ডাক বিভাগে ৭ হাজার পদ শূন্য, এ বছর নিয়োগ হবে ২ হাজার
দেশের ডাক
বিভাগে
প্রায়
৭
হাজার
পদ
শূন্য
রয়েছে।
এর
মধ্যে
চলতি
বছর
২
হাজার
পদে
নিয়োগ
দেওয়ার
উদ্যোগ
নিয়েছে
সরকার।
বাকি
৫
হাজার
পদ
পর্যায়ক্রমে পূরণ
করা
হবে। রোববার বিকেলে
রাজধানীর আগারগাঁওয়ে ডাক
ভবনে
‘বিশ্ব
ডাক
দিবস-২০২৬’ উপলক্ষে আয়োজিত
সংবাদ
সম্মেলনে এ
তথ্য
জানানো
হয়।সংবাদ সম্মেলনে ডাক
অধিদপ্তরের মহাপরিচালক কাজী
আসাদুল
ইসলাম
বলেন,
ঐতিহ্যবাহী ডাকসেবাকে আধুনিক
প্রযুক্তি, উন্নত
অবকাঠামো ও
কার্যকর গ্রাহকসেবার সঙ্গে
যুক্ত
করে
একটি
সমন্বিত, স্মার্ট ও
জনবান্ধব লজিস্টিকস নেটওয়ার্ক গড়ে
তোলা
হচ্ছে।তিনি বলেন,
ডাক
বিভাগের বিস্তৃত নেটওয়ার্ক ও
জনগণের
দীর্ঘদিনের আস্থা
এ
বিভাগের সবচেয়ে
বড়
শক্তি।
এই
শক্তিকে কাজে
লাগিয়ে
জনগণের
দোরগোড়ায় দ্রুত,
সাশ্রয়ী, নির্ভরযোগ্য ও
বহুমুখী সেবা
পৌঁছে
দেওয়াই
এখন
মূল
লক্ষ্য।৯ অক্টোবর বিশ্ব
ডাক
দিবসআগামী ৯
অক্টোবর বিশ্ব
ডাক
দিবস
পালিত
হবে।
ইউনিভার্সাল পোস্টাল ইউনিয়নের (ইউপিইউ)
ঘোষিত
এবারের
প্রতিপাদ্য সম্মিলিত ডাক
নেটওয়ার্ক সীমাহীন সম্ভাবনা। এই প্রতিপাদ্য সামনে
রেখে
চিঠিপত্রের প্রচলিত সেবার
পাশাপাশি ই-কমার্স, পার্সেল, লজিস্টিকস ও
ডিজিটাল ট্র্যাকিংয়ের মতো
আধুনিক
সেবার
পরিধি
বাড়ানো
হচ্ছে
বলে
জানান
মহাপরিচালক।নগদের প্রায় ৯
কোটি
গ্রাহকসাংবাদিকদের এক
প্রশ্নের জবাবে
কাজী
আসাদুল
ইসলাম
জানান,
ডাক
বিভাগের আর্থিক
সেবা
‘নগদ’-এর প্রায় ৯
কোটি
গ্রাহক
রয়েছে।
দিন
দিন
এ
সেবার
পরিধিও
বাড়ছে।স্পিড পোস্টে ৮১১
টন
পণ্য
পরিবহনসংবাদ সম্মেলনে জানানো
হয়,
২০২৬
সালের
মার্চ
থেকে
এ
পর্যন্ত স্পিড
পোস্টের মাধ্যমে প্রায়
৮১১
টন
পণ্য
পরিবহন
করা
হয়েছে। ই-কমার্স
ব্যবসায়ী, ক্ষুদ্র উদ্যোক্তা ও
কৃষকেরা দেশের
এক
প্রান্ত থেকে
অন্য
প্রান্তে পণ্য
পাঠাতে
এ
সেবা
ব্যবহার করছেন।
ফলে
স্পিড
পোস্টের জনপ্রিয়তা বাড়ছে
বলে
জানানো
হয়।আন্তর্জাতিক পার্সেল পরিবহন বেড়েছেআন্তর্জাতিক পার্সেল সেবাতেও অগ্রগতি হয়েছে।
২০২৫-২৬ অর্থবছরের প্রথম
তিন
মাসে
বিদেশগামী পার্সেল পরিবহন
করা
হয়েছিল
২৪০
টন।
চলতি
২০২৬-২৭ অর্থবছরের একই
সময়ে
তা
বেড়ে
হয়েছে
৩১৬
টন। অর্থাৎ এক
বছরের
ব্যবধানে আন্তর্জাতিক পার্সেল পরিবহন
বেড়েছে
৭৬
টন।
এর
ফলে
প্রবাসী বাংলাদেশি ও
রপ্তানিকারকেরা নতুন
সুবিধা
পাচ্ছেন বলে
সংবাদ
সম্মেলনে জানানো
হয়।সংবাদ সম্মেলনে ডাক
অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (হিসাব
ও
সংস্থাপন) আবু
তালেব
এবং
অতিরিক্ত মহাপরিচালক (ডাক
সার্ভিস) জাকির
হাসান
নূরসহ
অন্য
কর্মকর্তারা উপস্থিত ছিলেন।