনি স্থাপন করেছেন,
তা বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে অনন্য।
খালেদা জিয়ার
অবর্তমানে তাঁর আদর্শ, সাহস,
বীরত্ব এবং স্বাধীনতা ও
সার্বভৌমত্বের চেতনা সামনে রেখে বিএনপি এগিয়ে
যাচ্ছে বলেও মন্তব্য করেন
রিজভী।
তিনি
বলেন, জিয়াউর রহমানের হাতে গড়ে ওঠা
স্বাধীনতা ও সার্বভৌমত্বের পতাকা
এবং খালেদা জিয়ার রাজনৈতিক আদর্শ তারেক রহমানের হাতে অর্পিত হয়েছে।
তাঁর নেতৃত্বে সারা দেশে বিএনপি
সংগঠিত হচ্ছে এবং জনগণের কাছে
দেওয়া অঙ্গীকার বাস্তবায়নে কাজ করে যাচ্ছে।