ঢাকা    রোববার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ২২ ভাদ্র ১৪৩৩
দৈনিক নবকাল

ইউপি নির্বাচনে ব্যয় বাড়ছে ২৪৩ শতাংশ, মোট খরচ হতে পারে ৩ হাজার কোটি

মো: আশিকুর রহমান আশিক
মো: আশিকুর রহমান আশিক স্টাফ রিপোর্টার

ইউপি নির্বাচনে ব্যয় বাড়ছে ২৪৩ শতাংশ, মোট খরচ হতে পারে ৩ হাজার কোটি
ছবি: সংগ্রহ

আসন্ন ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে নির্বাচন পরিচালনায় ব্যয় উল্লেখযোগ্যভাবে বাড়ছে। ২০২১ সালের নির্বাচনে ৫৭টি খাতে ৪৪ কোটি ৪০ লাখ টাকা ব্যয় হলেও এবার একই খাতে সম্ভাব্য ব্যয় ধরা হয়েছে ১৫১ কোটি ১৩ লাখ ৫০ হাজার টাকা। অর্থাৎ পাঁচ বছরের ব্যবধানে খাতে ব্যয় বাড়ছে প্রায় ২৪৩ শতাংশ।

এর বাইরে ১২টি কোডভিত্তিক খাতে পরিচালন ব্যয় প্রস্তাব করা হয়েছে ৮৪৪ কোটি ১০ লাখ ৪০ হাজার টাকা। আইনশৃঙ্খলা রক্ষাসহ সব মিলিয়ে আসন্ন ইউপি নির্বাচনে ব্যয় প্রায় হাজার কোটি টাকা হতে পারে বলে নির্বাচন কমিশনের (ইসি) নথি সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

,৯৮১ ইউপিতে ভোট

দেশের হাজার ৫৮১টি ইউনিয়ন পরিষদের মধ্যে হাজার ৯৮১টির মেয়াদ আগামী ৩১ ডিসেম্বরের মধ্যে শেষ হবে। নির্ধারিত সময়ের মধ্যে নির্বাচন করতে হলে অক্টোবরের মধ্যেই তফসিল ঘোষণার প্রয়োজন হতে পারে।

ইসি জানিয়েছে, স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের প্রস্তুতি শেষ পর্যায়ে। চলতি সেপ্টেম্বরের শেষ সপ্তাহে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপের পরিকল্পনা রয়েছে। তবে সংলাপ না হলে চলতি মাসেই তফসিল ঘোষণার সম্ভাবনাও রয়েছে।

ইসির জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদ গত সোমবার বলেছেন, নভেম্বরের মধ্যে স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের লক্ষ্য নিয়ে প্রস্তুতি চলছে এবং যেকোনো সময় তফসিল ঘোষণা করা হতে পারে।

এক ধাপে প্রায় ,২০০ ইউপি

আগের ইউপি নির্বাচন সাতটি ধাপে অনুষ্ঠিত হয়েছিল। পরে বিশেষ ধাপসহ মোট হাজার ১১৪টি ইউপির নির্বাচন সম্পন্ন করতে সময় লেগেছিল ১৯৬ দিন।

এবার প্রথম ধাপে প্রায় হাজার ২০০ ইউপির তফসিল দেওয়ার পরিকল্পনা রয়েছে। ধাপগুলোর মধ্যে সময়ের ব্যবধানও আগের তুলনায় বাড়ানোর কথা ভাবছে ইসি। এতে মনোনয়ন, বাছাই, আপিল, প্রতীক বরাদ্দ, ভোটগ্রহণ কর্মকর্তাদের নিয়োগ প্রশিক্ষণসহ প্রশাসনিক কার্যক্রম পরিচালনায় চাপ কমবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

বাড়ছে বিভিন্ন খাতের ব্যয়

নির্বাচন পরিচালনার বিভিন্ন খাতেও ব্যয় বাড়ানোর প্রস্তাব করা হয়েছে। ভোটকেন্দ্র ভোটকক্ষ প্রস্তুত, মেরামত অস্থায়ী কেন্দ্র নির্মাণে ২০২১ সালে ১৮ কোটি ৪৪ লাখ টাকা ব্যয় হয়েছিল। এবার খাতে প্রস্তাব করা হয়েছে ৪৩ কোটি ৮৬ লাখ টাকা।

ছাড়া রিটার্নিং কর্মকর্তাদের জন্য চার কোটি ৪০ লাখ টাকা, সম্মানী ভাতা ৪৪৬ কোটি ৯৪ লাখ, যাতায়াত ভাতা ৯৬ কোটি, আপ্যায়ন ৯৬ কোটি ৭৪ লাখ, মুদ্রণ বাঁধাই ৫০ কোটি এবং জ্বালানি বাবদ ৪৬ কোটি ৬০ লাখ টাকা প্রস্তাব করা হয়েছে।

সব মিলিয়ে কোডভিত্তিক পরিচালন ব্যয় দাঁড়াচ্ছে ৮৪৪ কোটি ১০ লাখ ৪০ হাজার টাকা।

আইন ভোটার তালিকার প্রস্তুতিও শেষ পর্যায়ে

ইউপি নির্বাচন সামনে রেখে স্থানীয় সরকার নির্বাচন আইন সংশ্লিষ্ট আচরণবিধি সংস্কারের কাজও এগিয়েছে। পাঁচটি স্থানীয় সরকার প্রতিষ্ঠানের পৃথক আচরণবিধির খসড়া আইন মন্ত্রণালয়ে ভেটিংয়ের জন্য পাঠানো হয়েছে।

এদিকে স্থানীয় সরকার নির্বাচনের জন্য ভোটার তালিকাও চূড়ান্ত করা হয়েছে। বর্তমানে দেশে মোট ভোটার ১২ কোটি ৮৭ লাখ ৭৭ হাজার ৬৪৩ জন। ভোটার স্থানান্তরের আবেদন গ্রহণের শেষ সময় সেপ্টেম্বর এবং তা নিষ্পত্তির সময় ১০ সেপ্টেম্বর। এরপর চূড়ান্ত ভোটার তালিকা মুদ্রণের জন্য পাঠানো হবে।

বিষয় : নির্বাচন কমিশন স্থানীয় সরকার ভোটার তালিকা ইউপি নির্বাচন নির্বাচনী ব্যয়

দৈনিক নবকাল

রোববার, ০৬ সেপ্টেম্বর ২০২৬

ইউপি নির্বাচনে ব্যয় বাড়ছে ২৪৩ শতাংশ, মোট খরচ হতে পারে ৩ হাজার কোটি

প্রকাশের তারিখ : ০৬ সেপ্টেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশকঃ কায়েস আহমেদ সেলিম
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত দৈনিক নবকাল

0:00 0:00
1.0x