বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের নতুন সচিব হিসেবে নিয়োগ পেয়েছেন পরিকল্পনা কমিশনের সদস্য (সচিব) ড. নূরুন্নাহার চৌধুরী।
বুধবার
(১৪ অক্টোবর) তাঁকে এ পদে নিয়োগ
দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন
মন্ত্রণালয়।
অন্যদিকে, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিবের দায়িত্ব পালন করে আসা ফাহমিদা আখতার বৃহস্পতিবার (১৫ অক্টোবর) অবসরোত্তর ছুটিতে (পিআরএল) যাচ্ছেন। নতুন সচিব হিসেবে দায়িত্ব গ্রহণের মধ্য দিয়ে ড. নূরুন্নাহার চৌধুরী ফাহমিদা আখতারের স্থলাভিষিক্ত হবেন।