দেশের ডাক বিভাগে প্রায় ৭ হাজার পদ শূন্য রয়েছে। এর মধ্যে চলতি বছর ২ হাজার পদে নিয়োগ দেওয়ার উদ্যোগ নিয়েছে সরকার। বাকি ৫ হাজার পদ পর্যায়ক্রমে পূরণ করা হবে। রোববার বিকেলে রাজধানীর আগারগাঁওয়ে ডাক ভবনে ‘বিশ্ব ডাক দিবস-২০২৬’ উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।
সংবাদ সম্মেলনে ডাক
অধিদপ্তরের মহাপরিচালক কাজী
আসাদুল
ইসলাম
বলেন,
ঐতিহ্যবাহী ডাকসেবাকে আধুনিক
প্রযুক্তি, উন্নত
অবকাঠামো ও
কার্যকর গ্রাহকসেবার সঙ্গে
যুক্ত
করে
একটি
সমন্বিত, স্মার্ট ও
জনবান্ধব লজিস্টিকস নেটওয়ার্ক গড়ে
তোলা
হচ্ছে।
তিনি বলেন,
ডাক
বিভাগের বিস্তৃত নেটওয়ার্ক ও
জনগণের
দীর্ঘদিনের আস্থা
এ
বিভাগের সবচেয়ে
বড়
শক্তি।
এই
শক্তিকে কাজে
লাগিয়ে
জনগণের
দোরগোড়ায় দ্রুত,
সাশ্রয়ী, নির্ভরযোগ্য ও
বহুমুখী সেবা
পৌঁছে
দেওয়াই
এখন
মূল
লক্ষ্য।
৯ অক্টোবর বিশ্ব
ডাক
দিবস
আগামী ৯ অক্টোবর বিশ্ব ডাক দিবস পালিত হবে। ইউনিভার্সাল পোস্টাল ইউনিয়নের (ইউপিইউ) ঘোষিত এবারের প্রতিপাদ্য সম্মিলিত ডাক নেটওয়ার্ক সীমাহীন সম্ভাবনা। এই প্রতিপাদ্য সামনে রেখে চিঠিপত্রের প্রচলিত সেবার পাশাপাশি ই-কমার্স, পার্সেল, লজিস্টিকস ও ডিজিটাল ট্র্যাকিংয়ের মতো আধুনিক সেবার পরিধি বাড়ানো হচ্ছে বলে জানান মহাপরিচালক।
নগদের প্রায় ৯
কোটি
গ্রাহক
সাংবাদিকদের এক
প্রশ্নের জবাবে
কাজী
আসাদুল
ইসলাম
জানান,
ডাক
বিভাগের আর্থিক
সেবা
‘নগদ’-এর প্রায় ৯
কোটি
গ্রাহক
রয়েছে।
দিন
দিন
এ
সেবার
পরিধিও
বাড়ছে।
স্পিড পোস্টে ৮১১
টন
পণ্য
পরিবহন
সংবাদ সম্মেলনে জানানো হয়, ২০২৬ সালের মার্চ থেকে এ পর্যন্ত স্পিড পোস্টের মাধ্যমে প্রায় ৮১১ টন পণ্য পরিবহন করা হয়েছে। ই-কমার্স ব্যবসায়ী, ক্ষুদ্র উদ্যোক্তা ও কৃষকেরা দেশের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে পণ্য পাঠাতে এ সেবা ব্যবহার করছেন। ফলে স্পিড পোস্টের জনপ্রিয়তা বাড়ছে বলে জানানো হয়।
আন্তর্জাতিক পার্সেল পরিবহন বেড়েছে
আন্তর্জাতিক পার্সেল সেবাতেও অগ্রগতি হয়েছে। ২০২৫-২৬ অর্থবছরের প্রথম তিন মাসে বিদেশগামী পার্সেল পরিবহন করা হয়েছিল ২৪০ টন। চলতি ২০২৬-২৭ অর্থবছরের একই সময়ে তা বেড়ে হয়েছে ৩১৬ টন। অর্থাৎ এক বছরের ব্যবধানে আন্তর্জাতিক পার্সেল পরিবহন বেড়েছে ৭৬ টন। এর ফলে প্রবাসী বাংলাদেশি ও রপ্তানিকারকেরা নতুন সুবিধা পাচ্ছেন বলে সংবাদ সম্মেলনে জানানো হয়।
সংবাদ সম্মেলনে ডাক অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (হিসাব ও সংস্থাপন) আবু তালেব এবং অতিরিক্ত মহাপরিচালক (ডাক সার্ভিস) জাকির হাসান নূরসহ অন্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।