বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের নতুন সচিব হিসেবে নিয়োগ পেয়েছেন পরিকল্পনা কমিশনের সদস্য (সচিব) ড. নূরুন্নাহার চৌধুরী।বুধবার (১৪ অক্টোবর) তাঁকে এ পদে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। অন্যদিকে, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিবের দায়িত্ব পালন করে আসা ফাহমিদা আখতার বৃহস্পতিবার (১৫ অক্টোবর) অবসরোত্তর ছুটিতে (পিআরএল) যাচ্ছেন। নতুন সচিব হিসেবে দায়িত্ব গ্রহণের মধ্য দিয়ে ড. নূরুন্নাহার চৌধুরী ফাহমিদা আখতারের স্থলাভিষিক্ত হবেন।
দেশের ডাক বিভাগে প্রায় ৭ হাজার পদ শূন্য রয়েছে। এর মধ্যে চলতি বছর ২ হাজার পদে নিয়োগ দেওয়ার উদ্যোগ নিয়েছে সরকার। বাকি ৫ হাজার পদ পর্যায়ক্রমে পূরণ করা হবে। রোববার বিকেলে রাজধানীর আগারগাঁওয়ে ডাক ভবনে ‘বিশ্ব ডাক দিবস-২০২৬’ উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।সংবাদ সম্মেলনে ডাক অধিদপ্তরের মহাপরিচালক কাজী আসাদুল ইসলাম বলেন, ঐতিহ্যবাহী ডাকসেবাকে আধুনিক প্রযুক্তি, উন্নত অবকাঠামো ও কার্যকর গ্রাহকসেবার সঙ্গে যুক্ত করে একটি সমন্বিত, স্মার্ট ও জনবান্ধব লজিস্টিকস নেটওয়ার্ক গড়ে তোলা হচ্ছে।তিনি বলেন, ডাক বিভাগের বিস্তৃত নেটওয়ার্ক ও জনগণের দীর্ঘদিনের আস্থা এ বিভাগের সবচেয়ে বড় শক্তি। এই শক্তিকে কাজে লাগিয়ে জনগণের দোরগোড়ায় দ্রুত, সাশ্রয়ী, নির্ভরযোগ্য ও বহুমুখী সেবা পৌঁছে দেওয়াই এখন মূল লক্ষ্য।৯ অক্টোবর বিশ্ব ডাক দিবসআগামী ৯ অক্টোবর বিশ্ব ডাক দিবস পালিত হবে। ইউনিভার্সাল পোস্টাল ইউনিয়নের (ইউপিইউ) ঘোষিত এবারের প্রতিপাদ্য সম্মিলিত ডাক নেটওয়ার্ক সীমাহীন সম্ভাবনা। এই প্রতিপাদ্য সামনে রেখে চিঠিপত্রের প্রচলিত সেবার পাশাপাশি ই-কমার্স, পার্সেল, লজিস্টিকস ও ডিজিটাল ট্র্যাকিংয়ের মতো আধুনিক সেবার পরিধি বাড়ানো হচ্ছে বলে জানান মহাপরিচালক।নগদের প্রায় ৯ কোটি গ্রাহকসাংবাদিকদের এক প্রশ্নের জবাবে কাজী আসাদুল ইসলাম জানান, ডাক বিভাগের আর্থিক সেবা ‘নগদ’-এর প্রায় ৯ কোটি গ্রাহক রয়েছে। দিন দিন এ সেবার পরিধিও বাড়ছে।স্পিড পোস্টে ৮১১ টন পণ্য পরিবহনসংবাদ সম্মেলনে জানানো হয়, ২০২৬ সালের মার্চ থেকে এ পর্যন্ত স্পিড পোস্টের মাধ্যমে প্রায় ৮১১ টন পণ্য পরিবহন করা হয়েছে। ই-কমার্স ব্যবসায়ী, ক্ষুদ্র উদ্যোক্তা ও কৃষকেরা দেশের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে পণ্য পাঠাতে এ সেবা ব্যবহার করছেন। ফলে স্পিড পোস্টের জনপ্রিয়তা বাড়ছে বলে জানানো হয়।আন্তর্জাতিক পার্সেল পরিবহন বেড়েছেআন্তর্জাতিক পার্সেল সেবাতেও অগ্রগতি হয়েছে। ২০২৫-২৬ অর্থবছরের প্রথম তিন মাসে বিদেশগামী পার্সেল পরিবহন করা হয়েছিল ২৪০ টন। চলতি ২০২৬-২৭ অর্থবছরের একই সময়ে তা বেড়ে হয়েছে ৩১৬ টন। অর্থাৎ এক বছরের ব্যবধানে আন্তর্জাতিক পার্সেল পরিবহন বেড়েছে ৭৬ টন। এর ফলে প্রবাসী বাংলাদেশি ও রপ্তানিকারকেরা নতুন সুবিধা পাচ্ছেন বলে সংবাদ সম্মেলনে জানানো হয়।সংবাদ সম্মেলনে ডাক অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (হিসাব ও সংস্থাপন) আবু তালেব এবং অতিরিক্ত মহাপরিচালক (ডাক সার্ভিস) জাকির হাসান নূরসহ অন্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সহজ ও দ্রুত খবরের আপডেট পেতে আমাদের অ্যাপটি ইন্সটল করুন।